MD Rabiul Islam Rabi

MD Rabiul Islam Rabi I love my dear parents

ডিবি জানিয়েছে, বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছে। মানে বিকালে বই-টই কিনে, বান্ধবীর সাথে ঘুরাঘুরি করে ফারদিন গ...
19/12/2022

ডিবি জানিয়েছে, বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছে।

মানে বিকালে বই-টই কিনে, বান্ধবীর সাথে ঘুরাঘুরি করে ফারদিন গভীর রাতে নারায়ণগঞ্জে গিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করে নিজের মরদেহ নিজেই নদীতে ফেলে দিছে।

আচ্ছা, মানলাম ফারদিন আত্মহত্যাই করেছে। তাহলে ওকে জঙ্গী, ভয়াবহ মাদকসেবি বানানো হয়েছিল কেন?

ফারদিনকে কারা মেরেছে, তা নিশ্চিত হয়েই নাকি নারায়ণগঞ্জের এক মাদকব্যবসায়ীকে ক্রসফায়ারে (পুলিশের ভাষ্যে বন্দুকযুদ্ধ) মেরে ফেলা হয়েছিলো। কোনোরকম জবানবন্দী না নিয়েই এই বিচারবহির্ভূত হত্যা করা হয়েছিলো। কেন এবং কার স্বার্থে?

ফারদিনের বান্ধবী বুশরাকে কেন গ্রেফতার করে আটকে রাখা হয়েছে? জামিনটাও দেওয়া হয়নি। রিমান্ডের পর রিমান্ড মঞ্জুর করে নির্যাতন করা হয়েছে। মেয়েটাকে কিরকম নির্যাতন করা হয়েছে তা হয়ত কখনোই জানা যাবে না। তবে এটুকু বলাই যায়, বুশরা মেয়েটা কোনোদিন হয়ত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এই ট্রমা থেকে বের হওয়া প্রায় অসম্ভব।

ফারদিনের জীবন গেলো, তার পরিবার বিপণ্ণ হলো। যাকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে, তার স্ত্রী ও শিশু সন্তানের জীবন দুর্বিষহ হলো। বুশরার জীবন ধ্বংস হলো। এত বড় বড় অপরাধের দায় রাষ্ট্র নেবে? পুলিশ, ডিবির বিচার কে করবে?

Address

Pabna
6670

Alerts

Be the first to know and let us send you an email when MD Rabiul Islam Rabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share