04/06/2026
সম্পূর্ণ সরকারি খরচে কুমুদিনী নার্সিং কলেজে স্পেশালাইজড নার্সিং প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) -এর আওতায় ০১ (এক) বছর মেয়াদি স্পেশালাইজড নার্সিং কোর্সে ভর্তি চলছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) অনুমোদিত এই প্রশিক্ষণে শুধুমাত্র রেজিস্টার্ড নারী নার্সগণ আবেদন করতে পারবেন।
কোর্সের বিবরণ ও যোগ্যতা:
কোর্সের বিষয়সমূহ: ডিপ্লোমা ইন রেনাল, পেডিয়াট্রিক, ক্রিটিক্যাল কেয়ার, ট্রমা, অনকোলজি ও কার্ডিয়াক নার্সিং।
সেশন: জুলাই ২০২৬ – জুন ২০২৭ (মেয়াদ: ১ বছর)।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং (বেসিক বা পোস্ট বেসিক) সম্পন্নকারী হতে হবে।
রেজিস্ট্রেশন: অবশ্যই BNMC থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বিশেষ অগ্রাধিকার: দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা:
সম্পূর্ণ বিনামূল্যে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
প্রশিক্ষণকালীন প্রতি মাসে ৬,০০০/- (ছয় হাজার) টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।
সফলভাবে কোর্স সম্পন্নকারীদের BNMC কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে দেশে ও বিদেশে আকর্ষণীয় বেতনে কর্মসংস্থানে সহায়তা করা হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা:
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬
আবেদন পাঠানোর মাধ্যম (ইমেইল): [email protected] অথবা [email protected]
আবেদন পাঠানোর মাধ্যম (ডাকযোগ): কুমুদিনী নার্সিং কলেজ, কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল।
যোগাযোগের নম্বর: 01755-649832, 01751-244999, 01878-241161, 01910-588145
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.facebook.com/kumudiniseip
(দ্রষ্টব্য: ইতিপূর্বে SEIP এবং SICIP প্রোগ্রামের অন্য কোনো কোর্সে রেজিস্ট্রেশন করে থাকলে, তিনি এই কোর্সে আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। সরকারি চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
এই বিজ্ঞপ্তিটি পাঠকদের তথ্যের জন্য প্রকাশ করা হলো। এই কোর্সে আবেদন, যেকোনো প্রকার আর্থিক লেনদেন বা যোগাযোগের ক্ষেত্রে 'দৈনিক অনুলিপি' কর্তৃপক্ষ কোনো ধরনের দায়ভার গ্রহণ করবে না। যেকোনো পদক্ষেপ গ্রহণ বা কোথাও যাওয়ার আগে প্রার্থীদের নিজ দায়িত্বে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
#দৈনিকঅনুলিপি #নার্সিংচাকরি #বিনামূল্যেপ্রশিক্ষণ #সরকারিপ্রশিক্ষণ #নার্সিংভর্তি #নার্সিংপ্রশিক্ষণ #বাংলাদেশেরচাকরি #কুমুদিনী_নার্সিং