22/06/2026
প--র--কী--য়া মানুষকে দিন দিন কোথায় নিচ্ছে!!! 🙂
একই ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে পরিচয়, তারপর প--র--কী--য়া প্রেম করে পালিয়েছে....
একজন হেনা বেগম দুই সন্তানের জননী। অন্যজন মমিনুর হৃদয় এক সন্তানের জনক।
হেনা বেগমের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস কেঁদে কেঁদে মায়ের উদ্দেশ্যে বলছে, "মা তুমি যেখানেই থাকো ফিরে আসো। বাবা কাঁদছে আর বলছে তুমি এলে সব মেনে নেবে। তোমাকে ছাড়া আমাদের আর ভালো লাগে না।"
স্ত্রীর এমন চলে যাওয়া কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না স্বামী পলাশ খালাশী। সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি আজও স্ত্রীকে ক্ষমা করে দিতে রাজি।
পলাশ খালাশী জানান, "আমি চাইলে হয়তো আবার বিয়ে করতে পারতাম। কিন্তু আমার বাচ্চারা তো সৎ মায়ের কাছে আসল মায়ের আদর পাবে না। আত্মীয়দের বাড়ি থেকে শুরু করে থানা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাচ্ছি না।"
অপরদিকে মমিনুরের স্ত্রী সীমা আক্তার তার সন্তানকে কোলে নিয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। নিজের কোনো চাওয়া নেই, শুধু সন্তানের অধিকারের জন্য স্বামীকে ফেরত চান তিনি।
সীমা আক্তারের আকুতি, "আমি চাই আমার স্বামী ফিরে আসুক, আমার সন্তান যেন এতিম না হয়। ওরা ফিরে এলে আমি ওদের দুজনকে মেনে নেব।"
ছেলের এই কাণ্ডে মমিনুরের মা পুরোপুরি ভেঙে পড়েছেন। বুক চাপড়ে তিনি বলছেন, "চারটা দিন ধরে আমাদের ঘরে কোনো খাওয়া নেই, চোখে ঘুম নেই, গোসল নেই।
আমরা যেন রাস্তার পাগল হয়ে গেছি! আমার নিষ্পাপ নাতিটার মুখের দিকে তাকিয়ে হলেও আমার ছেলেকে তোমরা ফিরিয়ে এনে দাও।"
দিন দিন এই অ' প' রাধটা এতটা বাড়ছে!!! সরকারের উচিত কঠিনতম শাস্তির ব্যবস্থা করা। পুরো দেশটা ধ্বং/ স হয়ে যাচ্ছে। 🙂