03/03/2025
কু্ষ্টিয়াকে কেন শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয়?
কুষ্টিয়া জেলার কুমারখালির ছেঁউড়িয়া এলাকায় চিরনিদ্রায় শায়িত আছেন বাউল সম্রাট লালন সাঁই।
কবিগুরু রবীন্দ্রনাথের রচনাসহ বাংলা কাব্য- সাহিত্যে লালনের তথা বাউল ভাবধারার প্রভাব লক্ষনীয়।তাই লালনকে কবিগুরুর গুরুও বলা যায়।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বল্প বিরতি দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে এই কুষ্টিয়াতেই কাটিয়েছেন। এই কুষ্টিয়াতে বসেই রচনা করেছেন তার অমর সৃষ্টি সোনার তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, ক্ষণিকা,নৈবেদ্য ও খেয়ার মতো অধিকাংশ কবিতাসহ আরও অনেক উল্লেখযোগ্য লেখা। বিষাদসিন্ধু উপন্যাসের স্রষ্টা বিখ্যাত ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা এই কুষ্টিয়া জেলায়। এছাড়া কাঙ্গাল হরিনাথ,প্যারীসুন্দরী দেবী,বাঘা যতীন, মোতাহের হোসেন, রাধা বিনোদ পালসহ প্রমূখ গুনীজনদের বাস্তভিটা এই কুষ্টিয়া জেলা।এসব গুনীজনদের কর্মকাণ্ডই কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী হওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কুষ্টিয়া জেলার ভূমিকা অন্যতম উল্লেখযোগ্য।
এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক কুষ্টিয়া বিশেষ কিছু তথ্য :-
১) বাংলাদেশের সব থেকে উচু বিল্ডিং কুষ্টিয়াতে অবস্থিত(BRB cables Tower 40th floors)
২)বাংলাদেশের সব থেকে উচু মেডিকেল ২২ তলা (নির্মাধীন সেলিনা মেডিকেল কলেজ)
৩)স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সরকারি বিশ্ববিদ্যালয় - কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি (I.U) যা কি না দেশের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম বিষয়ক বিশ্ববিদ্যালয়)
৪)বাংলাদেশের সর্বপ্রথম কলেজ-কুমারখালী সরকারি কলেজ,কুষ্টিয়া।
৫)বাংলাদেশের সর্বপ্রথম রেলসেতু - হার্ডিঞ্জ ব্রিজ কুষ্টিয়াতে অবস্থিত।
৬)বাংলাদেশের সর্বপ্রথম রেলস্টেশন-কুষ্টিয়া জগতি রেলস্টেশন।
৭)বাংলাদেশের সর্বপ্রথম রেল জংশন- কুষ্টিয়া পোড়াদহ রেলস্টেশন।
৮)বাংলাদেশের সব থেকে শিক্ষার হার বেশি কুষ্টিয়া জেলায়- ৯৬.৬%
৯)বাংলাদেশের প্রথম প্রেসক্লাব - কুষ্টিয়াতে অবস্থিত।
১০)বাংলাদেশের একমাত্র সরকারী অ্যালকোহল তৈরির কারখানা-দর্শনায় অবস্থিত, চুয়াডাঙ্গা (বৃহত্তর কুষ্টিয়ার অন্তর্ভুক্ত)
১১)বাংলাদেশের প্রথম ও বৃহত্তম চিনিকল - কুষ্টিয়াতে অবস্থিত।
১২) বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প ও প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি-মোহিনী মোহন মিলস কুষ্টিয়াতে অবস্থিত।
১৩)বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প ও প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি-মোহিনী মোহন মিলস কুষ্টিয়া