17/08/2026
দেশের বর্তমান অবস্থান— শেখ হাসিনা স্বৈরাচার, জামাত-শিবির রাজাকার, ডক্টর ইউনুস সুদখোর, তারেক রহমান খাম্বাচোর। আর আমি আর আপনি মক্কার খেজুর।
এবার পয়েন্টে আসেন:
আমি একজন ড্রাইভার। বৃষ্টি পড়লে বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা নিই।
আমি একজন ডাক্তার। রোগী আসলে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, সাথে থাকবে আট-দশটা পরীক্ষা, যেগুলো না করালে রোগী বাঁচবে না।
আমি একজন দুধ বিক্রেতা। পাঁচ কেজি দুধের সাথে দুই কেজি পানি না মিশালে আমার ব্যবসার আয় হয় না।
আমি একজন মোবাইল সার্ভিসিং ম্যান। মোবাইলের সামান্য সমস্যাকে বড় সমস্যা দেখিয়ে বেশি টাকা আদায় করি।
আমি একজন মুচি। জুতা পালিশ করাতে আসলে পালিশের সাথে একটু পানি মিশিয়ে ব্র্যান্ড বলে বেশি টাকা হাতে নিতে না পারলে আমার পেট কামড়ায়।
আমি একজন শিক্ষক। যে একসাথে দশ-বিশটা ছেলে এক করতে না পারলে আমি পড়াই না, কারণ আমার উদ্দেশ্য ছাত্র পড়ানো না, মোটা টাকা।
সবশেষে আমি একজন ভোটার। যে কিনা পাঁচশো টাকার বিনিময়ে অযোগ্য চোর-ডাকাতকে দেশের দায়িত্ব তুলে দিই, আবার দিন শেষে তার পেছনেই বদনাম করি।
এখন বলেন, আসল খারাপ কে— নেতা নাকি আমি?