Nayon আমাদের চারপাশের অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস!
(7)

23/03/2026

ঘোঁড়া-রোগ আমার! শুধু আমার বললে ভুল হবে, একটু আধটু সবারই এমন ব্যধি থাকে। আকাশ-কুসুম কল্পনা কার না ভালো লাগে! এই ধরুন আমার ইচ্ছে করে, নির্দিষ্ট একটি নদীর গতিপথ পাল্টে দেই,আমি খুব করে চাই,আমার বাড়ির পাশ দিয়ে নদী বয়ে চলুক, আমার ক্লান্ত মন, নদীর কলতানে মুগ্ধ হোক, প্রাণ শীতল হোক,প্রবাহমান স্রোতে কষ্ট ভেসে যাক। সকাল-সন্ধ্যা-দুপুর কাটুক তাহার তীরে বসে, ইচ্ছে করে গলা ছেড়ে গাই গান, সৌন্দর্য উপভোগ করি। সে আমাকে বলুক,জোয়ার ভাটা চেনো? আমি বিলীন হবো তোমায় নিয়ে, তবুও কেন চাইছো আমায়? প্রতিউত্তরে বলি বড্ড ভালোবাসি তোমায়🌻

19/03/2026

রক্তের সম্পর্কের ঊর্ধ্বেও কিছু সম্পর্ক থাকে!

13/03/2026

মানুষের উপর বিশ্বাস হারানো পাপ,তার চেয়েও খানিকটা বেশি পাপ, আবেগ হারানো! আচ্ছা সেই পাপের শাস্তি কি?

28/02/2026
28/02/2026
28/02/2026
28/02/2026

মায়ার সমুদ্র

: কী দেখো অমন করে?
: সমুদ্র, মায়ার সমুদ্র।
: সাবধানে, ডুবে গেলে পরে?
: ডুবছি তো সে কবে থেকেই, ডোবাতে পারল কই? শুধু হ্যামিলনের বাঁশির সুরের মতো পাগল করেই চলেছে।
: কি?
: তোমার মায়াবী দু'চোখ।
: দেখো—আমি তোমার সাহিত্যের মত অতো সুন্দর না। আমার চোখে সমুদ্রের মতো গভীরতা নেই। অতি সাধারণ এক মানুষ আমি ব্যস্।

: তুমি সুন্দর,প্রকৃতির মতো সুন্দর।যেমন সুন্দর আকাশের চাঁদ,সমুদ্রের ঢেউ,রাখালের বাশির সুর কিংবা ফুলের সুবাস।

বই— মায়াফুল
লেখক: মোঃ সেলিম হাসান

( বইমেলায় স্বরবিন্দুর স্টল ৪৪১ এ পাবেন।)

• শুভ্রকাক-Shuvrokak

28/02/2026
21/02/2026

"অধিকার" খুব দামী একটা শব্দ, যা চাইলেই সবার ওপর খাটানো যায় না।
​আমি তোমার ব্যক্তিগত কেউ নই, তাই হয়তো তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার কোনো অধিকারও আমার নেই। এই দূরত্বের মাঝে যেটুকু সম্মান মিশে আছে, সেটুকুই থাক। কারণ অধিকারহীন আবদার আর অনধিকার চর্চা—দুটোই দিনশেষে কেবল শূন্যতা বাড়ায়।
​সম্পর্কের সীমানা মেনে চলাই হয়তো দিনশেষে সবথেকে বড় পরিপক্কতা। ✨

Address

Habiganj Sadar
3320

Alerts

Be the first to know and let us send you an email when Nayon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayon:

Share