09/08/2026
হে নবী, ওদের স্পষ্ট ভাষায় বলো, তোমাদের রবের পক্ষ থেকে মহাসত্য এসে গেছে। এখন তোমাদের যার ইচ্ছা এর প্রতি ঈমান আনো, আর যার ইচ্ছা কুফুরি করো। আর হ্যা, আমি জালেমদের জন্য অবশ্যই জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা চারদিক থেকে ওদেরকে গ্রাস করবে। পিপাসায় কাতর হয়ে পানি চাইলে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় আঠালো গরম পানি, যা মুহূর্তের মধ্যে ওদের মুখ পুড়িয়ে দিবে। হায়! কী নিকৃষ্ট সে পানি। হায়! কী নিকৃষ্ট সে জাহান্নামের আবাস। তবে যারা এ সত্যকে মেনে নেবে এবং সৎকাজ করে চলবে তারা অবশ্যই পুরস্কৃত হবে। বস্তুত আমি কখনোই সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না। তারা সেদিন থাকবে চির বসন্তের জান্নাতে, যার পাদদেশ দিয়ে স্রোতস্বিনী ঝর্না প্রবাহিত হবে। সেখানে তাদেরকে স্বর্ণের রাজকীয় মুকুট পরানো হবে। কারুকাজ করা রেশম ও মখমলের বাহারি পোশাক পরিধান করবে। সুসজ্জিত আসনে হেলান দিয়ে আরাম করবে। আহ! বিশ্বাসীদের জন্য আরো কত শত চমৎকার পুরস্কার, কতো মনোহর আবাস।
—সূরা কাহফ আয়াত ২৯ -৩১