সেনাবাহিনী আমার অহংকার

সেনাবাহিনী আমার অহংকার এটি বাংলাদেশ সেনাবাহিনীর সকল দেশপ্রেমিক সমর্থকদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আপনার সমর্থন ও ভালোবাসা জানান। We ❤️ Bangladesh Army

লংগদুতে পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ: শিক্ষার্থীদের হাতে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণপরিবেশ সুরক্ষা, স...
21/08/2026

লংগদুতে পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ: শিক্ষার্থীদের হাতে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পরিবেশ সুরক্ষা, সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস ও পরিবেশ সচেতনতা বাড়াতে রাঙামাটির লংগদুতে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারোবুনিয়া এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, বিদ্যালয় ও আশপাশের এলাকায় চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ উদ্যোগ লংগদুর সবুজায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স ২০২৬/২ সমাপ্তঢাকা, ২০ আগস্ট ২০২৬: তিন সপ্তাহব্যাপী 'ক্যাপস্টোন কোর্স ২০২...
21/08/2026

ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স ২০২৬/২ সমাপ্ত
ঢাকা, ২০ আগস্ট ২০২৬: তিন সপ্তাহব্যাপী 'ক্যাপস্টোন কোর্স
২০২৬/২'এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২০-৮-২০২৬) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-তে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
২০ আগস্ট শুরু হওয়া এই কোর্সে মোট ৩৯ জন ফেলো অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিগণ।
প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলকে আহবান জানান।
ন্যাশনাল ডিফেন্স কলেজ এর কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনে গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, কোর্স চলাকালীন ফেলোদের সক্রিয় ও স্বতাপূর্ত অংশগ্রহণ, কৌশলগত উপলদ্ধি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে একটি শক্তিশালী জাতীয় মেলবন্ধন গড়ে তুলতে সহায়ক হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবে ক্যাপস্টোন কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, এনডিসির অনুষদবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

20/08/2026

Proud To Be a Coldier Of bangladesh pray for us Like and share this video

🟩 ফটিকছড়ির ধুরুং খালে সেনাবাহিনীর অভিযান: ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধারচট্টগ্রামের ফটিকছড়ির সীমান্তব...
20/08/2026

🟩 ফটিকছড়ির ধুরুং খালে সেনাবাহিনীর অভিযান: ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ির সীমান্তবর্তী বাইন্যাছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের অবৈধভাবে মজুত করা পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা ধুরুং খালে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি কাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বনজ সম্পদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পাহাড়ি বনসম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ, মজুত ও পাচার প্রতিরোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
#ফটিকছড়ি

19/08/2026

প্রযুক্তি, দক্ষতা আর শৃঙ্খলায় আমরা আরো প্রস্তুত। জল, স্থল কিংবা আকাশ—সবখানেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত ও নির্ভীক। 🇧🇩⚡

#দেশ_ও_মানুষের_প্রতি_সম্মান #বাংলাদেশ_সশস্ত্র_বাহিনী

কাপ্তাইয়ের দুর্গম হাজার মানিক এলাকায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন অসহায় ও সুবিধাবঞ্চিত মান...
19/08/2026

কাপ্তাইয়ের দুর্গম হাজার মানিক এলাকায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ
রাঙামাটির কাপ্তাইয়ের দুর্গম হাজার মানিক এলাকায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ বিশেষ সহায়তা হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।

বান্দরবানে অবৈধভাবে পাচারের জন্য রাখা ২৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করল সেনাবাহিনীবান্দরবানে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ...
18/08/2026

বান্দরবানে অবৈধভাবে পাচারের জন্য রাখা ২৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করল সেনাবাহিনী
বান্দরবানে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৩১৫ টুকরা সেগুন কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৬ আগস্ট) বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে বান্দরবান-বেতছড়া সড়ক থেকে কদমপ্রু পাড়ায় যাওয়ার পথে কাঠগুলো পড়ে থাকতে দেখে টহলদল। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাঠের পরিমাণ ও বৈধতা যাচাই করেন। পরিমাপ শেষে ৩১৫ টুকরা সেগুন কাঠের পরিমাণ ২৪৯ দশমিক ৫১ ঘনফুট এবং আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৩ হাজার ২৮৫ টাকা বলে নিশ্চিত করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কাঠগুলো অবৈধ হিসেবে জব্দ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা কাঠ বেতছড়া রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করছে। বনজ সম্পদ রক্ষা ও অবৈধভাবে কাঠ আহরণ, মজুদ ও পরিবহন প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত নজরদারি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ফেলোগনের সেনাসদর পরিদর্শনঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার): গতকাল (১৭ আগস্ট ২০২৬) ...
18/08/2026

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ফেলোগনের সেনাসদর পরিদর্শন
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার): গতকাল (১৭ আগস্ট ২০২৬) ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন কোর্স-২০২৬/২-এর কোর্স ফেলোগণ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। প্রতিনিধিদলে জাতীয় সংসদ, সশস্ত্র বাহিনী, পাবলিক ও সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ও প্রতিষ্ঠান থেকে আগত ৩৯ জন জ্যেষ্ঠ ফেলো অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ক্যাপস্টোন কোর্সের ফেলোগণের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং স্মারক আলোকচিত্রে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে কোর্স ফেলোগণের আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় সামরিক ও বেসামরিক খাতের মধ্যে আরও নিবিড় সহযোগিতা, জাতীয় উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা এবং জাতি গঠনে কৌশলগত অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় শেষে তিনি তাঁর সমাপনী বক্তব্যে ক্যাপস্টোন কোর্সের ফেলোগণকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং সেনাসদর পরিদর্শনের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিদের এ বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ জাতীয় কৌশলগত চিন্তার বিকাশ, সামরিক-বেসামরিক সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ে নীতিগত সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

🇧🇩 লক্ষ্মীছড়িতে শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।দুল্লাতলী হাই স্কুলে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বি...
18/08/2026

🇧🇩 লক্ষ্মীছড়িতে শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।
দুল্লাতলী হাই স্কুলে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। 🪖❤️
শিক্ষার আলো ছড়িয়ে দিতে, ভবিষ্যৎ প্রজন্মের পাশে বাংলাদেশ সেনাবাহিনী। 🇧🇩
#বাংলাদেশসেনাবাহিনী #লক্ষ্মীছড়ি #শিক্ষাসহায়তা #ক্রীড়াউন্নয়ন #মানবিকউদ্যোগ

17/08/2026

Bangladesh Army 🇧🇩

কেউ স্বপ্ন দেখে, কেউ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়।
আর যেদিন বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম গায়ে জড়ানোর সেই স্বপ্ন সত্যি হয়—সেদিনের গর্ব ও আবেগ সত্যিই অন্যরকম। 🇧🇩🫡

Address

Dhaka Cantonment
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when সেনাবাহিনী আমার অহংকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share