21/01/2026
বিনয়বাদীদের দুটি দরজা খোলা।
রাজবন বিহারের সীমা (ঘ্যাং ঘর) নিয়ে অনেকে আমাকে ভূল ধরিয়ে দেন এবং ব্যক্তিগত আক্রমন করে কমেন্ট করে থাকেন। ত্রিপিটক, সীমা শিক্ষা করার জন্য সুপরামর্শ দিয়ে থাকেন। সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করি। রাজবনবিহারে সীমা জঠিলতা নিয়ে কারোর মনে কোন প্রকার সন্দেহ থাকলে রাজবন বিহারকে এড়িয়ে চলুন। মনে সন্দেহ নিয়ে বিনয় কর্ম করা সঠিক নয়।
বিনয় বাদীদের আমি আবার ও অনুরোধ করছি - আপনাদের দুটি দরজা খোলা আছে। দুটি দরজা মধ্যে কোন দরজাটি ব্যবহার করবেন দ্রুত সিদ্ধান্ত নিন। না হলে আপনাদের সাথে গুটিকয়েক সিনিয়ন সিটিজেন ও সমাজে মুখ দেখাতে পারবে না। সীমা নিয়ে যে মতপার্থক্য রয়েছে তা নিরসনের জন্য প্রয়োজন দুটি দরজা থেকে একটি দরজা ব্যবহার করা।
দরজা সমূহঃ
১। বনভান্তের শিষ্য সংঘের নিকট ক্ষমা প্রার্থনা করে সংঘের সিদ্ধান্ত মেনে নিয়ে সংঘে ফেরত যাওয়া।
২। দ্রুত বিনয় সংঘ প্রতিষ্ঠা করে সংঘ প্রধানের নাম ঘোষনা করে বিনয় পালন করে নিজেদের পরিশুদ্ধ ও শুদ্ধিকামী করা।
দুটি দরজা থেকে যেকোন একটি দরজা ব্যবহার করে সীমা জঠিলতা নিরসন করে ফেলুন। মুখে বিনয়,শুদ্ধিকামী ও পরিশুদ্ধ বললে হবে না। কাজে কর্মে দেখিয়ে দিন। বর্তমানে আপনারা কঠিন পরীক্ষার মুখোমুখি। এভাবে যত দিন থাকবেন, তত দিন আপনারা বিভিন্ন ধরনের প্রশ্নের জবাবদীহি করতে হবে। প্রয়োজনে সিনিয়র সিটিজেনদের নিকট পরামর্শ নিন। দলবল নিয়ে রাজবন বিহারে যাওয়া মানে বিনয় পালন নয়, পরিশুদ্ধ নয়।