Santonahin jibon

Santonahin jibon ব্যর্থতা তখন সাফল্য, যখন আমরা তা থেকে কিছু শিখি।
_ম্যালকম ফোরবেস

11/04/2026
ভালোবাসা শুধু "ভালোবাসি" বললেই হয় না, ভালোবাসা এক নীরব প্রতিজ্ঞা, যেখানে চোখে জল এলেপ্রিয় মানুষটা এসে হাত ধরে বলে-"ভয় পে...
17/02/2026

ভালোবাসা শুধু "ভালোবাসি" বললেই হয় না, ভালোবাসা এক নীরব প্রতিজ্ঞা, যেখানে চোখে জল এলেপ্রিয় মানুষটা এসে হাত ধরে বলে-"ভয় পেও না, আমি আছি, সারাজীবন আছি।"

ভালোবাসা কখনো নিখুঁত হয় না, তাতে ভুল থাকে, রাগ থাকে, অভিমান থাকে। তবুও যে সত্যিকারের ভালোবাসে। সে শত ঝড়ের পরও ফিরে আসে, বারবার প্রিয় মানুষটার হাত ধরে বলে-"আমি তোমাকে হারাতে পারবো না।

কারণ তোমার মাঝেই আমার পৃথিবী লুকানো।"ভালোবাসা মানে-হাজার কষ্টের ভিড়ে একই চোখে শান্তি খোঁজা, হাজার অভিমানের পরেও একই বুকে আশ্রয় পাওয়া।

যত ঝড়-ঝাপটা আসুক, তবুও একে অপরকে আঁকড়ে ধরা, এটাই তো ভালোবাসার আসল রূপ-অমূল্য, গভীর আর অদ্ভুত সুন্দর..!

28/11/2024

✍️রবি ঠাকুর বলেছিলেন,“পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না।”

সত্যিই তো!আজ অবধি দেখি নাই;কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মন্থর হয়ে গেছে!বরং সেই মানুষটার শূন্যস্থান কোনো না কোনো সময়ে ঠিকই পূরণ হয়ে গেছে-হয়ে যায়।

কত ভালোবাসা-বাসি,কত মনের টান,কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে!
পৃথিবীতে সত্যিই কোনো কিছুর জন্যই জীবন থেমে থাকে না!

যে মানুষটার সাথে যুগের পর যুগ একসাথে থাকা,যে মানুষটা ছাড়া সত্যিই ভালো থাকা যায় না,দম নেয়া যায় না বলে একটা সময় মনে হতো,সেই মানুষটা ছেড়েই মানুষ দিব্যি ভালো থাকা শিখে নেয়!

মানুষ যেখানে প্রেম-ভালোবাসা,আদর-স্নেহ,সময়-যত্ন বেশি পায়,সেখানেই মানুষ ভালো থাকে।আর কখনো কখনো এর বিপরীত হলেও মানুষ নিজেকে মানিয়ে নেয়-নিতে পারে একটা সময়।

সময় পরিবর্তনশীল;সেই সাথে মানুষও!
জীবনে অনেকেই আসে আবার চলেও যায়,তবে এই আসা যাওয়ার মাঝে মানুষ ক'জনকে ঠিক মনে রাখে?

জীবনানন্দ দাশের একটা কথা আছে, “প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়!”
ঠিক মানুষও নক্ষত্রের মতো;এই আছে আবার এই নেই!
মানুষের হৃদয়ে প্রেম ঠিকই থাকে,শুধু প্রেম আদান-প্রদানের মানুষটার রদবদল হয়!❤🌹

©️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Santonahin jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category