22/08/2026
✨থাকতে ঘরে চিনলে না মন
কে ঘরে যায় আসে
তারে না চিনিলে পশ্চাৎ গমন
করবি মন অবশেষে।।ঐ দুই বার। ″
যারে খোঁজো জগত জুড়ে
সে রয়েছে স্বরূপ ধরে, দুই বার। ″
চোখের ছানি কাটলে পরে
দেখবে রূপ অনায়াসে।।ঐ
হাওয়ার উপর করে শোয়ার
নাসুত পুরে করলে নিহার, দুই বার। ″
আসবে রূপ সামনে তোমার
স্বরূপ আঁকার ধরে সে।।ঐ
শ্রীগুরু যার হবে কাণ্ডারি
সে লৌহ জগত দিবে পাড়ি,দুই বার। ″
হলে শ্রীগুরু আজ্ঞাকারী
তার চৈতন্য ফিরে আসে।।ঐ
শূন্যের কোটায় করলে স্থান
দেখবে নিজেই নিজের রহমান,দুই বার।″
বলে ফকির আফতাব উদ্দিন
পায় না খুঁজে নিজের দোষে।।ঐ থাকতে ঘরে