16/05/2025
আসসালামু আলাইকুম।
আমার কিছু রিলেটিভ দের উদ্দেশ্য বলতেছি আমার দাদার বংশের ও আমার নানার বংশের আত্মীয় স্বজনরা।
গত কিছুদিন যাবৎ ই আমার মা খুব বেশি অসুস্থ হসপিটালে এডমিট আছেন পপুলার, ইবনে সিনা তে নানা ধরনের টেস্টের পর এবং সব শেষে শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি।
আমার মায়ের এই গুরুতর অসুস্থতার কথা শুনেও যারা কোনো রেসপন্স করেননি বা যোগাযোগ করার চিন্তাও করেন নি তাদের কে বলতে চাই।
এখন এমন একটা অবস্থানে আমি আছি পরিবারের বড় সন্তান হওয়া সত্বেও মায়ের জন্য এই বয়সে তেমন কিছু করতে পারিনি।
এইটা আফসোস করবো আমি আজীবন।
কিন্তু আপনাদের মধ্যে অনেক ভালো অবস্থানে আছে এরকম আত্মীয় অভাব নাই আমার
এই দুঃসময়ে আপনাদের কে পাশে পাইনি।
খুব অল্প সংখ্যক কিছু আত্মীয় ছাড়া।
যাদেরকে আজীবনে মাথায় তুলে রাখবো বেচে যতদিন থাকবো।
মনে রাখবেন আপনাদের অবস্থান এখন যা আছে আল্লাহ আমারো অবস্থান বানায় দিবো ইনশাআল্লাহ কোনো একদিন।
শুধু আপনাদের কে আমি খুব গভির ভাবে চিনলাম।
আমার বাবা মা ২ জন ই বলতো বিশ্বাস করতাম না কিছু কিছু কথা।
আপনাদের কাছে আমার পরিবার টাকা পয়সা চায়নি।
কিন্তু এই সময়ে আপনারা একটু যদি কথা বলতেন বা দেখা করতেন তার মনে শান্তি পেতো।
কিন্তু আপনারা সেটা করেন নি।
আপনারা ভাবছেন দেখা করতে গেলে টাকা পয়সা খরচ হবে, সময় নাই পরিবার আছে, অফিস আছে নানা ধরনের বাহানা।
আমি ছোট খাটো জব করি টানা কিছুদিন অফিস শেষ করে সোহরাওয়ার্দী হসপিটাল আবার সারারাত থেকে ভোর সকালে অফিস করছি গাজীপুরে৷
আপনারা রক্তের হয়েও যা করেননি আমার কিছু পরিচিত ভাই ব্রাদার রা রক্তের না হয়েও বিনা স্বার্থে তারা কিছু না করলেও খোজ খবর টা নিছে।
ওই যে কথায় আছে না আপনের হতে পর ভালো ঠিক তেমনি।
আমার বাবা কারো কাছে নিচু হয়নি আমাকেও শেখায় নি
আত্মসম্মানবোধ আছে আমার পরিবারের।
খোদার কসম কাইটা বলতেছি আমি আশিক
খুব বেশি সময় নিবো না ৫ টা বছর আল্লাহ যদি বাচায় রাখে এই সময় থাকবে না আমার আর আমার পরিবারের ।
হয় কবরে থাকবো না হয় কোটিপতী হয়ে দেখানোর আছে আপনাদেরকে।
আপনারা টাকা টা রে মোহর দেইখা গেছেন না আজীবন রক্ত পরিবার আত্মীয় কিছুই দেখেন নি।
আমার ভেতরে খোদাই করে রাখতেছি এই সময় টা পই পই করে একদিন এসবের হিসাব হবে
ধন্যবাদ এই সময় টা কে আপনাদের কে চেনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য।