29/09/2025
"বন্ধুত্ব " এই ছোট্ট একটা নিছক শব্দ মাত্র কারো কারো কাছে, আবার কারো কাছে এই শব্দ টা মানে হলো শুধুমাত্র প্রয়োজন। প্রয়োজন শেষ বন্ধুত্ব ও শেষ। বিষয় টা। আবার কারো কারো কাছে এটা মানে, হাসি ঠাট্টা বিপদে আপদে পাশে থাকা। আমি আছি বলে আশ্বাস দেওয়া।
আসলে মানুষ চেনা বড্ড কঠিন।
আমাদের চোখের সামনে এমন অনেক বন্ধু বান্ধব ঘুরে ফিরে যারা শুধু স্বার্থ দেখে।
যত ক্ষন তার স্বার্থ আছে ততোক্ষণ সে আছে পাশে আর যখনি স্বার্থ শেষ তাকে আর খুঁজে পাওয়া যায় না। শতকরা খুব কম মানুষই আছে যারা প্রকৃত বন্ধুত্ব বুঝে।
এই রকম মানুষ এর সংখ্যা খুব ই কম।
খুব করে রাখতে চেয়েছিলাম পারি নাই রাখতে।
আসলে, যত্ম করে, বল মানিয়ে, ভালো বেসে পাখি পোসা যায় মানুষ না। তার প্রমাণ পেলাম।
সবাই সারাজীবন পাশে থাকে না। এটাই বাস্তব আর সবচেয়ে বড় বাস্তবতা হলো এই দেহ ছেড়ে একদিন আত্মা টা ও বেইমানি করে চলে যাবে।
আজ খুব করে বুঝতে পারি, মহান রাব্বুল আলামীন যখন জমিন এর বুকে ফেরেস্তা দের মাটি সংগ্রহ এর জন্য পাঠিয়ে ছিলেন, কেন মাটি কান্না করেছিল।
মানুষ যে বড্ড বেইমান বড্ড বেইমান। স্বার্থ ফুরিয়ে গেলে আর খোঁজ রাখে না।
আক্ষেপ রাখতে নেই। দুনিয়া টা দুই দিন এর আজ আছি কাল না ও থাকতে পারি। যে যেখানেই থাকুক ভালো থাকুক এত টুকুই চাওয়া।(২৯/০৯/২০২৫) ...
ফুল ~