20/03/2026
"ঈদ উপলক্ষে আমাদের কল্পকথা থেকে একটি বিশেষ উপস্থাপনা"
ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছরের ঐতিহ্যবাহী যাত্রার এক অনন্য উদযাপনকে এই ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি।লাইভ ইভেন্টের স্বাভাবিক গতিশীলতার মধ্যেও, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় এই বৃহৎ আয়োজনের আবেগ, সৌন্দর্য ও গৌরব আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করেছি।
প্রথমে আমরা একটি সংক্ষিপ্ত ট্রেইলার প্রকাশ করার পরিকল্পনা করেছিলাম। তবে পরবর্তীতে মনে হয়েছে, ১ থেকে ২ মিনিটের ভিডিওতে এই আয়োজনের বিশালতা ও অনুভূতির গভীরতা সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। তাই পুরো ইভেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো একত্রে একটি পূর্ণাঙ্গ উপস্থাপনায় তুলে ধরা হয়েছে।
"ফরিদপুর জিলা স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য, একটি গর্ব এবং একটি পরিচয়"
আপনাদের প্রতি অনুরোধ, পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে যারা উপস্থিত ছিলেন কিংবা উপস্থিত থাকতে পারেননি, পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা সকল শিক্ষার্থী এই বিশেষ দিনের অনুভূতির অংশীদার হতে পারেন।
মিডিয়া পার্টনার : The Kalpakatha
ভিডিও ধারণ : হাসিব, সৃজন, অনিক, রাফসান, জাওয়াদ
ড্রোন - জুবায়ের
নির্দেশনা গৌরব ও সৃজন