Deshi Tourist

Deshi Tourist যে দেখার সাথে মনের সংযোগ নেই, সেটা দেখা নয় -তাকানো!

28/05/2026

Mala School Cricket Tournament (Season 2) Opening

27/05/2026

মালবোঝাই বাইক বিপদের কারণ হতে পারে!

23/05/2026

আয়কর বা ইনকাম ট্যাক্স (Income Tax) সম্পূর্ণভাবে একজন ব্যক্তির "আয়" বা "মুনাফা"র ওপর ভিত্তি করে হিসাব করা হয়।
- [ ] আপনি যদি চাকরি করে বেতন পান, বা ব্যবসা করে লাভ করেন—কেবল তখনই সরকার আপনার সেই আয়ের ওপর ট্যাক্স নিতে পারে।
- [ ] তাই আন্তর্জাতিক কর আইন (International Tax Law) অনুযায়ী, কোনো ব্যক্তিগত ব্যবহারের জিনিসের ওপর "আয়কর" ধরা সম্পূর্ণ নীতিবহির্ভূত।
কমেন্ট এ সংক্রান্ত ওয়েব লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন।

- [ ] পৃথিবীর অন্য কোনো দেশে শুধু ব্যক্তিগত মোটরসাইকেল থাকার কারণে নাগরিকের ওপর এভাবে ঢালাওভাবে "অগ্রিম আয়কর" (Advance Income Tax - AIT) বা ইনকাম ট্যাক্স চাপানো হয় না। বাইক থাকা মানেই তার আয় আছে—এই ধারণা পৃথিবীর কোথাও নেই।

- [ ] একজন ছাত্র বা একজন চাকরিজীবী যার বেতন করসীমার নিচে, যেমন মাসে ২৫-৩০ হাজার টাকা । যদি কষ্ট করে একটা বাইক কেনেন, তার তো কোনো করযোগ্য আয়-ই নেই। তাহলে তিনি কিসের অগ্রিম "আয়কর" দেবেন?
- [ ] TAXABLE INCOME, বাৎসরিক ৩,৫০,০০০/= একজন ছাত্র বা রাইড শেয়ারকারী কি সাড়ে তিন লক্ষ টাকা ইনকাম করে?
- [ ] একজন মানুষ যখন কষ্ট করে একটা বাইক কেনেন, তখন তিনি অলরেডি ভ্যাট এবং রেজিস্ট্রেশন ফি বাবদ সরকারকে মোটা অঙ্কের টাকা ট্যাক্স দিয়ে দেন। তাহলে প্রতি বছর কেন আবার নতুন করে 'অগ্রিম আয়কর' দিতে হবে? বাইক তো কোনো লাক্সারি বা বিলাসিতা নয়, এটা এদেশের মানুষের বেঁচে থাকার এবং সময় বাঁচানোর একটা জরুরি বাহন!"

- [ ] সবচেয়ে অমানবিক বিষয় কার সাথে হচ্ছে জানেন? যারা এই বাইকটা চালিয়ে, দিনরাত রোদ-বৃষ্টি এক করে রাইড শেয়ারিং করে সংসার চালান। তাদের তো কোনো নির্দিষ্ট ফিক্সড স্যালারি বা বড় ব্যবসা নেই। দিন এনে দিন খাওয়া এই মানুষগুলোর ওপর প্রতি বছর হাজার হাজার টাকা অগ্রিম আয়কর চাপিয়ে দেওয়া কি যৌক্তিক? এটা কি তাদের রুটি-রুজির ওপর অন্যায় নয়?"
- [ ] বর্তমান প্রধানমন্ত্রী দীর্ঘ ১৭ বছর লন্ডনে থেকে এসেছেন, সেখানে কি বাইকের উপর আয়কর দিতে হয়? না, দিতে হয় না।
মজার ব্যাপার হলো, সেখানে যদি কেউ ব্যবসায়িক কাজে বা চাকরিজীবীরা যাতায়াতের জন্য বাইক ব্যবহার করেন, তবে উল্টো ট্যাক্স ছাড় (Tax Deduction) পাওয়া যায়! অর্থাৎ, সরকার ধরে নেয় বাইক ব্যবহার করে আপনি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং যানজট কমাচ্ছেন, তাই কর ছাড় দেওয়া উচিত।

- [ ] আমাদের পাশের দেশ নেপাল ভুটান বা ভারতে এমন কি পৃথিবীর অন্যান্য দেশে একজন সাধারণ নাগরিক যখন বাইক কেনেন, তিনি আজীবন বা ১৫ বছরের জন্য এককালীন Road Tax দিয়ে দেন। এরপর প্রতি বছর তাকে আর কোনো সরকারি দপ্তরে গিয়ে ট্যাক্স দিতে হয় না।

তাই বাইক থাকার কারণে বাইকের মালিকের কাছ থেকে অগ্রিম আয়কর (AIT) নেওয়া সম্পূর্ণ অবৈধ। এই কর পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

- জনস্বার্থে।
খালেদ ফরিদপুরী
সাধারণ নাগরিক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।



⁠ ⁠
⁠ ⁠
⁠ #মোটরসাইকেল_অগ্রিম_আয়কর⁠
⁠ ⁠
⁠ #বাইকারদের_আর্তনাদ⁠

18/05/2026

মকশ্ বিলের পথে
-শর্ট ট্রিপ ডায়েরি-

অ্যাডভেঞ্চার যখন ডাক দেয়, তখন ঘরে বসে থাকা দায়!
17/05/2026

অ্যাডভেঞ্চার যখন ডাক দেয়, তখন ঘরে বসে থাকা দায়!

16/05/2026

বাইকের ওপর অগ্রিম আয়কর (AIT):
কেন এটি প্রত্যাহার করা জরুরি?

15/05/2026

এটা কি বেজি নাকি কাঠবিড়ালি?

07/05/2026

গ্রামবাসীর উদ্যোগে নির্মিত ব্রিজ। অথচ নাগরিক সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥PC: Russell The Traveler, Device: djiA4 UltraWide
06/09/2024

চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
PC: Russell The Traveler, Device: djiA4 UltraWide

“শোনো না! সেদিন সূর্য্য উঠেছে সকালে!”মোসাহেব বলে, “সকালে সূর্য্য? আমরা কিন্তুদেখি না কাঁদিলে কোঁকালে!”
05/05/2024

“শোনো না! সেদিন সূর্য্য উঠেছে সকালে!”
মোসাহেব বলে, “সকালে সূর্য্য? আমরা কিন্তু
দেখি না কাঁদিলে কোঁকালে!”

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Tourist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share