24/07/2026
https://www.facebook.com/share/p/17pcCUrWtC/
বর্ষায় নজরুল শীর্ষক শ্রোতামুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পকলাতে
স্টাফ রিপোর্টার : নজরুল বর্ষের ঋতুভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষায় নজরুল' মুগ্ধ করেছে শ্রোতাদের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি পাবনার আয়োজনে জেলা প্রশাসন, পাবনার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের ছিলো উপচেপড়া ভীড়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ষার নজরুল সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি দিয়ে সাজানো দেড়ঘণ্টাব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। জেলা কালচারাল অফিসার ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী মারুফা মঞ্জরী খান সৌমীর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত বর্ষায় নজরুল শীর্ষক এ অনুষ্ঠানে নজরুল সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন পাবনার জ্যেষ্ঠ শিল্পীবৃন্দ, সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিশু ও তরুণ শিল্পীবৃন্দ। সমবেত সঙ্গীত পরিবেশনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীবৃন্দ। সঙ্গীত পরিচালনা করেন আমিরুল ইসলাম ও প্রদীপ দাস। একক সঙ্গীত পরিবেশন করেন অনিন্দ্য চৌধুরী, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, বংকেশ সরকার, খন্দকার রাইছুর রহমান, সংকর বিশ্বাস, প্রদীপ দাস, শফিকউদ্দিন আহমেদ, পরজ চৌধুরী, আবুল কাশেম। যন্ত্রসঙ্গীতে ছিলেন সঞ্জীব দাস নন্দ, বাবলু বসাক, খন্দকার রাইছুর রহমান, কৃষ্ণ লাল কর্মকার, আকাশুর রহমান নাজমুল, মোঃ মারুফ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ভাস্কর চৌধুরী, সুনীতি সুলতানা, মতমাইন্না মতিন কাকলী, অঞ্জলি ভৌমিক, হাবিবুল্লাহ জোয়ার্দার রাজীব, মাজেদা পারভীন বকুল, নেহা, ইশিমি, আতিকা, অহনা, সিদ্ধার্থ। নৃত্য পরিবেশনায় ছিলেন গন্তব্য, নববেশ নৃত্যাঙ্গন, নৃত্যাঞ্চল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। নৃত্য নির্দেশনায় ছিলেন মুনতাকীম মো. ইব্রাহিম তন্ময়, আফরোজা সুলতান ঝড়া ও নাইম আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসকের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি সানজিদা নিশাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) খাইরুল ইসলাম জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, শিশু-কিশোরসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।