জলজোছনা

জলজোছনা যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালবাসতে না পারো, তাহলে অদৃশ্য স্রষ্টাকে কিভাবে ভালোবাসবে।

06/08/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

যে ঝড় তোমারে উড়াই নিয়া গেল,নতুন জীবনের প্রতিজ্ঞায়,বড় ইউক্যালিপটাস গাছগুলোগুড়িয়ে দিল আমার ঘর।এমন ঝড় আমার ভেতরে রোজ হয়,ঝড়ে...
29/05/2025

যে ঝড় তোমারে উড়াই নিয়া গেল,
নতুন জীবনের প্রতিজ্ঞায়,
বড় ইউক্যালিপটাস গাছগুলো
গুড়িয়ে দিল আমার ঘর।

এমন ঝড় আমার ভেতরে রোজ হয়,
ঝড়ের মাঝে আমিও উড়ি।
তোমার মতো করে শেকড় ভুলে উড়ে যাই না,
আমি উড়ি নারকেল,সুপারির পাতার মত।

তুমি চলে যাওয়ার পর,
প্রথমবার যে ঝড় হয়েছিল,
বিদ্যুৎ চমকানোর আলোয় আমি দেখেছি,
বাঁশ আনকোরা কোরলগুলো নুইয়ে পড়েছে।

বহুবার ঝড় এসেছে,
সিডর, টর্নেডো,আম্ফান কতবার এলো গেলো!
আমি কিন্তু ভুলে যাইনি,
ঝড়ে বিপরীতে আঁকড়ে থেকেছি।

তালগাছ, সুপারি বাগনের সেই বাবুই পাখিটার মতই,
তোমায় আগলাই রাখছি।
ঝড়ে তোমারে উড়াই নিয়া গেছে ঠিকই,
তোমার স্মৃতিরে কাইড়া নিতে পারে নাই।

আমি তোমারে মনে রাখছি,
তোমারে পাঁজরে ঘুটাইয়া নিছি।
বিশ্বাস করো,তোমারে ভুইলা যাই না,
আমার ভালোবাসার কারিগর রে
আমি ভুলি নাই।

“আমায় কোনোদিনও ছেড়ে যাবে না তো!”  প্রশ্নটা আস্ত একখান ব্ল্যাকহোল, ছিমছাম অন্ধকারে বাড়তি ঝিঁঝি পোকার ডাক। অন্তত একবার এই ...
16/05/2025

“আমায় কোনোদিনও ছেড়ে যাবে না তো!” প্রশ্নটা আস্ত একখান ব্ল্যাকহোল, ছিমছাম অন্ধকারে বাড়তি ঝিঁঝি পোকার ডাক।
অন্তত একবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয় সব্বাইকেই, দুটো মানুষ নেশাতুর হয়ে মাথা নাড়ে, বুকের বিপদরেখা পেরিয়ে যায় অনায়াসে, উঠোনের পেয়ারা গাছের ফাঁক দিয়ে একটা ফিনফিনে রোদ এসে পড়ে জীবনের ছাদে, মায়ের মতো জীবনও বিলি কেটে দেয় চুলে।

“I Continue My Life, But Your Memories Are Still There.”
10/05/2025

“I Continue My Life, But Your Memories Are Still There.”

যেদিন থেকে বুঝতে পেরেছি- শুধুমাত্র যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়ে আটকে রাখা সম্ভব না তোমাকে; সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নেই...
26/04/2025

যেদিন থেকে বুঝতে পেরেছি- শুধুমাত্র যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়ে আটকে রাখা সম্ভব না তোমাকে; সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নেই নিজেকে বুঝিয়ে নিয়েছি।

বিলুপ্তির পথে থাকা প্রাণী আবহাওয়া পরিবর্তনে যেমন অক্সিজেনের অভাবে ভোগে, তোমার পরিবর্তনে আমার অভাব হয়েছিলো তেমন। কি এক শ্বাসরুদ্ধকর অনুভূতি।

আধুনিকতার সময়ে আমি সেই সাদাকালো টিভির মত। অস্তিত্ব নেই বললেও চলে; যতটুকু আছে তা প্রয়োজনে তো পড়েই না, বরং রেখে দেওয়াও সেই জায়গার অপচয়।

তোমাকে দেওয়ার মত আমার তেমন কিছুই নেই। আর যা আছে তা তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। এতটুকু বোঝার পর স্বপ্নের তালিকা থেকে তোমার নাম মুছে দিয়েছি।

আমরা সারাজীবন একসাথে থাকব কি না—সেটা কোনওদিনই সত্যিকারের প্রশ্ন ছিল না।প্রশ্নটা ছিল বরং এই—যতটুকু সময় একসঙ্গে কাটালাম,সে...
20/04/2025

আমরা সারাজীবন একসাথে থাকব কি না—
সেটা কোনওদিনই সত্যিকারের প্রশ্ন ছিল না।
প্রশ্নটা ছিল বরং এই—
যতটুকু সময় একসঙ্গে কাটালাম,
সেইটুকু সময় আমি নিঃস্বার্থভাবে
তোমার হয়েই থেকেছি কি না।

তুমি এসেছিলে একটুখানি সময়ের জন্য,
আর আমি তোমার জন্য রেখে গিয়েছিলাম
আমার পুরো জীবন।
তুমি চলে গেলে সময়ের হিসেব মেপে,
আমি রয়ে গেলাম অনুভবের নিঃশব্দ অপেক্ষায়।

চাইনি কিছু,
চাইনি তোমার প্রতিশ্রুতি কিংবা ফিরে আসা—
শুধু এতটুকুই কামনা ছিল,
যদি কোনোদিন মনে পড়ে,
জেনো—
আমার প্রতিটা মুহূর্ত
তোমার হয়েই ছিল।

31/03/2025

যন্ত্রণার যে ঘরে রক্তক্ষরণ হয়
তা অনুভব করার শক্তি কেবলই
হৃদপিন্ডের থাকে!
তাইতো বাম বক্ষের বিষাক্ত ঘা
কেউ দেখে না-
নির্ঘুম রাতের ক্লান্ত চোখজোড়া
কোনো এক অজানা দুর্ভিক্ষের কারণে
ভাবনায় ডুবে থাকে,,,!
যে ডুবে থাকার মাঝে কোনো স্বস্তি নেই,
শুধুই আছে ক্ষণে ক্ষণে হওয়া দীর্ঘশ্বাস।

Address

Noakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when জলজোছনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share