10/08/2026
এটাই শয়তানের সবচেয়ে বড় সাফল্য: আপনাকে বড় পাপে ফেলা নয়, আপনার সংবেদনশীলতাটাই মেরে ফেলা। কারণ যার অনুভূতিই মরে গেছে, তাকে আর টেনে নামাতে হয় না। সে নিজেই নামে।
তাই মনে রাখুন: শয়তান বালতির মতো টানে—এক টানে নয়, একটু একটু করে। সে ফুটন্ত পানিতে ফেলে না, ঠান্ডা পানিতে বসিয়ে আঁচ বাড়ায়। সে প্রথম দিনেই হারাম দেখায় না, প্রথমে "এতে আর কী সমস্যা" শেখায়। আর তার সবচেয়ে বড় জয় সেদিন, যেদিন আপনার ভুল ধরিয়ে দিলে আপনি বলেন, "তুমি কে আমার ভুল ধরার?"
আজ যদি জীবনের কোথাও টের পান পানি একটু একটু গরম হচ্ছে—লাফ দেওয়ার সময় এখনই। ব্যাঙটার মতো অপেক্ষা করবেন না। সংবেদনশীলতা নষ্ট হয়ে গেলে জ্ঞানও তখন কাজ করে না। আপনি জাস্ট চিন্তা ভাবনা ছাড়াই হারামে জড়িয়ে পড়বেন। কারণ আপনার ভেতরের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
(দেখুন আপনাকে হতাশ করে দেয়া এই পোষ্টের উদ্দেশ্য নয়। কুরআনে আল্লাহ কোন পাপের এবং তার ভয়ঙ্কর পরিণতির কথা উল্লেখ করার পর সাথে সাথেই বলেছেন—কিন্তু যারা তাওবা করে নিজেদের সংশোধন করে নেয় তারা ছাড়া। কুরআনে এই চিত্রটি বারবার দেখা যায়। অর্থাৎ আপনার পক্ষে এখনো ভালো হওয়া সম্ভব। নতুন করে সংবেদনশীলতার দেয়াল নির্মাণ করা সম্ভব।)
হে আল্লাহ, শয়তানের ধীর ফাঁদগুলো চেনার দৃষ্টি আমাদের দান করুন। যে পথে এক পা এগিয়ে গেছি, সে পথ থেকে ফিরে আসার শক্তি দিন। আর আমাদের অন্তরের সেই হায়াটুকু রক্ষা করুন, যা আপনি নিজ হাতে আমাদের ভেতর স্থাপন করেছেন। আমীন।