Raju Raj

Raju Raj বাংলার ঐতিহ্য, সফলতা ও জীবনের গল্প, �

এই জায়গা টি রাজশাহীর কথাই ???
19/08/2026

এই জায়গা টি রাজশাহীর কথাই ???

18/08/2026

রাজশাহীতে উদ্যোক্তা, ব্যবসায়ী ও পরিবর্তনকামী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এন্টারপ্রেনার ফেস্ট ২০২৬’। এর অংশ হিসেবে উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ ‘টি পার্টি’।

13/08/2026

মানবিক সহায়তায় পাশে দাঁড়াল ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আজাদের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন। অসহায় এই শিক্ষার্থীর প্রয়োজনের কথা জানতে পেরে সংগঠনটির পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

সংগঠনটির এই উদ্যোগে আজাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা।

সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

13/08/2026

মিডিল চর ‘মিনি সুইজারল্যান্ড’, নিরাপত্তাহীন নৌযাত্রায় বাড়ছে ঝুঁকি।

রাজশাহীর পদ্মা নদীর বুকে জেগে ওঠা মিডল চর এখন স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ডগার ঘাট এলাকায় ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে মিডল চরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা।
তবে সম্ভাবনাময় এই পর্যটনকেন্দ্রে আনন্দের পাশাপাশি দেখা দিয়েছে নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ। ডগার ঘাট থেকে নৌকায় করে মিডল চরে যেতে হয় দর্শনার্থীদের। তাদের মধ্যে অনেকেরই সাঁতার জানা নেই। অথচ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নৌকায় নদী পার হতে দেখা যাচ্ছে অনেককে। বিশেষ করে পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকায় দুর্ঘটনা ঘটলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
সম্প্রতি দর্শনার্থীদের নৌযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন ৩০টি লাইফ জ্যাকেট দিয়েছেন। তবে দর্শনার্থীর সংখ্যা বিবেচনায় এই সংখ্যা পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নৌযাত্রায় প্রত্যেক যাত্রীর জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করার পাশাপাশি নৌকার ধারণক্ষমতা, দক্ষ মাঝি এবং অন্যান্য নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে, পর্যটকদের অসচেতনতার কারণে মিডল চরের প্রাকৃতিক পরিবেশও হুমকির মুখে পড়ছে। প্রতিদিন ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকে খাবার ও পানির বোতল নিয়ে চরে গেলেও ব্যবহারের পর সেগুলো নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে-সেখানে ফেলে যাচ্ছেন। পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে পড়ছে চরজুড়ে। এতে নষ্ট হচ্ছে চরের সৌন্দর্য এবং দূষিত হচ্ছে পরিবেশ।
মিডল চরকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি দর্শনার্থীদেরও দায়িত্বশীল হতে হবে। নৌযাত্রায় বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট ব্যবহার, পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করা এবং চরে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো প্রয়োজন।
সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ এবং দর্শনার্থীদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পদ্মার বুকে জেগে ওঠা মিডল চর শুধু ‘মিনি সুইজারল্যান্ড’ নামেই নয়, নিরাপদ ও পরিচ্ছন্ন পর্যটনকেন্দ্র হিসেবেও রাজশাহীর অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।

এসএসসি ২০২৬: রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এ বছর বোর্ডে ...
10/08/2026

এসএসসি ২০২৬: রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এ বছর বোর্ডে মোট ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার মোট ১ লাখ ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
বোর্ডের ফলাফলে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।
ফল প্রকাশের পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

08/08/2026

ভাই-বোন বড় হয়ে গেলে জীবনটা কেমন যেন বদলে যায়।
যার যার আলাদা সংসার হয়, আলাদা ব্যস্ততা হয়।
একসময় যে ভাই-বোন একে অপরকে ছাড়া একটা দিনও ভাবতে পারত না,
তারাই একদিন দেখা করতে আসে—একে অপরের বাড়িতে মেহমান হয়ে।

শৈশবের সেই দিনগুলো তখন শুধু স্মৃতি হয়ে থাকে।
একসঙ্গে খাওয়া, ঝগড়া করা, মারামারি, আবার একটু পরেই সব ভুলে গিয়ে একসঙ্গে খেলতে বসা—
কত ছোট ছোট মুহূর্ত, অথচ বড় হয়ে বুঝি,
সেই মুহূর্তগুলোর চেয়ে সুন্দর সময় জীবনে আর ছিল না।

ছোটবেলায় কখনো ভাবিনি,
একদিন এমন সময় আসবে—
ভাই-বোন পাশাপাশি থেকেও দূরে থাকবে,
কথা হবে সময় করে,
দেখা হবে সুযোগ করে,
আর শৈশবের সেই মানুষগুলোকে মনে পড়বে নীরবে।

জীবন সত্যিই বড় অদ্ভুত!
সময় আমাদের বড় করে,
সংসার আমাদের আলাদা করে,
আর স্মৃতিগুলো বারবার ফিরিয়ে নিয়ে যায় সেই ছোট্টবেলায়।

এসব ভাবলেই বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে,
চোখের কোণে অজান্তেই জল জমে যায়।
মনে হয়—
ইশ! যদি আবার ফিরে পাওয়া যেত সেই ছোট্টবেলার দিনগুলো। 🥺

রাজশাহীর সৌন্দর্য দেখে যদি কারও হিংসা হয়, তাহলে অন্যের প্রাপ্য কেড়ে নেওয়ার চিন্তা না করে নিজেদের এলাকাকে সুন্দর ও উন্...
03/08/2026

রাজশাহীর সৌন্দর্য দেখে যদি কারও হিংসা হয়, তাহলে অন্যের প্রাপ্য কেড়ে নেওয়ার চিন্তা না করে নিজেদের এলাকাকে সুন্দর ও উন্নত করার চেষ্টা করুন। নতুন নতুন পরিকল্পনা করুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নিন।

এক জেলা থেকে আরেক জেলায় প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া বা অযথা বিতর্ক সৃষ্টি করে সাধারণ মানুষের কোনো কল্যাণ হয় না। প্রকৃত উন্নয়ন হলো দেশের প্রতিটি জেলার মানুষের জীবনমান উন্নত করা, নিরাপদ সড়ক, মানসম্মত শিক্ষা, উন্নত চিকিৎসা, কর্মসংস্থান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।

আসুন, বিভেদ নয়—উন্নয়নের প্রতিযোগিতা করি। কে কার কাছ থেকে কী নিল, সেটি নয়; কে নিজের এলাকাকে কতটা সুন্দর, আধুনিক ও বাসযোগ্য করতে পারল, সেটিই হোক আলোচনার বিষয়।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি জেলা সমান গুরুত্ব পাবে, প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে বাঁচবে, আর দেশ পরিচিত হবে একটি নিরাপদ, সুন্দর ও সুখী রাষ্ট্র হিসেবে।

সময় আর মানুষ—দুটোই এক।একবার ফুরিয়ে গেলে, আর আগের মতো ফিরে আসে না।"
02/08/2026

সময় আর মানুষ—দুটোই এক।
একবার ফুরিয়ে গেলে, আর আগের মতো ফিরে আসে না।"

30/07/2026

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই দিন ধরে নিখোঁজ থাকা বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ও দুপুরে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ, রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার পদ্মা গার্ডেন এলাকায় নৌকাডুবির পর থেকে নিখোঁজ থাকা নৌকার মাঝি কাওসার আলী (৬০)-এর মরদেহ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী সেতু সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
অন্যদিকে, দুপুর ১টার দিকে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকার পদ্মা নদী থেকে তার ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
পুলিশ সুপার জানান, নৌ পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত দুই দিন ধরে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আসছিল। পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে মরদেহ দুটি দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে ভেসে যায়। এর মধ্যে কাওসার আলীর মরদেহ কুষ্টিয়ার পাকশী সেতু সংলগ্ন এলাকায় এবং জিয়ারুল হকের মরদেহ সাতবাড়িয়া চর এলাকায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহ দুটি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহীর খোঁজাপুর গোরস্থানে জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজশাহীর পদ্মা নদীতে ঝাউগাছ বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। চর মাজারদিয়ার এলাকা থেকে আটজন যাত্রী ও ঝাউগাছ নিয়ে নৌকাটি লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝি কাওসার আলী ও তার ছেলে জিয়ারুল হক নিখোঁজ ছিলেন। পরে দুই দিনব্যাপী উদ্ধার অভিযান শেষে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

29/07/2026

পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ বাবা-ছেলের পরিবারকে ৬নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান-ও ৮ নং ওয়ার্ড মেম্বারের সান্ত্বনা।

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য সহিদুল (মেম্বার) বুধবার বিকেলে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।

নিখোঁজরা হলেন পবা উপজেলার শ্যামপুর এলাকার শান্তিনগরের কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। তবে তাদের স্থায়ী বাড়ি রাজশাহীর চর খিদিরপুর ৮ নম্বর ওয়ার্ডে।

এ ঘটনায় জিয়ারুল ইসলামের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে গেলেও স্বামী ও ছেলেকে হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন এবং নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান।

Address

Rajshahi
6206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raju Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share