05/09/2026
আমাদের love language কখনও লাল গোলাপের তোড়া, কিংবা দামি কোনো উপহার ছিল না! কখনও ছিল হলুদ ভৃঙ্গরাজ, কখনও সাদা জবা অথবা জারুল, আবার কখনও বর্ষার দিনের কদমও। আমাদের love language সবসময়ই একটু অন্যরকম ছিল। কখনও সাইদুল ভাই'র দোকানের ঝাল চা আর তপনদা'র দোকানের গরম পুরি। কখনও শুধু পাশাপাশি বসে থাকা।
আমাদের প্রথম দেখা, শীত-শীত দুপুর, math coaching bunk করে একসাথে ঘুরতে যাওয়া খুবিতে…
I can still see that nervous boy sitting in front of me. তোমার nervousness কাটানোর জন্য আমার ear buds তোমাকে শেয়ার করা, আর তারপর থেকে প্রতি December-এ “December এর শহরে” গানটা একসাথে শোনা একটা unwritten rule এ পরিনত হলো। এর মতো আরও কত জমে থাকা কত সহস্র ছোট ছোট স্মৃতি!
এরপর আমাদের এক বৃষ্টিভেজা সন্ধ্যা রাত। হঠাৎ তোমাকে বলে বসলাম, “তুমি এখনই না আসলে চরম একটা মোমেন্ট মিস করবা", তুমিও আগ-পিছ না ভেবে হাসতে হাসতে হাজির। সেদিন কেমন উন্মাদ হয়ে হাত ধরে ওয়াকওয়ে এর শুরু থেকে শেষ অব্দি দৌড়ালাম!
তখনও আমরা শুধু বন্ধুই ছিলাম, ভাবা যায়!
এরপর বছর ঘুরে ঠিক ডিসেম্বরেই হলো আমাদের নৌকা ride। নীল শাড়ি পরলাম সেদিন। তবে সেদিন নিরবে নিভৃতে কি যেনো একটা হলো! সেদিন থেকেই যেন একটা uncommitted relationship-এর গল্পটা একটু একটু করে অন্যদিকে মোড় নিলো। তখনও জানতাম না আমাদের future কী, আমাদের পাশাপাশি থাকা কোন দিকে যাবে। শুধু জানতাম, এই শান্ত-শীতল মনের মানুষের পাশে বসে থাকতে আমার ভালো লাগে!
All of a sudden, I felt I couldn’t afford to lose you.
এই পুরো সময়টা আমি commitment-এর জন্য ready ছিলাম না। কিন্তু একই সাথে তোমার সঙ্গও আমি ছাড়তে চাইনি। তুমি আমার soul-কে আবার bloom করতে শিখিয়েছিলে। তুমি এমন একটা promise রেখেছিলে, যেটা আমি ভাঙার ভয়েই হয়তো এতদিন ধরে নিজেকে আটকে রেখেছিলাম।
আমি দেখলাম, একটা decent, soft-spoken, overthinker, emotional and patient man আমার জন্য দাঁড়িয়ে আছে। অপেক্ষা করছে! যে সবসময়ই ছিলো আমার backbone হয়ে!
ব্যাপারটা বাইরে থেকে এতটা butter smooth মনে হলেও, এই story আর আজকের এই মুহূর্তের মাঝের transition টা কখনও এতো smooth ছিল না। আমার দিক থেকে কম-বেশি তুমি suffer করেছ, তোমার সেই কষ্টের চরম ব্যথা আজও আমি দেখতে পাই। আজকের এই দিনের জন্য আমাদের কত অপেক্ষা, কত ধৈর্য, কত ঝগড়া, কত ভুল বোঝাবুঝি, কতবার সবকিছু আবার ঠিক করে নেওয়া…
তারপরও তুমি আগলে রেখেছো! সবটুকু খুব magical না হলেও, খুব আমাদের মতো ছিল।
আমার আল্লাহর ওপর ভরসা, আমার জন্য তোমার অপেক্ষা, আর আমাদের দুজনের সবকিছু পেরিয়ে শেষ পর্যন্ত এখানে এসে দাঁড়ানোটা… সবকিছু ওই সৃষ্টিকর্তারই লেখা ছিলো !
And finally “আলহামদুলিল্লাহ কবুল” — and a new journey begins…
Photographs by Asmir Storybook Team
Asmir Storybook || 2026
Where every click becomes a moment, and every moment becomes a story.
For premium photography & cinematography:
01716-421870