16/04/2022
পেজে একটা টেক্সট প্রায়ই দেখি, আপু আমার অর্ডার টা ক্যান্সেল করুন হাসবেন্ড টাকা দিবেনা নিষেধ করেছেন।একবার তো এমন হলো এক আপু ৫০০৳ দিয়ে এডভান্স করেছিলেন একটা শাড়ি সপ্তাহ খানেক পর নিবেন বলে,তারপর তার স্বামী নাকি ডিরেক্ট বলেছিলেন,"আমি কিনে দিতে পারবো না" আপুটা এত অসহায়ের সাথে বললেন আপু আমি ভীষণ লজ্জিত, প্লিজ আপনি আমার এডভান্স মানিটা আপনার কাছে রেখে দিন।শাড়িটা ও আমাকে কিনে দেবে না বললো।
সেদিন এত্ত বুকচাপা কস্ট লেগেছিলো আমার। কোন স্ত্রী স্বামীর সামর্থ্যের বাইরে শৌখিন কিছু কিনতে চায়?যে সংখ্যা টা আছে সত্যি ই কম।
একজন স্ত্রী যে শুধুই আপনার, আপনার দায়িত্ব, ভালোবাসা, সম্মান,আপনার কাঁধে কাধ রাখার একমাত্র অবলম্বন। সেই স্ত্রীর ছোটো খাটো ইচ্ছে, স্বপ্নের কথা ভাববেন না?কার জন্য আসলে তাহলে আপনাদের এই জগতসংসার?(শুধুমাত্র যারা এরকম করেন তাদের জন্যে)
আপনার স্ত্রীকে যত্নে রাখুন, যেমন যত্নে সে আপনাকে রাখে।অফিস থেকে ফিরতেই ভাত নিয়ে বসে থাকে;কিংবা নিজে অফিস থেকে ফিরেও আপনার জন্য সব আরামের বন্দোবস্ত করে দেয়।
এই জগৎ সংসারে খুব সম্ভবত খুব ভালো মেয়েদের সাথেই বারংবার এই অদ্ভুত ঘটনা ঘটে,আর এই মেয়েরাই আজীবন সয়ে রয়ে বাঁচে।