Nayem Nur - নাঈম নূর

Nayem Nur - নাঈম নূর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nayem Nur - নাঈম নূর, Photographer, Habiganj.

লেখা লেখি করতে পছন্দ করি। কবিতা পাঠ করতে ভালো লাগে। আর ফটোগ্রাফি করা আমার নেশা। প্রকৃতি আমার খুব আপন তাই সব সময় ভ্রমণ করতে মন চায়। আমার এই পেইজ নামক ডাইরিতে আমার সমস্ত ভালো লাগা গুলো দেখতে পাবেন।
সব সময় সাথে থাকবেন সেই প্রত্যাশায়।

30/08/2026

বাংলাদেশের সর্বশেষ বাড়ি

Last house of Bangladesh 🏡

25/08/2026

তুমি আমার জীবনের সেই পাহাড়,
যার কাছে এসে আমি স্থির হতে শিখেছি!

23/08/2026

ইশ্ যদি এই যান্ত্রিক কোলাহল আর শহরের ব‍্যস্ততা ছেড়ে পাহাড়ের কোলে একটু আশ্রয় নিতে পারতাম!
সকাল বিকাল মেঘ পাহাড়ের খেলা দেখতাম। সময়ে অসময়ে বৃষ্টি ছুঁয়ে দিতাম। কারণে অকারণে প্রকৃতির কোলে হারিয়ে যেতাম। যেখানে থাকবে না কোন ব্যস্ততা কিংবা প্রতিযোগিতা। থাকবে না নেটওয়ার্ক কিংবা কোনো ডিভাইস। কিছু প্রিয় মানুষ আর আমি, টুটালি আমরা সমাজ থেকে আলাদা। খাওয়া-দাওয়া, ঘুম, রবের ইবাদাত আর প্রকৃতির সাথে মেলামেশা।

22/08/2026

গুড মর্নিং ফ্রম নীলাদ্রি লেক।

আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি এটি। সত্যিই সকালের এই নীলাদ্রি লেকের সৌন্দর্য অসম্ভব রকমের সুন্দর ।

শুভ সকাল লাকমাছড়া।
21/08/2026

শুভ সকাল লাকমাছড়া।

আজকে নাকি ফটোগ্রাফি দিবস,,? * নিজের ফোনে তুলা সবচেয়ে সুন্দর একটা ছবি দিয়ে দিন কমেন্ট বক্সে।
19/08/2026

আজকে নাকি ফটোগ্রাফি দিবস,,?

* নিজের ফোনে তুলা সবচেয়ে সুন্দর একটা ছবি দিয়ে দিন কমেন্ট বক্সে।

নীলাদ্রি লেক। বা শহিদ সিরাজ লেক। ১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাটে চুনাপাথর খনিজ প্রকল্প হিসেবে এটি ক...
14/08/2026

নীলাদ্রি লেক। বা শহিদ সিরাজ লেক।

১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাটে চুনাপাথর খনিজ প্রকল্প হিসেবে এটি কাজ শুরু করে। পরবর্তীতে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলাম (বীর বিক্রম)-এর স্মৃতি রক্ষার্থে এর নাম "শহীদ সিরাজ লেক" রাখা হয়।
লেকের একপাশে বাংলাদেশ সীমানার সবুজ টিলা এবং অন্যপাশে ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড় দাঁড়িয়ে আছে। নীল পানির সাথে পাহাড়ের এই মেলবন্ধন দারুণ এক পরিবেশ তৈরি করে। আমার দেখা সবচেয়ে সুন্দর লেক এটি।

13/08/2026

এই শহরে আমি অভাব বলতে যা বুঝি
আমি তাদের নাম দিয়েছি ভালোবাসা;
এই শহরে আমি ঘৃণা বলতে যা বুঝি
আমি তাদের নাম রেখেছি সম্পত্তি,মালিকানা।
এই শহরে যা কিছু অভ্যেস, যা কিছু ভাবায় খুব;
তাদের আমি স্মৃতি বলি।
এই শহরে যারা বুঝেও না বোঝার ভান করে নিজের বোঝা চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে,
তাদের আমি গনতন্ত্র বলি।
এই শহর যখন জল থৈ থৈ, বজ্রপাতে কান ঢাকা দায়,
তখন জলের মানে মিছিল বুঝি, বজ্রপাত কে শ্লোগান ভাবি।

~ স্বপ্নীল চক্রবর্তী

12/08/2026

জীবন টা কে খুব সহজ ভাবে দেখতে চাই। বাড়ি, গাড়ি, দামি ঘড়ি এইসব কিছু থেকে যদি নিজেকে সামলে রাখা যায় তাহলেই জীবন সুন্দর এবং সুখের।

Address

Habiganj

Telephone

+8801976514052

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayem Nur - নাঈম নূর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category