13/05/2026
2️⃣তোমার নাম জানি না, তবু তোমাকে ভালোবাসি.............................................................. ↓
তুমি কি কখনও কারো নাম না জেনে ভালোবেসেছো?
খালিদ ঠিক তাই করে এসেছে বহুদিন ধরে। নাম জানে না, মুখ চিনে না, তবু যখন ফজরের পর সূর্য ওঠে আর সে ছাদের মাথায় তাকিয়ে বলে— ‘হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি...’
সে জানে, যার জন্য সে এতদিন দোয়া করে এসেছে— সেই বিশেষ কেউ এখনো তার জীবনে আসেনি। তবুও সে তার হৃদয়ে একজন ‘অদেখা প্রিয়জন’কে জায়গা করে দিয়েছে।
অদৃশ্য, অথচ ঘনিষ্ঠ।
হয়তো তার নাম মিম, হয়তো না, তবু সে তাকে মিম বলে ডাকতে চায়।
আর মিম?
সে জানে, ভালোবাসা মানেই সিনেমার মতো গল্প নয়। ভালোবাসা মানে কোনো যুবকের চোখে হারিয়ে যাওয়া নয়। সে জানে, হৃদয় কেবল সেইজন্য খুলে দেওয়া যায়, যে ‘হালাল’ হয়ে এসে দায়িত্ব নেয়, ভয় নয়।
তবু সে একা রাতের তারায় তাকিয়ে থাকে, বিছানায় চুপচাপ দোয়া করে—
‘হে আমার প্রিয়তম, তুমি এখনো আসোনি।
কিন্তু আমি তোমার জন্য ইতিমধ্যেই আমার হাত গুটিয়ে রেখেছি, আমার চোখ নামিয়ে রেখেছি, আমার অন্তর অন্য সবার দিকে ঘুরিয়ে রেখেছি...’