Roaming With Tahi

Roaming With Tahi Travel brings energy and love back into your life.

11/02/2026

মানুষ কাঁদে কেন?
অন্যের জন্য!
মানুষ সুইসাইড করে কেন?
অন্যের জন্য!
মানুষ নিজেকে সাঁজায় কেন?
অন্যের জন্য!
মানুষ নিজেকে ঘৃণা করে কেন?
অন্যের জন্য?
অন্য শব্দটাই ঘুরে ফিরে আসে কেন?
কারণ,মানুষ অন্যের চোখেই
দুনিয়া দেখে!🙂

মাঝেমধ্যে খেয়াল করে দেখবেন, সন্ধ্যার এই সময়টা তে কেমন জানি অদ্ভুত টাইপের মন খারাপ হয়। চারেদিকের সব কিছু নাই নাই লাগে। দু...
27/11/2025

মাঝেমধ্যে খেয়াল করে দেখবেন, সন্ধ্যার এই সময়টা তে কেমন জানি অদ্ভুত টাইপের মন খারাপ হয়। চারেদিকের সব কিছু নাই নাই লাগে। দুনিয়ার কোনো কিছুই তখন ভালো লাগেনা, এই ব্যাপারটা অদ্ভুত, কিন্তু সত্য। কি জানি কিসের জন্য মন খারাপ হয় আপনি নিজেই বুঝবেন না..

কথা বইলেন। রাগে, জিদে, কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না। আমরা কতক্ষণ বাঁচবো, কেউ কি জানি?যার প্রতি ভীষণ অ...
18/11/2025

কথা বইলেন। রাগে, জিদে, কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না। আমরা কতক্ষণ বাঁচবো, কেউ কি জানি?

যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমাতে গেলেন, সকালে উঠে দেখলেন মানুষটা আর নাই। রাতের ঐ শীতল নীরবতাই ছিলো আপনাদের শেষ কথা। বাকি জীবন আর ঘুম হবে, বলেন?

কত শত মানুষ আক্ষেপের নরকে পুড়ে যাচ্ছে প্রতিদিন। কাছের মানুষটাকে শেষ কথাটা না বলতে পারার আক্ষেপ। কাছের মানুষটার শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ।

কথা পুষে রাইখেন না। বলে দিয়েন। কথা পুষে রাখার জিনিস না। ওরা বুনো হাঁসের মতো। ওদের স্বচ্ছ জলে সাঁতরে বেড়ানোর কথা, অভিমানের ব্যারিকেডে আটকে গিয়ে বুকের ভেতর বন্দী থাকলে ওরা বাঁচে না।

ঠোঁটের খামে করে কথাদের তার প্রাপকের পৌঁছে দিয়েন। এই মুহূর্তে, এক্ষুনি। একটাবার দেরি হয়ে গেলে দেখবেন, চিঠিটাই রয়ে গেছে, ঠিকানাটা আর নেই।

ঐ চিঠি রাখা যায় না, ফেলে দেওয়া যায় না, পৌঁছেও দেওয়া যায় না। পুরো একটা জীবন বুকপকেটে ঠিকানাবিহীন চিঠির ভার বয়ে বেড়ানো বড্ড যন্ত্রণার, বড্ড আফসোসের। পরিশেষে আমায় একটু ভালোবেসে ধরিয়া রাখিয়েন।।
🦋

17/11/2025

মানুষের একটা খুব অদ্ভুত স্বভাব হচ্ছে- কোনো মানুষ যখন বুঝতে পারে আপনি তার প্রতি দূর্বল বা তার উপর নির্ভরশীল তখন সে ইচ্ছেকৃত বা অনিচ্ছাকৃত ভাবে বেশি আঘাত দেয়।

আপনি যদি তাকে বলেন আপনি কষ্ট পাচ্ছেন, এই আঘাত গুলো আপনি সহ্য করতে পারছেন না,, তখন সে আপনাকে বোঝাবে সে আপনাকে কোনো আঘাত দেয়নি, আপনি শুধু শুধু বেশি ভাবছেন, আপনি অতিরিক্ত ইমোশনাল, আপনার ধৈর্য ধারণ ক্ষমতা কম ইত্যাদি ইত্যাদি...

12/11/2025

পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বড় বোঝা লাগে কাউকে কিছু অনুরোধ করতে, তাও আবার নিজের জন্য, অনেক পাহাড় এর মতো কঠিন লাগে বিষয় টা ..

আমি শান্ত হতে চাই—এতটা শান্ত, যতটা হলে শব্দ হারিয়ে যায়,ভাষা নিজের অর্থ ভুলে বসে।যেখানে মানুষ আর কথা বলে না,শুধু নিঃশ্বাস...
10/11/2025

আমি শান্ত হতে চাই—এতটা শান্ত, যতটা হলে শব্দ হারিয়ে যায়,ভাষা নিজের অর্থ ভুলে বসে।
যেখানে মানুষ আর কথা বলে না,
শুধু নিঃশ্বাসের শব্দে ব্যাঘাত ঘটে নিস্তব্ধতায়।

আমি চাই, না থাকুক কারো সঙ্গে সংযোগের স্পৃহা,
না থাকুক আপন বলে কেউ—সব সম্পর্ক হোক ছিন্ন, হালকা ধোঁয়ার মতো মিলিয়ে যাক।

আমি শান্ত হতে চাই—
একদম নিঃস্ব, নিঃস্বঙ্গ...
যেখানে দিনের আলোও পথ ভুলে যায়,আর রাত, সে তো কেবল অন্ধকার নয়,একটা দীর্ঘ শূন্যতা—যেখানে আমিও নেই,নিজেকেও ছুঁতে পারি না।

আমি শান্ত হতে চাই, নিঃসঙ্গ, নীরব,নিষ্ক্রমণ, নিঃশেষ..

আমি চাই মানুষ আমাকে ভুলে যাক.... ভুলে যাক আমার হাসি আমার কথা এবং আমার সবকিছু। ভুলে যাক সেইসব মুহূর্ত যেখানে আমি থেকেও ছি...
04/11/2025

আমি চাই মানুষ আমাকে ভুলে যাক....
ভুলে যাক আমার হাসি আমার কথা এবং আমার সবকিছু।
ভুলে যাক সেইসব মুহূর্ত যেখানে আমি থেকেও ছিলাম না।
আমি আর কারও স্মৃতিতে বোঝা হয়ে থাকতে চাই না।
যতোটা সহজে আমি সবার হয়ে উঠেছিলাম, ততোটাই নিঃশব্দে হারিয়ে যেতে চাই—
যেনো কোনোদিন কোথাও ছিলামই না.... 🖤

কখনও কখনও জীবনের কিছু গল্প এতটাই নিঃশব্দ কষ্টে ভরা যে, চোখের জলও শব্দ খুঁজে পায় না যেখানে নিষ্পাপ হাসির আড়ালে লুকিয়ে ...
02/11/2025

কখনও কখনও জীবনের কিছু গল্প এতটাই নিঃশব্দ কষ্টে ভরা যে, চোখের জলও শব্দ খুঁজে পায় না যেখানে নিষ্পাপ হাসির আড়ালে লুকিয়ে আছে বেদনার এক মহাসাগর..

এই পৃথিবীতে সুখ বলে কিছু জিনিস কতটা নাজুক।

প্রতিটি দৃশ্যই যেন একটা আঘাত নির্দোষ চোখের পেছনে জমে থাকা কান্না, ভুল সিদ্ধান্তের ভার, আর ক্ষমা চাওয়ার অনন্ত চেষ্টা। শেষে বুঝতে পারি, কেউই পুরোপুরি খারাপ নয় আমরা শুধু ভুল সময়ে, ভুলভাবে ভালোবাসতে শিখি।

যেখানে তুমি নিজের ভেতরের শিশুটাকে দেখতে পাবে, যে এখনো একটুখানি ভালোবাসা খুঁজে বেড়ায়..

চারিদিকে কত কত রঙ..সব মিলিয়েমিশিয়ে আমি এখন সাদা রঙে সাজি।এক শান্ত সময়ের মধ্যে দিন কাটে আমার।  প্রতিদিন নতুন কোনো ফুলের স...
22/10/2025

চারিদিকে কত কত রঙ..
সব মিলিয়েমিশিয়ে আমি এখন সাদা রঙে সাজি।
এক শান্ত সময়ের মধ্যে দিন কাটে আমার।
প্রতিদিন নতুন কোনো ফুলের সাথে দেখা হয়,
প্রত্যেকের রঙ আলাদা.
মুগ্ধতায় কেটে যায় শেষ বেলা..

আজ ডুব মেরেছি।
কেন যে গেলাম না ,
গেলেই কি হতো বলো?
আচ্ছা, গেলে কি রঙধনুর দেখা পেতাম?

অলস দুপুরের অলস আলো পরশ কেটে হারিয়ে যায় মেঘ রাজ্য।  💙
20/10/2025

অলস দুপুরের অলস আলো পরশ কেটে হারিয়ে যায় মেঘ রাজ্য। 💙

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roaming With Tahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share