Bangladesh Photographic Society-BPS

Bangladesh Photographic Society-BPS Photographic Federation of Bangladesh In addition, BPS regularly arranges workshops on various photographic subjects. At present, BPS has about 5,000 members.

The Bangladesh Photographic Society (BPS) was founded in 1976 by a group of dedicated and experienced photographers with the mission of uniting professional and amateur photographers across Bangladesh. Under the dynamic leadership of Manzoor Alam Beg — a renowned photo maestro and mentor — BPS quickly achieved national and international recognition, including acceptance as the Bangladesh member organization of FIAP (The International Federation of Photographic Art). Over the years, BPS has grown into a federation comprising fifteen photographic organizations from different parts of the country. BPS has an outstanding record of organizing monthly, annual, national, and international photography contests and exhibitions on a regular basis. Members of BPS have earned more than 1,100 prestigious international awards, including numerous first prizes and other coveted honors — an achievement unparalleled in many other fields in Bangladesh. Among the regular activities of BPS are its monthly meetings held at its own premises, featuring two photography competitions in Black & White and Color categories. Slide presentations, photography discussions, and the inauguration of month-long solo or group exhibitions at the BPS Gallery are integral parts of these meetings. Every year, BPS organizes the National Photography Contest and Exhibition in collaboration with the Ministry of Cultural Affairs of the Government of Bangladesh. The society has also successfully organized several international photography competitions and exhibitions, many of them under the approval of FIAP. BPS operates an educational wing named the Bangladesh Photographic Institute (BPI), which conducts a Basic Photography Course consisting of 14 sessions, including practical outdoor photography and darkroom training. To recognize distinguished and accomplished photographers, BPS confers honorary and academic distinctions such as Honorary Member, Licentiate Member (LBPS), Associate Member (ABPS), and Fellow Member (FBPS). These recognitions are awarded through a systematic evaluation of a photographer’s qualifications, achievements, contributions, experience, and portfolio. Honorary distinctions are also conferred upon celebrated photographers for their exceptional contributions to photography. Contact Information

Office Address:
218 Elephant Road, Room No. 25, 5th Floor, Dhaka 1205, Bangladesh

Phone:
+8801720311811
+8801711667490

Email:
[email protected]

Website:
www.bpsbd.org

🌿 গৌরবের অর্জন, বিপিএস পরিবারের গর্ব! 🌿২৩ তম FIAP Nature Biennial-এ বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশ এ বছর ৫ম স্থান অর্জন...
15/07/2026

🌿 গৌরবের অর্জন, বিপিএস পরিবারের গর্ব! 🌿

২৩ তম FIAP Nature Biennial-এ বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশ এ বছর ৫ম স্থান অর্জন করেছে।

এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) পরিবার অত্যন্ত গর্বিত।

এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকল আলোকচিত্রী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতেও বাংলাদেশের আলোকচিত্র বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল হয়ে উঠুক—এই আমাদের প্রত্যাশা।

অভিনন্দন বাংলাদেশ! অভিনন্দন বিপিএস পরিবারের সকল সদস্য !

বিশ্ব আলোকচিত্রের ২০০ বছর ও বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।ঢাকা...
12/07/2026

বিশ্ব আলোকচিত্রের ২০০ বছর ও বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

ঢাকা, ১১ জুলাই ২০২৬:

বিশ্ব আলোকচিত্রের ২০০ বছর এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উদযাপন উপলক্ষে গত ১১ জুলাই ২০২৬, শনিবার বিকেল ৫:৩০ টায় বিপিএস-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশব্যাপী ও বছরব্যাপী বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোকচিত্র শিল্পের প্রচার, প্রসার এবং দেশজুড়ে আলোকচিত্র সংগঠনগুলোকে এই উদযাপনে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের রূপরেখা প্রণয়ন করা হয়।

উক্ত সভায় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সম্মানিত স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও সাধারণ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশের প্রখ্যাত আলোকচিত্রশিল্পী ও সংগঠক মুনিরা মোরশেদ মুন্নী-কে বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (BPI)-এর নবনিযুক্ত প্রিন্সিপাল হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। BPI এর সাবেক প্রিন্সিপাল ও BPS-এর উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং আন্তরিক অভিনন্দন জানান।

উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (BPI)-এর শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং দেশব্যাপী এর কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) বিশ্বাস করে, বিশ্ব আলোকচিত্রের ২০০ বছর এবং সংগঠনের ৫০ বছরের এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন দেশের আলোকচিত্র আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং নতুন প্রজন্মের আলোকচিত্রশিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)শ্রদ্ধাঞ্জলিআজ বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সাবেক স্থায়ী কমিটির প্রধান, মরহুম ...
09/07/2026

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)
শ্রদ্ধাঞ্জলি

আজ বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সাবেক স্থায়ী কমিটির প্রধান, মরহুম গোলাম মোস্তফা সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী।

জন্ম: ৩০ নভেম্বর ১৯৪১, কলকাতা
মৃত্যু: ৯ জুলাই ২০২১, ঢাকা (বয়স: ৮০ বছর)

আলোকচিত্র শিল্পে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শিল্পকলা পদক (২০১৬) এবং একুশে পদক (২০১৮)-এ ভূষিত হন।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির অগ্রযাত্রায় তাঁর নিষ্ঠা, প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক অবদান আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সংগঠনের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, কর্মনিষ্ঠা এবং আলোকচিত্রচর্চার প্রতি তাঁর নিবেদন আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তাঁর ৫ম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।

বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় তাঁকে স্মরণ করছি।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)

Photo credit: Md Zakirul Mazed Konok

বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (BPI)-এর প্রিন্সিপাল হিসেবে  প্রখ্যাত আলোকচিত্রশিল্পী এবং সংগঠক মুনিরা মোরশেদ  মুন্নি’র ন...
04/07/2026

বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (BPI)-এর প্রিন্সিপাল হিসেবে প্রখ্যাত আলোকচিত্রশিল্পী এবং সংগঠক মুনিরা মোরশেদ মুন্নি’র নিয়োগে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

-গত শুক্রবার ৩ জুলাইয়ে বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটের শিক্ষকদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদ (গভর্নিং বডি) পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়। নবগঠিত গভর্নিং বডির সদস্যরা হলেন— আব্দুল মালেক বাবুল, ইমতিয়াজ আলম বেগ, মুনিরা মোরশেদ মুন্নী, এম. ইউসুফ তুষার, জাকিরুল মাজেদ কনক, মনিরুল আলম এবং আসহাবুল হক নান্নু।

পরবর্তীতে গভর্নিং বডির সর্বসম্মত সিদ্ধান্তে প্রখ্যাত আলোকচিত্রশিল্পী এবং সংগঠক মুনিরা মোরশেদ মুন্নীকে বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রখ্যাত আলোকচিত্রশিল্পী পঙ্কজ শিকদারকে ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

সভায় নবগঠিত গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং নবনিযুক্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে, তাঁদের দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও বেগবান হবে। পাশাপাশি দেশের আলোকচিত্র শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার প্রসারে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ধন্যবাদ রাশেদ কবীর
04/07/2026

ধন্যবাদ রাশেদ কবীর

রাশেদ কবীর: বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর নিয়মিত মাসিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব...

Thanx Asia bd News
04/07/2026

Thanx Asia bd News

ঢাকা, ৩ জুলাই ২০২৬: বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর নিয়মিত মাসিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভা...

✨ বিপিএস মাসিক সাধারণ সভা জুলাই ২০২৬ ✨ প্রিয় বিপিএস সদস্যবৃন্দ,বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর মাসিক সাধারণ সভা ...
02/07/2026

✨ বিপিএস মাসিক সাধারণ সভা জুলাই ২০২৬ ✨

প্রিয় বিপিএস সদস্যবৃন্দ,
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর মাসিক সাধারণ সভা আগামী ৩ জুলাই ২০২৬, শুক্রবার, বিকাল ৪:৩০টায় বিপিএস-এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে

এম ইউসুফ তুষার
সভাপতি

মোঃ জাকিরুল মাজেদ কনক
মহাসচিব

বিজ্ঞপ্তিবাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর যুগ্ম মহাসচিব (Joint Secretary) পদে সানজিদা শারমিন স্নিগ্ধা-এর অন্তর্ভুক্ত...
01/07/2026

বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর যুগ্ম মহাসচিব (Joint Secretary) পদে সানজিদা শারমিন স্নিগ্ধা-এর অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি -এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হচ্ছে।

আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষতা, অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে এবং সংগঠনের অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তাঁর সফল কর্মজীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)

শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের প্রিয় মুস্তাফা মনোয়ার গত কাল অনন্তের পথে পাড়ি জমালেন।তাঁর প্র...
01/07/2026

শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের প্রিয় মুস্তাফা মনোয়ার গত কাল অনন্তের পথে পাড়ি জমালেন।
তাঁর প্রয়াণে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।

সংবাদটি আন্তরিকতার সঙ্গে কভার করার জন্য এশিয়া বিডি নিউস এবং কবিরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | শিল্পের জাদুকাঠির ছোঁয়ায় বাঙালি সংস্কৃতির দিগন্ত উন্মোচনকারী, লাখো নবীণের প্রিয় 'শিল...

29/06/2026

“জরুরি বিজ্ঞপ্তি”

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল সকাল ১০:০০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

এ উপলক্ষে বিপিএস পরিবারের সকল সদস্যকে সকাল ১০:০০টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদ।
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)

Address

218 Elephant Road, Suite #1006, Level 9
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801754393430

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Photographic Society-BPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Photographic Society-BPS:

Shortcuts

Share