Azseba Wedding Studio

Azseba Wedding Studio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azseba Wedding Studio, Photographer, Puran Bogra.

03/03/2026

আমাদের সার্ভিস সমূহঃ

• ওয়েডিং ফটোগ্রাফি

• ওয়েডিং সিনেমাটোগ্রাফি

• প্রি ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি

• পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি।

• বার্থডে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি

• আউটডোর ফটোগ্রাফি

• কর্পোরেট প্রোগ্রাম

• প্রডাক্ট ফটোশুট

• সেমিনার প্রজেক্টর সার্ভিস

• ভয়ের সহ বিভিন্ন বিজ্ঞাপন এড

• দক্ষ ড্রোন ক্যামেরা ফ্লাইয়ার, ইত্যাদি

আপনার সিরিয়ালের জন্য এখন যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং মেসেঞ্জারে।

#ড্রোন_ভিডিও

 #এইচএসসি_পাসে_এএসআই_নিয়োগের প্রস্তুতিনতুন এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশিত হতে পারে। তাই আর দেরি না করে এখ...
29/09/2025

#এইচএসসি_পাসে_এএসআই_নিয়োগের প্রস্তুতি
নতুন এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশিত হতে পারে। তাই আর দেরি না করে এখন থেকেই ঘরে বসে নিয়মিত প্রস্তুতি শুরু করুন।

➤ মাঠ কার্যক্রম চলবে মোট ৩ দিন।
১ম দিন: শারীরিক মাপ ও প্রাথমিক বাছাই পরীক্ষা।
২য় ও ৩য় দিন: মোট ৭টি ইভেন্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে—

২০০ মিটার দৌড়

হাই জাম্প

লং জাম্প

পুশ-আপ

ড্রাগিং

রোপ ক্লাইম্বিং

১৬০০ মিটার দৌড়

👉 প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। কোনো একটি ইভেন্টেও অকৃতকার্য হলে নিয়োগ থেকে বাদ পড়তে হবে। তাই এখন থেকেই নিয়মিত অনুশীলন শুরু করুন।

---

বাংলাদেশ পুলিশ নিয়োগ আপডেট

কনস্টেবল / এসআই / সার্জেন্ট নিয়োগ সংক্রান্ত আপডেট তথ্য পেতে এবং মাঠ পরীক্ষার ভিডিও দেখতে Hello Health Tv পেইজটি লাইক ও ফলো করুন।

ইভেন্ট তালিকা:
১। মেয়েদের ২০০ মিটার দৌড়
২। ছেলেদের ২০০ মিটার দৌড়
৩। মেয়েদের লং জাম্প
৪। ছেলেদের লং জাম্প
৫। মেয়েদের হাই জাম্প
৬। ছেলেদের হাই জাম্প
৭। মেয়েদের রোপ ক্লাইম্বিং
৮। ছেলেদের রোপ ক্লাইম্বিং
৯। মেয়েদের ড্রাগিং
১০। ছেলেদের ড্রাগিং
১১। মেয়েদের ১০০০ মিটার দৌড়
১২। ছেলেদের ১৬০০ মিটার দৌড়
১৩। পুশ-আপ ভিডিও

ধন্যবাদ।

---

29/09/2025

পরপর দুইটা রোগীর অপারেশন ছিল একজন #পাইলসের আরেকজন গল ব্লাডারের ( #পিত্তথলিতে_পাথর)। দুইজনেরই ওটি টাইম ছিল ৬:০০ টায়। #হিজাব পরা থাকায় এনেস্থিসিয়া ডাক্তার সিরিয়াল নাম্বার ভুল করে পাইলসের রোগীকে গলব্লাডারের রোগী ভেবে এনেস্থিসিয়া দিয়ে দেয়। আর ডাক্তার নজরুল ইসলাম এসে অপারেশন শুরু করে। কিছুক্ষণ পর রোগীর পেটে পাথরের অস্তিত্ব না থাকায় ডাক্তার হিজাব খুলে এবং বুঝতে পারে সে ভুল রোগীর অপারেশন করতেছিলো। কিন্তু মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যাইহোক দিনশেষে এটাই সত্য যে #ডাক্তারদের আরও সচেতন হওয়া দরকার।

স্থানঃ #ফরিদপুর জেলা।

28/09/2025
💞 আলিঙ্গনের শক্তি 💞🤔 একটি উষ্ণ আলিঙ্গন বা কাউকে জড়িয়ে ধরা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী!✨ বৈজ...
27/09/2025

💞 আলিঙ্গনের শক্তি 💞

🤔 একটি উষ্ণ আলিঙ্গন বা কাউকে জড়িয়ে ধরা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী!

✨ বৈজ্ঞানিক কারণগুলো হলো—

👉 স্ট্রেস কমায়
আলিঙ্গনের সময় শরীরে নিঃসৃত হয় Oxytocin 🧪 — যাকে বলা হয় “লাভ হরমোন” বা আলিঙ্গন হরমোন। এটি স্ট্রেস হরমোন Cortisol কমিয়ে মনকে শান্ত করে।

👉 নিরাপত্তা বোধ বাড়ায়
স্পর্শ আমাদের মধ্যে এক ধরনের ভরসা ও নিরাপত্তা জাগায়। এটি আবেগ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

👉 উদ্বেগ কমায়
নিয়মিত আলিঙ্গন উদ্বেগ ও বিষণ্নতা হ্রাস করে, মনকে করে তোলে আরও ইতিবাচক। 🌿

💌 তাই আজই আপনার প্রিয়জনকে একটি উষ্ণ আলিঙ্গন দিন।
কারণ, একটি ছোট্ট আলিঙ্গনই দিতে পারে হাজারো সুখ! 🤗

#আলিঙ্গন #মানসিকস্বাস্থ্য #হেলথটিপস

---

🚧 হর্সশু কাঁকড়া : পৃথিবীর সবচেয়ে দামী রক্তের প্রাণী! 😲🔹 হর্সশু কাঁকড়া আমাদের থেকেও বহু পুরনো প্রাণী— এমনকি ডাইনোসরেরও...
27/09/2025

🚧 হর্সশু কাঁকড়া : পৃথিবীর সবচেয়ে দামী রক্তের প্রাণী! 😲

🔹 হর্সশু কাঁকড়া আমাদের থেকেও বহু পুরনো প্রাণী— এমনকি ডাইনোসরেরও আগে পৃথিবীতে এসেছে! সময়ের পরীক্ষায় টিকে থেকে এরা আজও বেঁচে আছে ও বিবর্তিত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো—
✅ এদের রক্ত নীল
✅ উল্টো হয়ে সাঁতার কাটতে পারে
✅ শরীরে আছে প্রায় নয়টি চোখ!

---

🕰️ ৪৫০ মিলিয়ন বছরের পুরনো প্রাণী

হর্সশু কাঁকড়ার উৎপত্তি প্রায় ৪৫০ মিলিয়ন বছর আগে। অর্থাৎ ডাইনোসরেরও প্রায় ২০০ মিলিয়ন বছর আগে তারা পৃথিবীতে এসেছে। তাই এদের বলা হয় Living Fossil বা জীবন্ত জীবাশ্ম।

---

🦀 আসলে কাঁকড়া নয়

নামের মধ্যে “কাঁকড়া” থাকলেও হর্সশু কাঁকড়া আসল কাঁকড়া নয়। এরা হলো সামুদ্রিক আর্থ্রোপড, মাকড়সা ও বিচ্ছুর মতো আরাকনিড গোষ্ঠীর কাছাকাছি।

বিশ্বে হর্সশু কাঁকড়ার মাত্র ৪টি প্রজাতি আছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, মেক্সিকো উপসাগর, আমেরিকার উপকূল এবং ফিলিপাইনের পালাওয়ান দ্বীপে এদের পাওয়া যায়।

---

👁️ নয়টি চোখ

এদের শরীরে মোট ৯টি চোখ আছে।

দু’টি বড় যৌগিক চোখ – সঙ্গী খুঁজতে

পাঁচটি চোখ – সূর্যালোক ও অতিবেগুনি আলো শনাক্ত করতে

দু’টি চোখ – সাঁতারের সময় দিক নির্ধারণে সাহায্য করে

এমনকি লেজেও আলোক সংবেদী অঙ্গ আছে!

---

🩸 নীল রক্তের রহস্য

আমাদের রক্ত লাল হয় লোহায় ভরপুর হিমোগ্লোবিনের জন্য। হর্সশু কাঁকড়ার রক্ত নীল কারণ এতে থাকে তামাযুক্ত হিমোসায়ানিন।
এদের রক্তে আছে বিশেষ আমিবোসাইট কোষ, যা সংক্রমণ ঠেকায়। এতটাই সংবেদনশীল যে E. Coli জীবাণুকেও সহজে শনাক্ত করে।

👉 এ রক্ত থেকে তৈরি হয় LAL (Limulus Amebocyte Lysate), যা ভ্যাকসিন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য অপরিহার্য।
💰 এক লিটার রক্তের দাম প্রায় ১৫,০০০ ডলার— এজন্যই এটি পৃথিবীর সবচেয়ে দামী তরল পদার্থগুলোর একটি!

---

🐢 জীবনচক্র

পূর্ণিমা রাতে বা উষ্ণ মৌসুমে বালুকাবেলায় ডিম পাড়ে।

এক মেয়ে হর্সশু কাঁকড়া একসাথে ৬০,০০০–১,২০,০০০ ডিম দিতে পারে।

অধিকাংশ ডিমই অন্য প্রাণীর খাদ্য হয়ে যায়, অল্প কয়েকটি বেঁচে গভীর সমুদ্রে যায় এবং ৮–১০ বছরে পূর্ণবয়স্ক হয়।

---

⚠️ বিপন্ন অস্তিত্ব

অর্ধ বিলিয়ন বছর ধরে টিকে থাকা এই প্রাণী এখন মানুষের কারণে হুমকির মুখে—

চিকিৎসা শিল্পে রক্ত সংগ্রহ

অতিরিক্ত শিকার

উপকূল ধ্বংস

খাবারের জন্য ব্যবহার

তবুও বিজ্ঞানীরা এখন বিকল্প প্রযুক্তি খুঁজছেন, যাতে এই অসাধারণ প্রাণীকে রক্ষা করা যায়।

-----

🥭  #ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচা আম পাতা অত্যন্ত কার্যকর!অনেকেই শুধু আম খেয়ে থাকেন, কিন্তু আম পাতার পানি?👉 ১০–১২টি কাঁচা আ...
27/09/2025

🥭 #ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচা আম পাতা অত্যন্ত কার্যকর!

অনেকেই শুধু আম খেয়ে থাকেন, কিন্তু আম পাতার পানি?
👉 ১০–১২টি কাঁচা আম পাতা রাতে পানিতে ভিজিয়ে রাখুন।
👉 সকালে সেই পানি খালি পেটে পান করুন।

✅ এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।
✅ শরীরের টক্সিন বের করে দেয়।
✅ গরমে শরীর ঠান্ডা রাখে।

কিন্তু প্রশ্ন হলো—
❓ ডায়াবেটিস ছাড়া অন্য রোগেও কি এটি কাজ করে?
❓ এর স্বাদ কি খাওয়ার মতো লাগে?
❓ আপনি কি কখনো আম পাতার পানি খেয়েছেন?

👉 আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না।

#আমপাতা #ডায়াবেটিস #হেলথটিপস #স্বাস্থ্য_সেবা

---

একজন রোগীর প্রথমে দাদ রো হয়েছিল। কারও কথায় তিনি “ #গ্যাকোজিমা” নামের ওষুধ ব্যবহার করেন। ফলাফল আজ ভয়াবহ—পুরো পেট আর রানের...
26/09/2025

একজন রোগীর প্রথমে দাদ রো হয়েছিল। কারও কথায় তিনি “ #গ্যাকোজিমা” নামের ওষুধ ব্যবহার করেন। ফলাফল আজ ভয়াবহ—পুরো পেট আর রানের চামড়া পুড়ে প্রায় গলে গেছে। এমনকি সিজারের সেলাইয়ের জায়গাটিও ভীষণ খারাপ হয়ে গেছে।

ছবিতে স্পষ্ট বোঝা যায়, চামড়া উঠে গিয়ে কাঁচা মাংসের মতো বের হয়ে আছে। 😢
এটাই সেই ওষুধের ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া, যার কথা আমি আগেও বলেছি।

দুঃখজনক হলেও সত্য, শুধু আমাদের দেশেই এমন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া সহজে ফার্মেসিতে পাওয়া যায়। মানুষ সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নিজের জীবনকেই ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।

এই রোগীর অবস্থা দেখে সত্যিই হৃদয় ভেঙে গেছে। 💔
👉 সবাইকে অনুরোধ, কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না।

---
#স্বাস্থ্য_সেবা #নিষিদ্ধ_ওষুধ #ঔষধ

 #তাসনিম_জারা: মেধা, সাহস আর বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা এক নারী২০১৬ সালে, বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থা...
24/09/2025

#তাসনিম_জারা: মেধা, সাহস আর বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা এক নারী

২০১৬ সালে, বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তাসনিম জারা। দাদীর একটি সুতির শাড়ি পরে, গয়না বা মেকআপ ছাড়াই তিনি বিয়ে করেন খালেদ সাইফুল্লাহকে। তার সেই বিয়ের ছবি ভাইরাল হলে অনেকেই সমালোচনা করেছিলেন—বেশিরভাগ নারীই একে “স্টান্টবাজি” আখ্যা দেন।

কিন্তু সময় প্রমাণ করেছে, তাসনিম জারা অভিনব কোনো প্রচারণা নয়, বরং নিজের যোগ্যতাকেই সামনে এনেছেন। তিনি প্রমাণ করেছেন, নারীকে পাহাড়সম উচ্চতায় পৌঁছতে বাহ্যিক চাকচিক্যের নয়, প্রয়োজন মেধা, অধ্যবসায় আর সততার। আজও তিনি মেকআপ ছাড়াই আত্মবিশ্বাসের সাথে পথ চলছেন—কারণ তার সত্যিকারের প্রয়োজনই পড়ে না।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ, এরপর অ্যাপোলো হাসপাতালের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার—এভাবেই গড়ে ওঠে তার চিকিৎসক জীবনের ভিত। পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এভিডেন্স-বেইজড হেলথ কেয়ার বিষয়ে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালসমূহে রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত এবং ইতোমধ্যেই ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ MRCP ডিগ্রি অর্জন করেছেন।

শুধু চিকিৎসক নন, তিনি একজন উদ্যোক্তা এবং জনস্বাস্থ্যকর্মীও। ‘সহায় হেলথ’ নামক ডিজিটাল প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বাংলাভাষী জনগণের কাছে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। ২০২৩ সালে তার নেতৃত্বেই তৈরি হয় ‘সহায় প্রেগন্যান্সি’ মোবাইল অ্যাপ, যা গর্ভবতী মায়েদের জন্য প্রতিটি সপ্তাহভিত্তিক তথ্য ও পরামর্শ দেয়।

আন্তর্জাতিক পর্যায়েও তার অবদান অনস্বীকার্য। গবেষক হিসেবে তিনি একাধিক আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশ করেছেন। কোভিড-১৯ মহামারির শুরুতে তিনি বাংলায় স্বাস্থ্যবিষয়ক ভিডিও বানাতে শুরু করেন, যা ফেসবুক ও ইউটিউবে কোটি মানুষের কাছে পৌঁছে যায়। তার ভিডিওগুলোতে প্রজনন স্বাস্থ্য, মানসিক সুস্থতা, টিকা ও প্রতিরোধমূলক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি হয়, যা আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি, স্কাই নিউজ, আইটিভি, ফাইন্যান্সিয়াল টাইমস-এ আলোচিত হয়। ২০২১ সালে যুক্তরাজ্য সরকার তাকে বৈশ্বিক “ভ্যাকসিন লুমিনারি” হিসেবে স্বীকৃতি দেয়।

মাত্র ৩১ বছর বয়সেই তাসনিম জারা ডাক্তারি পেশা কিংবা সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি করে কোটি টাকা আয় করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। বরং তিনি নিজের সবটুকু নিবেদন করেছেন বাংলাদেশকে বদলাতে, তরুণদের নেতৃত্ব দিতে, রাজনীতিতে নতুন ধারা তৈরি করতে।

কিন্তু আমরা তাকে কী দিলাম? যুক্তরাষ্ট্রের একটি এয়ারপোর্টে অশ্লীল গালাগালি আর অপমান!

তাসনিম জারাকে অপমান করার অর্থ হলো বাংলাদেশকেই অপমান করা। কারণ তিনি আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখপাত্র।

---
#স্বাস্থ্য_সেবা

🥗 কাঁচা পেঁয়াজ খেতে কি আপনার ভালো লাগে?অনেকে আবার 🍛 পেঁয়াজ ছাড়া খাবারই কল্পনা করতে পারেন না!✅ কাঁচা পেঁয়াজ খেলে –🩸 রক্তচ...
23/09/2025

🥗 কাঁচা পেঁয়াজ খেতে কি আপনার ভালো লাগে?
অনেকে আবার 🍛 পেঁয়াজ ছাড়া খাবারই কল্পনা করতে পারেন না!

✅ কাঁচা পেঁয়াজ খেলে –

🩸 রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে

❄️ গ্রীষ্মকালে শরীর ঠাণ্ডা রাখে

🧼 রক্ত পরিষ্কার করে

🍽️ তবে খালি পেটে নয়, খাবারের সাথে খেতে হবে

👨‍⚕️ ডায়াবেটিস রোগীরাও কাঁচা পেঁয়াজ খেতে পারবেন।
এটি তাদের জন্যও উপকারী।

👉 তাহলে প্রশ্ন হচ্ছে—
আপনি কি প্রতিদিন কাঁচা পেঁয়াজ খান?
না খেলে আজ থেকেই শুরু করুন!

💬 কমেন্টে লিখে জানান—
👉 কোন খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? 🧅

---
#কাঁচা_পেঁয়াজ #স্বাস্থ্য_সেবা

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azseba Wedding Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category