জামালপুর ডিস্ট্রিক্ট টিম

জামালপুর ডিস্ট্রিক্ট টিম জামালপুর—তুলে ধরুন আপনার লেন্সে, ছড়িয়ে দিন আমাদের সঙ্গে।📸
🔗 Facebook.com/jamalpurdistrictteam
📘 Facebook Group👇
⭐ JAMALPUR DISTRICT TEAM ⭐
(12)

জামালপুর জেলার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হলে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ জামাল (র:) ও হযরত শাহ কামাল (র:) এ দুই বুজুর্গ ব্যক্তির নাম স্মরণ করতে হয়। ইসলাম তথা মানবতার বাণী প্রচারের জন্য হযরত শাহ জামাল (র:) দিল্লীর বাদশাহ আকবরের সময়কালে সুদূর ইয়েমেন দেশ থেকে ইসলাম প্রচারের জন্য জামালপুরে তশরিফ রাখেন। জামালপুর শহরের আদি নাম সিংহজানী। হযরত শাহ জামালের (র:) নামে কোন মৌজা, গ্রাম হাট-বাজার কিছুই ন

েই। আমাদের পরম সৌভাগ্য যে এ পূণ্যবান ব্যক্তির মাজার শরীফ জামালপুর শহরে অবস্থিত। তাঁর পবিত্র নামেই এ জেলার নামকরণ করা হয়েছে।

জামালপুর ময়মনসিংহ জেলার মধ্যে প্রথম মহুকুমা হিসেবে ১৮৪৫ সালে মর্যাদা লাভ করে। মহুকুমা সৃষ্টি হওয়ার ১৩৩ বছর পরে ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জেলার মর্যাদা পায়। জামালপুর জেলা গঠনের আন্দোলন মূলত: বঙ্গভঙ্গের পরে ১৯১২ সালেই সূচীত হয়। ১৯১২ সালে লর্ড কার্জন জামালপুরকে জেলা করার ঘোষণা দেন। ১৯১৯ সালের দিকে ধনবাড়ীর নবাব নওয়াব আলী চৌধুরী ধনবাড়ীকে জেলা সদর করে জামালপুর ও টাঙ্গাইলকে নিয়ে একটি জেলা করার প্রস্তাব করেন। কিন্তু এতে জামালপুর ও টাঙ্গাইলবাসী কোন পক্ষই সমর্থন করেনি। ১৯০৮ সালে শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক জামালপুর এর মহুকুমা প্রশাসক থাকার সময় জামালপুরকে জেলা করার দাবী আরো বেগবান হয়ে উঠে। জামালপুরকে জেলা হেডকোয়ার্টার করার জন্য ১৯১৭ সালে জামালপুর পৌর এলাকায় ২৩৫ একর জমি সরকার অধিগ্রহণ করে। ১৯২০ সালে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কয়েকটি গ্রাম সরিষাবাড়ী থানার সাথে সংযুক্ত করা হয়। ১৯৩৮ সালে তৎকালীন বিদ্যোৎসাহী ব্যক্তিদের উদ্যোগে জামালপুরকে জেলা করার দাবী সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জামালপুর না টাঙ্গাইল কোথায় জেলা সদর হবে এ নিয়ে তৎকালীন বৃটিশ সরকারও কোন সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ সময়ে বন্যা, সাম্প্রদায়িক দাঙ্গা ইতাদি কারণে জামালপুর জেলার বাস্তবায়ন পিছিয়ে পড়ে। ঐ সময়ে কংগ্রেস ও মুসলিমলীগের বহু প্রভাবশালী নেতা থাকলেও নিজেদের কোন্দলের কারণে তারা জামালপুর জেলার বাস্তবায়ন দেখে যেতে পারেননি, যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে পারেননি জামালপুর জেলা গঠনের প্রয়োজনীয়তা। যে কারণে জামালপুর জেলা প্রতিষ্ঠিত হতে প্রায় ১৩৩ বছর সময় লেগেছে।

১৯৭১ সালে ১০ ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই জামালপুরকে জেলা করার দাবী আবারো বেগবান হয়ে উঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৫ সালে জামালপুরকে জেলা করার প্রতিশ্রুতি দেন। ১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর জামালপুর বাসীর জন্য একটি আনন্দের দিন। কারণ এ দিনে জামালপুরকে স্বাধীন বাংলাদেশের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয়।

জামালপুর জেলা সৃষ্টির প্রতিষ্ঠা লগ্নে যে সকল সরকারী কর্মকর্তা বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব জনাব কেরামত আলী, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব খানে আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব বদিউর রহমান, জামালপুর মহুকুমা প্রশাসক জনাব আব্দুর রশিদ প্রমুখ উল্লেখযোগ্য।

জামালপুর সদরে ভ্যান চালকের মৃ'ত'দেহ উ'দ্ধা'র করেছে পুলিশের একটি টিম।জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কানাপাড়া এলা...
16/08/2026

জামালপুর সদরে ভ্যান চালকের মৃ'ত'দেহ উ'দ্ধা'র করেছে পুলিশের একটি টিম।

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কানাপাড়া এলাকায় ফকির মোল্লা (৪৫) নামের এক ভ্যানচালকের মৃ'ত্যু'দেহ তার নিজ বাড়ি থেকে উ'দ্ধা'র করেছে পুলিশ। নি'হ'ত ফকির মোল্লা ওই এলাকার মৃ'ত আবু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ফকিরের নিজ ঘর হতে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ফকিরের মৃ'ত'দেহ দেখতে পায়। পরে মৃ'ত্যু'র খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নারায়ণপুর ত'দ'ন্ত কেন্দ্রের পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে মৃ'ত'দেহ উ'দ্ধা'র করে ময়না'তদ'ন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নারায়ণপুর পুলিশ ত'দ'ন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন জানান, ময়না'তদ'ন্তে'র জন্য লা'শ নিয়ে আসা হয়েছে। নি'হ'তের স্ত্রী চামেলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তদ'ন্তে'র পর প্রকৃত বিষয় জানা যাবে।

তথ্য : মোশারফ হোসেন সরকার।

#মৃত্যু #ভ্যানচালক #জামালপুর #শাহবাজপুর

15/08/2026

জামালপুরের সরিষাবাড়ী, ফুলদহের পাড়া গ্রামে, পাশের বাড়ীর চাচার কু'প্র'স্তাবে রাজি না হওয়ায় মেয়ে ও বাবাকে রেললাইনের খুঁটির স'ঙ্গে বেঁধে বেদম মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, ফুলদহের আয়নালের নে'তৃ'ত্বে তার সা'ঙ্গ'পা'ঙ্গরা এ ঘটনা ঘটিয়েছে।
বিস্তারিত ভিডিওতে....

ভিডিও: শফিক ইসলাম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তী'ব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯০ ব...
14/08/2026

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তী'ব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯০ বছর বয়সী এক বৃ'দ্ধা। শুক্রবার (১৪ আগস্ট) সকালে পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ ম'র্মা'ন্তি'ক ঘটনা ঘটে।

নি'হ'ত সমিরন বেগম ওই এলাকার মৃ'ত গোলাপের স্ত্রী। স্বজনদের ভাষ্য, বিদ্যুৎ না থাকায় তিনি বাড়ির পাশের একটি গাছের নিচে বসে ছিলেন। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আ'হ'ত অবস্থায় স্থানীয়রা তাকে উ'দ্ধা'র করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘো'ষণা করেন।

স্থানীয় সাবেক কাউন্সিলর এস এম কানন জানান, লোডশেডিংয়ের কারণে স্বস্তি পেতে গাছের নিচে বসেছিলেন বৃ'দ্ধা। হঠাৎ গাছ ভেঙে পড়ায় এ দু'র্ঘ'ট'না ঘটে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

#দেওয়ানগঞ্জ #জামালপুর #গাছচাপা #বৃদ্ধারমৃত্যু #মর্মান্তিকদুর্ঘটনা #দুর্ঘটনা #স্থানীয়সংবাদ

জামালপুরে তীব্র লোডশেডিংয়ে বাড়ছে ক্ষো'ভ, নি'রাপ'ত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠিতীব্র গরমে বিদ্যুতের ভ'য়া'বহ সংকটে বিপ'র...
13/08/2026

জামালপুরে তীব্র লোডশেডিংয়ে বাড়ছে ক্ষো'ভ, নি'রাপ'ত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি

তীব্র গরমে বিদ্যুতের ভ'য়া'বহ সংকটে বিপ'র্য'স্ত জামালপুরের জনজীবন। চাহিদার তুলনায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও নাজুক। কোথাও কোথাও দিনে ১৪ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ উঠেছে। অসহনীয় গরম, পানির সংকট, পড়াশোনায় ব্যাঘাত এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষো'ভ ও অসন্তোষ বাড়ছে।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ অফিস, উপকেন্দ্র ও গু'রু'ত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি। যেকোনো অনা'কা'ঙ্ক্ষি'ত পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রের নিরাপত্তা জোরদারে প্রশাসনের সহযোগিতা চেয়ে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুতের গড় চাহিদা প্রায় ১৭০ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে প্রতিদিন গড়ে মাত্র ৫৫ থেকে ৬০ শতাংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে দৈনিক প্রায় ৯০ থেকে ৯৫ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, সমিতির গ্রাহকরা গড়ে প্রতিদিন ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের মুখে পড়ছেন। এতে গ্রাহকদের দু'র্ভো'গের পাশাপাশি তী'ব্র জনরোষ তৈরি হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে গ্রাহকদের বি'ক্ষো'ভ ও অসন্তোষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় অফিস, উপকেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সাহিদুল ইসলাম বলেন, আমরা নিয়মিতই প্রশাসনকে বিষয়গুলো জানাচ্ছি। জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও ওসিদের কাছে চিঠি দেওয়া হয়েছে। বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলো অতিগু'রু'ত্বপূর্ণ স্থাপনা। এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, কারণ কোনো উপকেন্দ্র বা অফিসে হামলা বা ভাঙচুর হলে হাজার হাজার গ্রাহক দীর্ঘদিন বিদ্যুৎ থেকে বঞ্চিত হবেন।

তিনি আরও বলেন, লোডশেডিং আমাদের ইচ্ছায় নয়, জাতীয় গ্রিড থেকে বরাদ্দ কম পাওয়ার কারণেই তৈরি হচ্ছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছি।

তথ্য: Asia Post

#বিদ্যুত #লোডশোডিং #জামালপুর #পল্লীবিদ্যুত

12/08/2026

পিছিয়ে গেল জামালপুরের মাদারগঞ্জের আলোচিত আপন চাচা-ভাতিজা হ'ত্যা মামলার রায় ঘোষণা।

আগামী ১৯ আগস্ট রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভিডিও: আকন্দ সোহাগ

10/08/2026

মাদারগঞ্জের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়
পাশের ৩২.৫৮%
পাশ -৫৮ জন
ফেল- ১২০ জন

10/08/2026

কলাদহ মির্জা গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়
পাশের হার ২৫%
পরিক্ষার্থী: ৭২ জন
পাশ : ১৮ জন
বিজ্ঞান: ১৭ জন
মানবিক: ১ জন
জিপিএ ৫:০

এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী।
10/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী।

10/08/2026

বাঁশবাড়ী উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী :৪৫ জন
পাস:৭জন ,
ফেল:৩৮ জন
A+ :০ জন
৭ জন এর ভিতরে ২০২৫ সালে পরিক্ষাথী ৪ জন পাস করছে

10/08/2026

SSC Batch 2026

সবার আগে রেজাল্ট পেতে
ইনবক্সে রোল, রেজিস্ট্রেশন ও
বোর্ড লিখে কমেন্ট করুন 👇

Address

Jamalpur District
Jamalpur Sadar Upazila
2022

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুর ডিস্ট্রিক্ট টিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category