RUHUL AMIN

RUHUL AMIN Allah is almighty........................................

05/08/2023

মিঠামইন ভ্রমণ || The Most Beautiful Road in Bangladesh ||

আপনি যদি শুধু মিঠামইন হাওরের কথা চিন্তা করে আসেন তাহলে প্রথমে আপনাকে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে হবে। ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে করে কিশোরগঞ্জ আসতে পারবেন। ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭.১৫ মিনিটে এগারসিন্দুর প্রভাতি (বুধবার বন্ধ) ছাড়ে কিশোরগন্জের উদ্দ্যেশ্যে। ৩-৪ঘন্টার এই ট্রেন ভ্রমণ করতে খরচ হবে শ্রেণী ভেদে ১৫০-২০০ টাকা। বাসে আসতে চাইলে মহাখালি বাস স্ট্যান্ড থেকে অনন্যা পরিবহণ ও অনন্যা সুপার বাসে এবং সায়েদাবাদ থেকে আসতে চাইলে অনন্যা সুপার ও যাতায়াত বাসে করে সরাসরি কিশোরগঞ্জ সদরে আসা যায়। বাস ভাড়া ২৭০ টাকা থেকে ৩০০ টাকা। কিশোরগঞ্জ রেলস্টেশন বা বাস স্টেশন থেকে থেকে রিক্সা/ইজিবাইক দিয়ে একরামপুর বাস/সিএনজি স্ট্যান্ড, তারপর লোকাল সিএনজি/অটো অথবা রিজার্ভ গাড়ি নিয়ে । সেখান থেকে ঘন্টা অথবা সারাদিনের জন্যে ছোট ইঞ্জিন নৌকা ভাড়া করে মিঠামইন হাওরের চারপাশ ঘুরে দেখা যাবে। ইঞ্জিন নৌকা ভাড়া ঘন্টাপ্রতি ২০০-৪০০ টাকার মধ্যে হয়ে থাকে, যা দরদামের উপর নির্ভর করে। বালিখলা ঘাট থেকে ইঞ্জিন নৌকায় মিঠামইন যেতে প্রায় এক ঘন্টা ৩০ মিনিটের মত লাগে। এছাড়া বালিখলা ঘাট হতে মিটামইন যাওয়ার লোকাল নৌকা সার্ভিস রয়েছে।

01/02/2022

"কাউকে খুব বেশি আঘাত দিয়ে জীবনে ভালো থাকা যায় না... ক্ষানিকটা সময় ভালো থাকা গেলেও একটা সময় ঠিকই অনুশোচনায় ভুগতে হয়... আফসোস করতে হয় !!
আজ যে মানুষটাকে আপনি ঠকিয়ে ভাবছেন জিতে গিয়েছেন, আপনার কিছুই হবে না, তাহলে ভুল ভাবছেন... আজ নয়তো কাল জীবনের কোনো একটা সময় ঠিক একইভাবে আপনিও ঠকে যাবেন... শুধুমাত্র সময়ের অপেক্ষা !!
আজ যে মানুষটাকে আঘাত দিয়ে আপনি আনন্দ উপভোগ করছেন, মানুষটার অনুভূতি নিয়ে খেলছেন, একদিন ঠিক একইভাবে কেউ না কেউ এসে আপনাকে আঘাত করবে... আপনার অনুভূতি নিয়ে খেলে আপনাকে বুঝিয়ে দিবে অন্যায় করে কেউ বেঁচে যেতে পারেনি !!
আপনার করা অন্যায় অপরাধগুলো একদিন ঘুরেফিরে ঠিক আপনার কাছেই চলে আসবে অন্য কারো নামে, অন্য কারো ঠিকানা থেকে... মনে রাখবেন পৃথিবীটা গোল, এখানে সবকিছুই ঘুরেফিরে আসে... আপনি যেমনটা করবেন ঠিক তেমনটাই ফেরত পাবেন !!
জানেন তো কেউ কিছু না দেখলেও প্রকৃতি কিন্তু সব কিছুই দেখে যায়... সবার কাছ থেকে বেঁচে গেলেও প্রকৃতির কাছে আপনি বেঁচে যেতে পারবেন না... সবাই খালি হাতে ফিরিয়ে দিলেও প্রকৃতি আপনাকে খালি হাতে ফেরাবে না... সময় হলে ঠিকই আপনার হিসাব বুঝিয়ে দিবে !!
প্রকৃতির কাছে আমরা বরাবরই অসহায়... সবাই সবকিছু ভুলে যায়... আপনার করা অন্যায়টুকুও আপনি ভুলে যাবেন, কিন্তু প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না... প্রকৃতি কারো কাছে ঋণী থাকে না... এর জন্যই মানুষ কথায় বলে প্রকৃতির প্রতিশোধ বড্ড কঠিন !!" :)

❤️❤️
01/02/2022

❤️❤️

17/01/2022
25/02/2016
দুই বন্ধু ফয়সাল আর আমি
03/01/2015

দুই বন্ধু ফয়সাল আর আমি

Address

Tejgaon Gulshan Link Road
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when RUHUL AMIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category