23/03/2026
ঈদের দ্বিতীয় দিন।
পূর্ব আকাশের ঝলমালে রুদ্রতে দিনটা সুন্দর ও ভাল লাগার অনুভূতি তৈরি করে প্রতিটি হৃদয়ে।
বিনোদন বা আত্মীয়তা সব মিলিয়ে ছুটে চলা ধিরে ধিরে জমাট বাঁধতে থাকে ঘড়ির কাঁটা ধরে ।
রাস্তায় বাড়তে থাকে একদিনের বাইক চালকদের । যার বেশির ভাগই চলাচল করছে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই । তার চেয়েও বেশি ভয়াবহ বিষয় তাদের অধিকাংশরই কাছে গাবতলী টু সারিয়াকান্দি রাস্তা সম্পন্ন নতুন ।
অসংখ্য সুক্ষ্ম বাক রয়েছে এই রাস্তায় ,যা রেগুলার বাইক চালকদেরকেই বারবার নতুন করে ভাবতে শেখায়।
গতি , ব্যস্ততা, ও অদক্ষ চালকদের করনে প্রতিবছর অসংখ্য দুর্ঘটনা ঘটে এই রাস্তায় , আজকে সারাদিনে অসংখ্য দুর্ঘটনার মধ্যে হৃদয়বিদারক দুইটি ঘটে শুধুমাত্র উষ্চুরখী হতে জয়ভোগার ১ কিলোমিটার রাস্তার মধ্যে।
প্রতিটা ঘটানায় দোষ ত্রুটি খুঁজতে গেলে মেলে অতিরিক্ত গতি ও অসচেতনতা।
তাকদির ,নিয়তিকে ভুলে ঘটনাস্থলেই নতুন করে ঘটে যায় আরো বিচ্ছিন্ন কিছু ঘটনা ।
তাই ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করতে চাইলে অবশ্যই রাস্তার সতর্কতা অবলম্বনই হতে পারে একমাএ সঠিক সিদ্ধান্ত।
বি:দ্র: আমরা বিশ্বাস করি ,আপনি চালক হিসাবে দক্ষ,কিন্তু অপর পক্ষ ঠিক ততটাই অদক্ষ।