21/03/2025
ইয়াং লিডার ডে আউট ট্যুর ২০২৪ ছিল এক অনন্য দিন, যেখানে নেতৃত্ব, সৃজনশীলতা এবং বন্ধুত্বের মেলবন্ধন ঘটেছে, আলোচনার দিগন্ত আর নতুন সম্ভাবনার উন্মোচন দেশ সেরা তরুনদের নিয়ে!
দিনটি শুরু হয় একটি বিশেষ পরিদর্শন সেশনের মাধ্যমে, যেখানে আমরা টিমে ভাগ হয়ে লালনের বাড়ি পর্যবেক্ষণ করি। এরপর প্রতিটি টিম তাদের নিজস্ব মতামত ও আইডিয়া উপস্থাপন করে, কীভাবে লালনের বাড়িতে প্রয়োজনীয় পরিবর্তন, সংস্কার, সংযোজন ও সংরক্ষণ করা যায় তা নিয়ে।
পরিদর্শনের পর ছিল একসাথে লাঞ্চ, যা আমাদের বন্ধন আরও দৃঢ় করে। এরপর শুরু হয় সংগঠন পরিচিতি সেশন, যেখানে আমরা সহযোগী সংগঠনগুলোকে এবং তাদের কাজকে সবার সামনে তুলে ধরি। এই সেশনটি নেতৃত্বদানের পাশাপাশি নেটওয়ার্ক বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করে।
দিনের শেষ অংশে ছিল গেম সেশন, যা সবাইকে একত্রিত করে। ছেলেরা উপভোগ করে ক্রিকেট খেলা, মেয়েদের জন্য ছিল বল পাসিং গেম, আর সবার জন্য ছিল বল টেকিং গেম—যা আমাদের কমিউনিকেশন স্কিলকে উন্নত করতে সহায়তা করেছে।
বিশেষ ধন্যবাদ আমাদের সহযোগী সংগঠনগুলোকে, যাঁরা এই দিনটিকে সফল ও স্মরণীয় করে তুলেছেন:
১. আলোকিত করি
২. ইরেজার
৩. বাংলাদেশ রীডস
৪. গো আপ ফাউন্ডেশন
৫. স্প্রিং টাইম ক্যাম্প
৬. ১ টাকায় বৃক্ষরোপণ
7. ভৈরবী
পর্যবেক্ষণ থেকে আলোচনা, নেটওয়ার্কিং থেকে খেলাধুলা,দিনটি ছিল আনন্দের।🥰🥳🤝