Rotna Vision

Rotna Vision men born, men suffer, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।

21/03/2026

জানোস, ঈদের চাঁদ উঠলে সবাই আকাশের দিকে তাকায়, আমি তাকাই তর দিকে কারণ আমার কাছে চাঁদও তর মতো সুন্দর না, আর কোনো আলো তর মতো শান্তি দেয় না। আমি শুধু একটা দোয়া করি আমাদের এই ভালোবাসা যেন কখনো ক্লান্ত না হয়, সময় যতই বদলাক, পৃথিবী যতই কঠিন হোক, আমরা যেন একে অপরের কাছে ঠিক এমনই থাকি নিঃশর্ত, নির্ভরতার মতো, ঘরের মতো। তুই আমার কাছে ঈদের মতোই বছরে একদিন না, প্রতিদিন ফিরে আসা এক আনন্দ। আমি জানি, তোকে ছাড়া এই ঈদ অসম্পূর্ণ, তবু তর ভালোবাসা আমার সাথে আছে বলেই এই দূর মরুভূমিতেও আমার ভেতর এক টুকরো উৎসব বেঁচে আছে। চল শাপলা, আমরা এমন একটা ঈদের স্বপ্ন দেখি যেখানে কোনো দূরত্ব থাকবে না, নামাজ শেষে আমি তর, রত্নার, রত্নার দাদুর পাশে দাঁড়াবো আর তরে বলবো, এইবার আর ছাড়বো না। ঈদ মোবারক, আমার ভালোবাসা। লোকদেখানো এই উৎসবের ভিড়ে আমি কেবল খুঁজি আমাদের সেই নিভৃত কোণ, যেখানে কোনো তৃতীয় পক্ষ নেই, শুধু আছে আমাদের হৃদয়ের অবিচল সেতু। এই যে খুশির জোয়ার, এ তো সেই মহাপ্লাবনেরই একটা অংশ যা আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনন্তের দিকে। লোকে যাকে উৎসব বলে, আমি তাকে বলি তর আমার যাপিত জীবনের একেকটি সুন্দর মুহূর্তের কোরাস। এই দূরত্বটাও যেন আমাদের পবিত্র ভালোবাসারই একটা অংশ, যেন আল্লাহ আমাদের শিখাচ্ছেন, কিভাবে না ছুঁয়েও কাউকে এত গভীরভাবে অনুভব করা যায়। তুই পাশে আছিস বলেই এই ধূসর, এই যান্ত্রিক জীবনেও আমি বসন্তের ঘ্রাণ পাই। আজকের এই দিনে কোনো তরী লাগবে না আমাদের, আমরা ভেসে থাকবো একে অপরের বিশ্বাসের ঊর্ধ্বচাপে। মর্ত্যের সব নিয়ম আর চাতুর্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চল আমরা আবার সেই অনন্তের পাখি হই। ডানায় ডানা রেখে উড়ে যাই এমন এক আকাশে, যেখানে চাঁদ মানেই তর হাসি, আর ঈদ মানেই তর চোখে হারানো স্বর্গ। তুই শুধু আমার রত্নার মা না, তুই আমার সেই পবিত্র আশ্রয়, যেখানে মহাকাল এসে ক্লান্তি মেটায়। আমার মা যেমন আমাকে জন্ম দিয়েছেন, তুই আমাকে দিয়েছিস প্রেমের পুনর্জন্ম। এই ঈদে আমার কোনো প্রার্থনা নেই, কারণ যা পাওয়ার তার চেয়েও বেশি আমি পেয়ে গেছি তর ভালোবাসায়। ভালো থেকো আমার নিলু, আমার রত্নার মা, আমার শাপলা, আমার কদম, আমার বেঁচে থাকার একমাত্র মানে। আমরা বেঁচে আছি শাপলা, ভালোবাসায় বেঁচে আছি। বাঁচবো, একসাথে বাঁচবো। একসাথে, বারবার, বারবার। আর এই ভালোবাসার জোরেই আমরা মৃত্যুকে বারবার পরাজিত করবো।
ঈদ মোবারাক, আমার ভালোবাসা।

20/03/2026

i love feeling nostalgia. i think it’s one of my favourite things to feel. cause like, i know i'm not gonna get it back, but to have that flashback. i was trying of think of certain particular memories where i get it a lot. and me and my mom both agree with this, but we both have this really specific memory. there’s like orange lighting and it’s always about six O'clock in the evening. and you’re coming back from like a trip with your parents, and you’re sitting in the back of the car. and there’s this like orange lighting that comes through the window screen. and then we're in the back like feeling asleep. i thing the reason why i get a lot of nostalgia in that sort of six, seven period of the day is because that would be the time that we would go to bed. and because it’s normally still daytime in summer. and i have these really like curtains. so all the light would still come though my room, but it'll be mottled lighting. and i thing that's definitely why i feel the most nostalgic when that lighting is present. i'll always get nostalgic about going to brownies when i was younger, swimming lesson with my grandpa when it’s been raining and there's that particular smell. i always think of my walk on my bronze BHUHS at school. i don’t complete the easily, but i remember that day so clearly because it was really damn. find it really interesting that smell and weather, they will make you feel a certain way.
momma.....

05/03/2026

দেখ শাপলা, গায়ে বৃষ্টির পানি পড়ছে। আমরা বেঁচে আছি শাপলা। বেঁচে আছি। ভালোবাসায় বেঁচে আছি। যদি মরে যাই, ভালোবাসার জোরে মরে যাবো। বাঁচবো, একসাথে বাঁচবো। একসাথে, বারবার, বারবার।

26/02/2026

there’s nothing but chaos out there. pain and chaos! people are bad. malicious, evil. life is nothing but a spiral of pain. and the world is doomed to be destroyed.

20/02/2026

without you there is a hollow space inside me that will never be filled.

01/02/2026

আজ বছরের সুন্দরতম রাত্রি।

22/12/2025

শান্তির একমাত্র উপায়, মানুষ থেকে কিভাবে দূরে থাকা যায় তা ভালো মতো জানা।

11/12/2025

একা হ্রদের ধারে বসে থাকে এক অসহায় কংকাল।

মৃত্যু কি অনিকেত প্রান্তর?Artcell Spotify Spotify Bangladesh
03/12/2025

মৃত্যু কি অনিকেত প্রান্তর?

Artcell Spotify Spotify Bangladesh

21/11/2025

আমি মারা গেলে কে বেশি ভেঙে পড়বে? সম্ভবত আমার মা, আর একজোড়া কচুরি ফুল।

16/11/2025

ভালোবাসা ভয়ংকর সুন্দর, তার জন্য ভালোবাসা অমরত্ব ভাবে বেঁচে থাকবে।

13/11/2025

মানুষের থেকে সরে গেছি এতদূরে, তাদের ছুঁড়ে দেওয়া তীর মধ্যপথে এসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rotna Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share