Imam Hossain

Imam Hossain ICT4E District Ambassador
Connect Mentor Teacher
International School Award Winner

ICT4E District Ambassador,
Connect Mentor Teacher,
International School Award Winner

পাঠ্যবইয়ে এবার যে সকল পরিবর্তন আসছে,,,✔️
13/05/2026

পাঠ্যবইয়ে এবার যে সকল পরিবর্তন আসছে,,,✔️

⭕চল্লিশোর্ধ্ব (গণিত, ইংরেজি, বিজ্ঞান) বিষয়ের শিক্ষকদের ৪২ দিনের প্রশিক্ষণ শুরু ১৩ই মে।✅
12/05/2026

⭕চল্লিশোর্ধ্ব (গণিত, ইংরেজি, বিজ্ঞান) বিষয়ের শিক্ষকদের ৪২ দিনের প্রশিক্ষণ শুরু ১৩ই মে।✅

আমরা বাস করছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে—যেখানে প্রতিনিয়ত ঘটছে নতুন নতুন উদ্ভাবন, আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছ কৃত্র...
07/05/2026

আমরা বাস করছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে—যেখানে প্রতিনিয়ত ঘটছে নতুন নতুন উদ্ভাবন, আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে তোলা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় চালু করেছে “আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স।

কোর্সের লিংক: কমেন্টে


সংশোধিত বদলি নীতিমালা ২০২৬🤝
07/05/2026

সংশোধিত বদলি নীতিমালা ২০২৬🤝

সংশোধিত বদলি নীতিমালা ২০২৬ জারি করা হয়েছে। যেখানে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা জানা জরুরী ১. প্রশ্ন: নীতিমালার প...
07/05/2026

সংশোধিত বদলি নীতিমালা ২০২৬ জারি করা হয়েছে। যেখানে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা জানা জরুরী

১. প্রশ্ন: নীতিমালার পুরো নাম কী?
উত্তর: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)।

২. প্রশ্ন: এখানে 'শিক্ষক' বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর: প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইন্সট্রাক্টরসহ সকল এমপিওভুক্ত শিক্ষককে।

৩. প্রশ্ন: বদলির আবেদন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে?
উত্তর: নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে।

৪. প্রশ্ন: শূন্য পদের তালিকা কারা প্রকাশ করবে?
উত্তর: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

৫. প্রশ্ন: একজন শিক্ষক প্রথম যোগদানের কত বছর পর বদলির আবেদন করতে পারবেন?
উত্তর: প্রথম যোগদানের চাকুরি দুই বছর পূর্ণ হলে।

৬. প্রশ্ন: একবার বদলি হওয়ার পর পুনরায় বদলির আবেদনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে?
উত্তর: নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে।

৭. প্রশ্ন: একজন শিক্ষক তাঁর সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ কতবার বদলি হতে পারবেন?
উত্তর: সর্বোচ্চ ৩ বার।

৮. প্রশ্ন: বদলির ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন?
উত্তর: নারী, দূরত্বের সুবিধা প্রয়োজন এমন শিক্ষক, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতা অনুযায়ী।

৯. প্রশ্ন: একটি পদের জন্য একাধিক আবেদনকারী থাকলে দূরত্ব কীভাবে পরিমাপ করা হবে?
উত্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত মডেল অনুযায়ী উপজেলা বা জেলা কেন্দ্রের দূরত্ব হিসেবে।

১০. প্রশ্ন: একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ কতজন শিক্ষক বদলির সুযোগ পাবেন?
উত্তর: সর্বোচ্চ ০২ (দুই) জন শিক্ষক (নারী ও জ্যেষ্ঠতা ভিত্তিতে)।

১১. প্রশ্ন: একই বিষয়ে একটি প্রতিষ্ঠান থেকে কি একাধিক শিক্ষক বদলি হতে পারবেন?
উত্তর: না, এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না।

১২. প্রশ্ন: একজন আবেদনকারী সর্বোচ্চ কয়টি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন?
উত্তর: সর্বোচ্চ ৩ (তিন) টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম।

১৩. প্রশ্ন: বদলির আবেদন নিষ্পত্তি করার কর্তৃপক্ষ কে?
উত্তর: মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

১৪. প্রশ্ন: পারস্পরিক বদলির ক্ষেত্রে নিয়ম কী?
উত্তর: লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন।

১৫. প্রশ্ন: বদলি হওয়ার পর কি ইনডেক্স বা জ্যেষ্ঠতা বজায় থাকবে?
উত্তর: হ্যাঁ, ইনডেক্স অনলাইনে ট্রান্সফার হবে এবং আর্থিক সুবিধাদিসহ জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে।

১৬. প্রশ্ন: বদলির জন্য কি কোনো টিএ/ডিএ (ভাতা) দেওয়া হবে?
উত্তর: না, বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ প্রাপ্য হবেন না।

১৭. প্রশ্ন: বদলির আদেশ জারির কত দিনের মধ্যে অবমুক্ত করতে হবে?
উত্তর: সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ১০ দিনের মধ্যে বদলিকৃত শিক্ষককে অবমুক্ত করবেন।

১৮. প্রশ্ন: অবমুক্ত হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা কত দিন?
উত্তর: পরবর্তী ১০ দিনের মধ্যে।

১৯. প্রশ্ন: অবমুক্তি হতে যোগদান পর্যন্ত মধ্যবর্তী সময়টি কী হিসেবে গণ্য হবে?
উত্তর: এটি কর্মকাল হিসেবে গণ্য হবে।

২০. প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে একজন শিক্ষক বদলির অযোগ্য হবেন?
উত্তর: যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকে ।
©

২০২৩-২০২৪ অর্থবছরে যারা ট্যাক্স ফাইল করেছেন তাদের মধ্য ৭২,০০০ টিন এইবার অডিটে পড়েছে। আপনার ফাইল অডিটে পড়েছে কিনা জানার জ...
30/04/2026

২০২৩-২০২৪ অর্থবছরে যারা ট্যাক্স ফাইল করেছেন তাদের মধ্য ৭২,০০০ টিন এইবার অডিটে পড়েছে। আপনার ফাইল অডিটে পড়েছে কিনা জানার জন্য নিচের ওয়েবসাইট ভিসিট করে চেক করতে পারেন।

লিংক কমেন্টে🔽

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘Hour of AI in Bangladesh-2026’ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত।🕛সময়সীমা: ২৬ এপ্রিল-২...
26/04/2026

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘Hour of AI in Bangladesh-2026’ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত।
🕛সময়সীমা: ২৬ এপ্রিল-২০২৬ থেকে ২৬ মে ২০২৬ খ্রি.

🧑‍🎓👨‍🎓👩‍🎓বিএ (অনার্স) এবং বিএসএস (অনার্স) প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তিশিক্ষাবর্ষ ২০২৫-২০২৬
03/04/2026

🧑‍🎓👨‍🎓👩‍🎓বিএ (অনার্স) এবং বিএসএস (অনার্স) প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি
শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬

🟥ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত।🔴 আজ থেকে কার্যকর।
01/04/2026

🟥ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত।
🔴 আজ থেকে কার্যকর।

নবম এনটিআরসিএ ই-রিকুইজিশান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩১/৩/২০০৬ হতে ১২/৪/২০২৬ পর্যন্ত।
30/03/2026

নবম এনটিআরসিএ ই-রিকুইজিশান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩১/৩/২০০৬ হতে ১২/৪/২০২৬ পর্যন্ত।

Address

Chatitala High School
Nangalkot
3582

Telephone

+8801914271904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imam Hossain:

Share

Category