15/08/2026
জানিনা আমি জানো কি তুমি
কিভাবে প্রেমেতে পড়েছি আমি।
সাদা কালোয় প্রেম প্রথম প্রথম
ঠোঁটের কোণে হাসি লাজুক নরম।
এলোমেলো ভাবনা ভেবে গোবেচারা মন
জেনেশুনে ভীমরতি চেপেছে তখন।
বোকা আমি নাকি বোকা এই মন
হৃদয় জড়ালে আমায় কখন
উনিশ কী কুড়ি সবে আমার তখন
ডুবেছিল তোমাতে মন।