Azmin Akther Eva—আজমিন আক্তার ইভা

Azmin Akther Eva—আজমিন আক্তার ইভা "So remember me; I will remember you." —Qur'an 2:152

রাব্বি, আমার জীবনে কতবার যে তুমি আমার প্রত্যাশা পূরণ করেছ, এমনকি প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছ, তার কোনো ইয়ত্তা নেই।তোমার ...
16/08/2026

রাব্বি, আমার জীবনে কতবার যে তুমি আমার প্রত্যাশা পূরণ করেছ, এমনকি প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছ, তার কোনো ইয়ত্তা নেই।

তোমার কাছে চাওয়ার সময় নিজেকে ছোট করার কোনো দরকার আমার নেই। তুমিই তো সব ক্ষমতার মালিক, সবকিছুর স্বত্বাধিকারী। তোমার দয়া, মায়া আর উদারতার কোনো সীমা নেই। তুমি আমার জন্য কী করতে পারো, তারও কোনো শেষ নেই। আমি তোমার কাছে চাইছি-আমার হৃদয়কে তোমার ওপর পূর্ণ প্রত্যাশা আর নির্ভরতায় ভরে দাও।

আমার চোখ খুলে দাও যাতে আমি বুঝতে পারি তোমার পক্ষে কী কী করা সম্ভব। আমার হৃদয়ে সেই উত্তেজনা আর আকুতি জাগিয়ে দাও যাতে আমি তোমার কাছে আরও বেশি চাইতে পারি, তোমার কাছে সেরাটাই আশা করতে পারি। এটাই যেন হয় আমার স্বভাব। যখন আমি মুক্তির জন্য মরিয়া হয়ে উঠব কিংবা আমার স্বপ্নগুলো নিয়ে উত্তেজিত থাকব-তখন যেন এমন এক অবস্থান থেকে তোমার কাছে চাই, যেখানে তুমি কেবল দানই করবে না, বরং প্রতিবার আমার মানবিক সীমাবদ্ধ ভাবনাকে ছাড়িয়ে গিয়ে ঐশ্বরিকভাবে আমাকে অবাক করে দেবে। তুমি 'আল-মুহসিন'-যিনি পরম উৎকর্ষের সাথে ভালো করেন। আমি যেমন আমার দোয়ায় 'ইহসান' বা উৎকর্ষ আনার চেষ্টা করছি, তুমিও আমার প্রত্যাশার মধ্যে ইহসান বা সৌন্দর্য ঢেলে দাও।

বই: পাওয়ার অফ দোয়া
ছবি কৃতজ্ঞতা: Tahfuza Afreen

সাধারণত আমি ইংরেজি বইগুলার অনুবাদ পড়ি না। তার থেকে বরং ইংরেজি পড়তেই বেশি ভালো লাগে। কিন্তু এই বইটা এতো সহজভাবে লেখা কোনো...
16/08/2026

সাধারণত আমি ইংরেজি বইগুলার অনুবাদ পড়ি না। তার থেকে বরং ইংরেজি পড়তেই বেশি ভালো লাগে। কিন্তু এই বইটা এতো সহজভাবে লেখা কোনো বিরক্তি আসে নাই। সুন্দর সাবলীল লেখা মাশাআল্লাহ। আর বই এর কন্টেন্ট তো এককথায় অসাধারণ। ক্যান্সার নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। প্রচলিত সত্যের বাইরেও অজানা এতো কিছু আছে বইটা না পড়লে জানতেই পারতাম না।

রিভিউ: Rowshanara Rini

পাঠকের ক্লিকে চেচেন বীরাঙ্গনা.... দারুণ না?ছবি কৃতজ্ঞতা: Deen Islam
14/08/2026

পাঠকের ক্লিকে চেচেন বীরাঙ্গনা.... দারুণ না?

ছবি কৃতজ্ঞতা: Deen Islam

ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— “কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি, যে আমার ওপর সব...
14/08/2026

ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— “কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি, যে আমার ওপর সবচেয়ে বেশি দুরুদ পাঠিয়েছে।”

اللهم صل وسلم على نبينا محمد (ﷺ)

বই: পাওয়ার অফ দোয়া

রিভিউ লিখেছেন : লেখক Razib Ahamed ভাই। ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। জাজাকাল্লাহ খাইরান। চলমান বিশ্বের অন্যতম মহা আতঙ...
13/08/2026

রিভিউ লিখেছেন : লেখক Razib Ahamed ভাই। ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। জাজাকাল্লাহ খাইরান।

চলমান বিশ্বের অন্যতম মহা আতঙ্কের নাম "ক্যান্সার" আর এর চিকিৎসার নামে গড়ে উঠেছে এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য- যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, চিকিৎসক থেকে শুরু করে বড় বড় ড্রাগস বাজারজাতকারী কোম্পানি ও হাসপাতালগুলো। শুনে হয়তো অবাক হবেন যে, তাঁদের মূল লক্ষ্য রোগ নিরাময় নয়, বরং ক্যান্সারকে ঘিরে ব্যবসা করে অধিক মুনাফা অর্জন!

এসব অনাচার নিয়ে প্রতিবাদ শুধু আমি একলাই করি না, পৃথিবীর নানা প্রান্তে আরো কিছু প্রতিবাদী মানুষ আছেন; তাঁদেরই একজন কানাডার মার্ক স্লোন। তিনি যখন মাত্র ১২ বছরের কিশোর, তখন তাঁর মা জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন এবং যথারীতি প্রচলিত চিকিৎসা ব্যবস্থার দ্বারস্থ হন। চিকিৎসকদেরকে অন্ধভাবে বিশ্বাস করে কেমোথেরাপি থেকে শুরু করে সকল প্রটোকল অনুসরণ করেন। কিন্তু কথিত চিকিৎসার তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ায় অসহনীয় যন্ত্রণা ভোগ করতে করতে অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিছানায় শুয়ে মায়ের সেই নীরব কান্না, ছটফটানি আর অসহ্য আর্তনাদ কিশোর মার্ক স্লোন খুব কাছ থেকে দেখেছেন, যা তাঁকে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার পেছনে লুকিয়ে থাকা অন্ধকার বাণিজ্যিক দিকগুলো অনুসন্ধানে উৎসুক করে তোলে। তাঁর সেই গবেষণার ফসল মলাটবন্দি করেছেন "দ্যা ক্যান্সার ইন্ডাস্ট্রি” নামে- যে বইটি চোখ খুলে দেওয়ার মতো অনেক অপ্রিয়, কিন্তু বাস্তব সত্যকে সকলের সামনে মেলে ধরেছে।

বইটিতে অত্যন্ত সাহসী ভঙ্গিতে বলা হয়েছে- ১৯৭১ সাল থেকে শুরু করে সুদীর্ঘ ৫০ বছরে ক্যান্সার গবেষণায় ৫০০ বিলিয়ন ডলারের বিশাল অংকের অর্থ খরচ করার পরেও ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমে যাওয়ার পরিবর্তে উল্টো বেড়ে গেল কেন? লেখক সরাসরি প্রশ্ন তুলেছেন- এটি কি আসলেই চিকিৎসাবিজ্ঞানের ব্যর্থতা, না সুপরিকল্পিত অপরাধমূলক চক্রান্ত? কেননা যে ক্যান্সার ইন্ডাস্ট্রি চিকিৎসার নামে বছরে ১২৫ বিলিয়নেরও বেশি ডলারের এক বিশাল বৈশ্বিক ব্যবসা পরিচালনা করে, তারা কি চাইবে রোগ পুরোপুরি নির্মূল হয়ে যাক?

বইয়ের পাঁচটি অধ্যায়ে কথিত ক্যান্সার চিকিৎসার অন্ধকার দিকগুলো প্রমাণসহ তুলে ধরা হয়েছে। যেমন : সার্জারি কিভাবে ক্যান্সারকে শরীরে আরো ছড়িয়ে দিতে ভূমিকা রাখে? কেমোথেরাপির মারাত্মক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া, রেডিওথেরাপির অন্ধকার দিক, এক্স-রে বা কম-ডোজ রেডিয়েশনে লুকিয়ে থাকা বড় ঝুঁকি- কিছুই বাদ যায়নি তথ্যবহুল আলোচনা থেকে। ম্যামোগ্রাফি বা PSA টেস্টের মতো আগেভাগে রোগ নির্ণয়ের স্ক্রিনিংগুলো কিভাবে ভুল ডায়াগনোসিসের মাধ্যমে সুস্থ মানুষকেও রোগী বানাচ্ছে, জালিয়াতিপূর্ণ ক্যান্সার গবেষণার আসল সত্য কিভাবে গোপন করা হয়- সব উঠে এসেছে বইটির পৃষ্ঠা জুড়ে। বইটি পড়লে আরো জানতে পারবেন-

• সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি আসলেই জীবন বাঁচায় নাকি শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে?
• ক্যান্সার স্ক্রিনিং টেস্টের কারণে কিভাবে ভুল ডায়াগনোসিস এবং অতিরিক্ত ট্রিটমেন্টের শিকার হতে হয়?
• ক্যান্সার ইন্ডাস্ট্রি কিভাবে পরিসংখ্যানের কারসাজি করে মূলধারার চিকিৎসার ব্যর্থতা ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আড়াল করছে?
• চিকিৎসকদের ভুল বা ক্ষতিকর চিকিৎসাপদ্ধতি এবং হাসপাতালের ব্যবসায়িক ফাঁদ থেকে নিজেকে বাঁচানোর উপায়?
• জীবনে যেন কখনো শরীরে ক্যান্সার দানা বাঁধতে না পারে, তার জন্য সবচেয়ে শক্তিশালী ও কার্যকর প্রাকৃতিক বা বিকল্প উপায়সমূহ

"দ্যা ক্যান্সার ইন্ডাস্ট্রি” বইটি প্রচলিত চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে একটি শক্তিশালী 'হুইসেল ব্লোয়ার' বা তথ্য ফাঁসকারী দলিল। লেখক যেভাবে তথ্যের গভীরতা এবং যৌক্তিক প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টিকে উপস্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। বইটি প্রচলিত চিকিৎসার প্রতি অন্ধবিশ্বাস ভাঙতে বাধ্য করবে এবং একইসঙ্গে নিজের ও পরিবারের সুস্থতার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ দেখাবে। এটি তাই ক্যান্সারাক্রান্ত রোগী, তাঁদের পরিবার এবং প্রত্যেক সচেতন মানুষের জন্য অবশ্য পাঠ্য। মূল বইটি বাংলায় অনুবাদ করেছেন Azmin Akther Eva; প্রকাশ করেছে ফাউন্টেন পাবলিকেশন্স।

এই কাজগুলো আসলে একেকটা গোপন চাবি, যা আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেয়। এগুলো আপনার জীবনে নিয়ে আসে ‘বারাকাহ’ বা অফুরন্...
13/08/2026

এই কাজগুলো আসলে একেকটা গোপন চাবি, যা আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেয়। এগুলো আপনার জীবনে নিয়ে আসে ‘বারাকাহ’ বা অফুরন্ত কল্যাণ, আর তারই একটা রূপ হলো দোয়া কবুল হওয়া।

তাই এই কাজগুলোকে আপনি বলতে পারেন ‘ছদ্মবেশী দোয়া’। এই গোপন চাবিগুলোর মধ্যে অন্যতম হলো:

• ইস্তিগফার— আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
• জিকির— আল্লাহকে স্মরণ করা।
• রোজা রাখা।
• হালাল রুজি— বৈধ উপার্জন।
• কুরআনের সাথে গভীর সম্পর্ক।

বই: পাওয়ার অফ দোয়া
পৃষ্ঠা নং: ১১৭
ছবি কৃতজ্ঞতা: Tahfuza Afreen

আপনার প্রথম ভালোবাসা কে?রিয়েক্ট দিয়ে বুঝিয়ে দিন।🤭❤️ চেচেন বীরাঙ্গনা 🤗 পাওয়ার অফ দোয়া
11/08/2026

আপনার প্রথম ভালোবাসা কে?
রিয়েক্ট দিয়ে বুঝিয়ে দিন।🤭

❤️ চেচেন বীরাঙ্গনা
🤗 পাওয়ার অফ দোয়া

চেচনিয়া নামটি পরিচিত শুধু একটি ভূখণ্ড হিসেবে নয় বরং ইতাহাসের সমুদ্রে আগুনে লেখা এক ইতিহাস। ককেশাসের রুক্ষ পাহাড়ি ভূমি...
11/08/2026

চেচনিয়া নামটি পরিচিত শুধু একটি ভূখণ্ড হিসেবে নয় বরং ইতাহাসের সমুদ্রে আগুনে লেখা এক ইতিহাস। ককেশাসের রুক্ষ পাহাড়ি ভূমি যেন জন্ম থেকেই মানুষকে গড়ে তোলে ভয়কে উপেক্ষা করা সাহসী এক জাতিতে। সেই মাটির বুক থেকেই উঠে এসেছে এমন নারী যাদের চোখের অশ্রু কণা প্রতিরোধের আগ্নেয়গিরি। যারা প্রয়োজনে হয়ে ওঠে ময়দানের অপ্রতিরোধ্য সিংহিনি।

"চেচেন বীরাঙ্গনা" প্রচলিত যুদ্ধকাহিনির বাইরে গিয়ে আমাদের সামনে তুলে ধরে এক ভিন্ন ইতিহাস,যেখানে যুদ্ধ নারীর অন্তরের দৃঢ়তা, বিশ্বাস ও আত্মত্যাগের ফলে গড়ে উঠা সাহসী ইতিহাস। সোভিয়েত পতনের পর দু’টি রুশ-চেচেন যুদ্ধের পটভূমিতে, চেচেন নারীযোদ্ধাদের সাহসী অবদানের এক জীবন্ত দলিল দারুণ এডভেঞ্চার এই বইটি পড়তে আমার মতো যদি আপনারাও আগ্রহী হয়ে থাকেন তবে নিশ্চিন্তে আপনার সেল্ফের জন্য সংগ্রহ করুন। লেখক পল জে. মারফির কলমে এই বই হয়েছে প্রাঞ্জল,নির্মোহ এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সেই গল্পকে বাংলাভাষী পাঠকের কাছে অনন্য মমতা ও যত্নে পৌঁছে দিয়েছেন প্রিয় অনুবাদিকা আজমিন আক্তার ইভা আপু। যার অনুবাদে প্রতিটি ঘটনা আরও জীবন্ত,আরও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে।

আপনার মন মস্তিষ্ক সহজেই পৌঁছে যাবে যুদ্ধের ময়দানে, বইয়ের প্রতিটি পৃষ্ঠায় আপনি পাবেন বারুদের গন্ধ,চোখের সামনে দেখবেন নাতাশার মতো নারীরা যেন উম্মু উমারাহ, খাওলা বিনতে আজওয়্যারের ধারার আধুনিক উত্তরসূরি। যারা ভয়ে নত না হয়ে, মর্যাদা ও স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে সাম্রাজ্যবাদের মুখোমুখি। যুদ্ধের বিভীষিকার মাঝেও তারা আঁকড়ে ধরে নিজের ভূমিকে।

"চেচেন বীরাঙ্গনা" শুধু একটি ইতিহাস নয় এটি নারীর সাহসিকতার এক কিংবদন্তি,প্রতিরোধের এক জীবন্ত দলিল এবং পাঠকের হৃদয়ে জেগে থাকার মতো এক অগ্নি স্ফূলিঙ্গ৷

যারা ইতিহাস ভালোবাসে, যারা সত্যিকারের সাহসের গল্প খুঁজে বেড়ায় বইটি তাদের জন্য হবে দারুণ মাইলফলক।

-লেখক: পল জে. মারফি
-অনুবাদ: আজমিন আক্তার ইভা
-প্রকাশনী: ইন্তিফাদা বুকস

-বুক রিভিউ -উম্মেহানী বিনতে আব্দুর রহমান
-বইছবি: তানজিলা আক্তার বন্যা আপু।

ছবি সম্পর্কেও একটু রিভিউ দিতে চাই:
"চেচেন বীরাঙ্গনা" নিয়ে আমার দেখা মাশা-আল্লাহ,চোখ ধাঁধানো দারুণ ছবি গুলোর মাঝে এইটা প্রথম পাঁচটার একটা হবে । বইয়ের চারপাশটা বইয়ের সাথে চমৎকারভাবে মিশেছে, যতোবার দেখি ততোবারই চিন্তা করি,মানুষ এতো সুন্দর ছবি কেম্নে তুলে?
এদিকে আমি ছবি তুলতে গেলে - বুটের ডাল হয় 😴

একনজরে দেখে নিন “দ্যা ক্যান্সার ইন্ডাস্ট্রি” বইয়ের সূচিপত্র।
10/08/2026

একনজরে দেখে নিন “দ্যা ক্যান্সার ইন্ডাস্ট্রি” বইয়ের সূচিপত্র।

প্রিয় পাঠক, আপনার দোয়া কবুলের গল্প লিখেছেন তো?
10/08/2026

প্রিয় পাঠক, আপনার দোয়া কবুলের গল্প লিখেছেন তো?

Address

Rajshahi
6204

Telephone

+8801718708042

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azmin Akther Eva—আজমিন আক্তার ইভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azmin Akther Eva—আজমিন আক্তার ইভা:

Shortcuts

Share