19/06/2026
‼️Scam alert 🚨
বাংলাদেশে এত চোর বাটপার বেড়েছে বলার মত না!
আজকে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে আমরা কখনই ভাবি নি এমন কিছু আমাদের সাথে হবে"
ইমনকে একটা নাম্বার থেকে কল আসে এবং কলে থাকার লোকটা ইমনকে বলছে আপনি কি ঢাকায় থাকেন? ঢাকায় কি কোনো লোক আসে আপনার? ইমন বলে হ্যাঁ আছে কেন? উনি বলে গাড়ি এক্সিডেন্ট করেছে, ইমন বলে মহিলা নাকি পুরুষ? বলে পুরুষ, তখন ইমনের মাথায় আসে আমার আব্বুর কথা ( নেহার আব্বু ), আমাকে সাথে সাথে কল করে বলে তোমার আব্বু কোথায় আছে কল দাও জিজ্ঞেস করো কিছু হয়েছে কিনা বা ঠিক আছে কিনা? আমি ( নেহা ) ভয় পেয়ে যাই এবং ইমনকে বলি কেন কি হইসে কি বলবো আব্বুকে কল করে, পরে ইমন বল্লো এক লোক আমাকে কল দিয়ে বলে একজন এক্সিডেন্ট করেছে তার গাড়িতে। এইটা শুনে অনেক ভয় পাই কারন আব্বু ৭টার সময় বাহিরে যায় গাড়ি নিয়ে। তারপর আমি আব্বুকে কল দেই ৪বার কিন্তু ধরে নায়, যার কারনে আরো ভয় পেয়ে যাই এবং ইমনকে জানালাম যে আব্বু কল ধরতাসে না তুমি আবার এই নাম্বারে কল দাও, ইমন আবার কল করে জিজ্ঞেস করে লোকটার গাড়ির রং কি এবং নাম্বার কি কিন্তু এইগুলোর উওর দেয়না! বলে গাড়ি থানাতে আসে, ইমন জিজ্ঞেস করে উনি কি নেহার বাবা সে বলে যে হ্যাঁ, উনি ভালো মতো কথা বলতে পারছে না এবং বলে যে তাড়াতাড়ি সোহরাওয়ার্দী হসপিটালে আসেন, তখন ইমন বলে উনার সাথে আমার কথা বলান তখন বয়স্ক একজন দিয়ে বলায় বাবা আমাকে বাচাও আমাকে নিয়ে যাও, তারপর আবার সে লোক বলে এই নেন ডক্টরের সাথে কথা বলেন আরেকজনকে দিয়ে দেয় আর সে লোক বলে ৩টা সুই দিতে হবে না দিলে বাঁচানো সম্ভব না, ইমন বলে আপনি কাজ করেন আমরা টাকা দিবো সমস্যা নায়, আবার আগের লোকটা বলে আপনার কাছে কি টাকা আসে? এই নাম্বারে আমার বিকাশ আসে আপনি ৩.৫ লাখ পাঠান, পরে ইমন আমাকে বলে তোমার আব্বুই তাড়াতাড়ি যাও আমি আসতাসি একটু পর আবার কল দিয়ে বলে এইটা ডাকাতিও হতে পারে কারন বার বার টাকা চাচ্ছে, ( এদিকে আমরা বের হবো তখনই আব্বু কল করে আব্বুর সাথে কথা হয় আলহামদুলিল্লাহ আব্বু ঠিক আসে মিটিংয়ে ছিলো তাই কল ধরতে পারে নায় ) ইমনকে কল দিয়ে সব বললাম"
ইমন প্রথমে ভেবেছিলো Scam কিন্তু ইগনোর করেনি কারণ আব্বু গাড়ি নিয়ে বের হয় এবং রাস্তা ঘাটে কখন কি হয় বলা যায়না ( আল্লাহ না করুক ) কিন্তু যখন আমি বলি যে আব্বু বাসায় নেই এবং বাহিরে গিয়েছে গাড়ি নিয়ে, তখন ইমন আরো ভয় পেয়ে যায় এবং কিছুটা বিশ্বাস করা শুরু করে, ইমনের Iphone ট্রুকলার না থাকায় স্ক্যাম দেখতে পায়নি কিন্তু পরে সেটা আমরা চেক করি।
আমরা সবাই একটু সাবধান হই সতর্ক থাকি! এইসব মানুষকে আল্লাহ কখনোই ভালো রাখবেনা 🙂