Sagor Adhikari

Sagor Adhikari বই পড়ি,ঘুরি-ফিরি,ছবি তুলি!

"বসন্ত ভিলা" Paradise of city☘️pc: Sagor Adhikari
21/08/2025

"বসন্ত ভিলা" Paradise of city☘️

pc: Sagor Adhikari

কিছু জায়গা ত্যাগ করাই বরং উত্তম!pc: Sagor Adhikari
21/08/2025

কিছু জায়গা ত্যাগ করাই বরং উত্তম!

pc: Sagor Adhikari

অর্থনীতি নামটা শুনলেই কেমন ভয়  ভয় লাগে, কাঠখোট্টা সকল বিষয় বুঝি এতেই জমা হয়েছে। আসলেও তাই যদি না সঠিক ভাবে তা উপস্থাপন ক...
13/08/2025

অর্থনীতি নামটা শুনলেই কেমন ভয় ভয় লাগে, কাঠখোট্টা সকল বিষয় বুঝি এতেই জমা হয়েছে। আসলেও তাই যদি না সঠিক ভাবে তা উপস্থাপন করা হয়। অর্থনীতিকেও সহজ ভাষায় উপস্থাপন করা যায়। যেমন অর্থের ব্যবহার, সঞ্চয় করার ক্ষেত্রে যেসকল নীতি প্রয়োগ করা হয় তারই সম্মিলিত রূপ হলো অর্থনীতি। আচ্ছা সংজ্ঞা না হয় বুঝে আসলো, কিন্তু এর ভেতরে যে আরও কতশত টার্ম লুকিয়ে আছে গোপন অর্থ নিয়ে সেগুলোর জন্য ব্যবস্থা কি? ব্যবস্থা তো আছেই, তা হলো “গল্পে গল্পে অর্থনীতি” বইটি।

বইটিতে যে কেবল অর্থনীতি নিয়েই আলোচনা এসেছে তা নয় অর্থনীতির কারণে বিশ্বের রাজনীতিতে যেসকল পরিবর্তন সাধিত হয়েছিল তারও কিছু ঝলক মিলে বইয়ে অর্থনীতির আলোচনার ফাঁকে ফাঁকে। অর্থনীতির প্রাথমিক ধারণা থেকে শুরু করে বৈশ্বিক অর্থ ঋণের বিষয়াবলিও বইটিতে স্থান পেয়েছে। তবে কোনো প্রবন্ধ আকারে লিখা আসলে বুঝতে অধিকাংশ পাঠকেরই অসুবিধা হতো, তখন আর তা সাধারণ পাঠকদের পাঠ উপযোগী হতো না। তাই অর্থনীতিবিদ মোহাইমিন পাটোয়ারী অর্থনীতির বিভিন্ন টার্মগুলো গল্পে রূপ দিয়েছেন দেশীয় প্রেক্ষাপটে যেন সকল শ্রেণির পাঠকদের জন্য বইটি পাঠ উপযোগী ও শিক্ষণীয় হয়।

পুঁজিবাজার, সঞ্চয়পত্র, বিমা, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন প্রকারের টাকা এগুলোর সাথে আমরা পরিচিত। কিন্তু শেয়ার বাজারের ভেতরকার অবস্থা সম্পর্কে আমাদের খুব অল্পসংখ্যক মানুষেরই ধারণা আছে কিংবা বৈশ্বিক মুদ্রাব্যবস্থা, মূল্যস্ফীতি ও ব্যাংকব্যবস্থা নিয়ে আমাদের বিস্তারিত জ্ঞান খুবই সীমিত। এছাড়া অর্থনৈতিক ঝুঁকি বলতে আমরা ব্যবসায়িক ক্ষতিকেই বুঝি কিন্তু এর বাহিরে যে বিষশগুলো আমরা জানি না তাহলো লেভারেজ, স্পেকুলেশন, মাল্টি লেভেল মার্কেটিং কিংবা পঞ্জি স্কিম। বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে যে কেউই তার সঞ্চয়কৃত টাকা হারিয়ে বসতে পারে।

জাতীয় অর্থনীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বেকারত্ব নিয়ে এতো চমৎকার আলোচনা করেছেন লেখক যা আমাকে বেশ অভিভূত করেছে। যার মূল বক্তব্য ছিল “দক্ষতাই বেকারত্ব সৃষ্টি ও ধ্বংস হওয়ার মূল কারণ”। এছাড়া আন্তর্জাতিক অর্থনীতিতে পেট্রো ডলার ব্যবস্থা কিংবা আ*মে*রিকার একক রাজত্ব নিয়ে চমৎকার ঐতিহাসিক ধারণাও তুলে ধরেছেন লেখক।

বইয়ের একই সাথে শক্তিশালী ও দুর্বল দিক হলো সাহিত্যমান বিচারে খুবই নিম্ন মানের কিন্তু প্রয়োজনীয়তা কিংবা উপকারের দিক থেকে উচ্চ পর্যায়ের একটি বই, বিশেষ করে অর্থনীতিতে প্রাথমিক ধারণা লাভের জন্য। বইয়ে শুধু অর্থনীতির সাথে সম্পৃক্ত বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে গল্পগুলো লিখা হয়েছে তাই গল্পগুলোতে কোনো সাহিত্যরস আশা করাই বোকামি আর এটাই বইটির শক্তিশালী দিক।

বই: গল্পে গল্পে অর্থনীতি
লেখক: মোহাইমিন পাটোয়ারী

28/06/2025

বৃষ্টিভেজা সকাল, বসন্ত কুমার রোড, ফায়ার সার্ভিস, যশোর

28/06/2025

Rainy morning teach us: "Every drop has a purpose,just like every step you take toward your goal."

27/06/2025

যশোরের রথযাত্রা ২০২৫
video: Sagor Adhikari

25/06/2025

বৃষ্টি ভেজা যশোর বড়বাজার 🌧️🖤

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Adhikari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share