Msk69

15/07/2026

প্রচণ্ড কাঁপুনি দিয়ে জর
ঠান্ডা \ মাথা ব্যথা \শরীর ব্যথা \বমি ভাব

দোয়া করবেন সবার কাছে দোয়া প্রার্থী

🛑🚨কিছুদিন আগে এই রাস্তা নতুন করেঠিক করা হয়েছে, এখন মানিকদী পকেট গেটের সামনে রাস্তা দেবে গেছে। এই পকেট দিয়ে প্রতিদিন ৫/৬ ...
12/07/2026

🛑🚨কিছুদিন আগে এই রাস্তা নতুন করেঠিক করা হয়েছে, এখন মানিকদী পকেট গেটের সামনে রাস্তা দেবে গেছে। এই পকেট দিয়ে প্রতিদিন ৫/৬ হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা ঠিক করার জন্য এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

🚨🛑A Jagannath University bus damaged by a fallen tree during heavy rain today.
12/07/2026

🚨🛑A Jagannath University bus damaged by a fallen tree during heavy rain today.

12/07/2026

🛑🚨জলাবদ্ধ রাস্তায় বাইক চালানোর আগে ও সময়ে যা করবেন

১. পানির গভীরতা মাপুন আগেই
হাঁটু পানি দেখলেই সোজা ঢুকে যাবেন না। আশেপাশে কেউ পার হচ্ছে কিনা দেখুন, বা লাঠি/পায়ে ঠেলে গভীরতা বুঝে নিন। এক্সজস্ট পাইপের উচ্চতার বেশি পানি দেখলে বাইক নিয়ে ঢোকার প্রশ্নই নেই।

২. ইঞ্জিন বন্ধ হয়ে গেলে - ভুলেও রি-স্টার্ট দেবেন না
পানির মধ্যে ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় ভুল হলো বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করা। এক্সজস্ট বা এয়ার ফিল্টার দিয়ে পানি ঢুকে থাকলে রি-স্টার্ট দিলে সেই পানি সরাসরি সিলিন্ডারে চলে যায় - এটাকে বলে হাইড্রোলিক লক। ফলাফল: কানেক্টিং রড বেঁকে যাওয়া বা ইঞ্জিন সিজ হয়ে যাওয়া, যার মেরামত খরচ কয়েক হাজার থেকে শুরু করে ইঞ্জিন পুরো খুলে ফেলার পর্যায়ে যেতে পারে। বন্ধ হয়ে গেলে বাইক ঠেলে শুকনো জায়গায় নিয়ে যান, তারপর মেকানিক দেখান।

৩. এয়ার ফিল্টার ও এক্সজস্টে পানি ঢুকলে
বাসায় ফিরে সাথে সাথে স্টার্ট দেওয়ার আগে এয়ার ফিল্টার হাউজিং চেক করুন। ভেজা বা পানি জমে থাকলে ফিল্টার খুলে শুকাতে দিন। এক্সজস্ট থেকেও পানি বের করে নিন - বাইক একটু কাত করে বা কিক স্টার্টে কয়েকবার টার্ন করিয়ে।

৪. চেইন-স্প্রকেটে কাদা পানি ঢুকলে
জলাবদ্ধ রাস্তার কাদা-পানি চেইনের লুব্রিকেন্ট ধুয়ে ফেলে, ফলে চেইন শুকনো হয়ে দ্রুত ক্ষয় হতে থাকে। বাসায় ফিরে -
▪️ চেইন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে কাদা সরিয়ে ফেলুন
▪️ শুকিয়ে গেলে অবশ্যই নতুন করে চেইন লুব দিন
▪️ স্প্রকেটের ফাঁকে কাদা জমে থাকলে ব্রাশ দিয়ে পরিষ্কার করুন
▪️ কয়েকদিন পর পর চেইন টান পরীক্ষা করুন, পানির প্রভাবে চেইন ঢিলা হয়ে যেতে পারে

৫. ব্রেক চেক করুন
পানির মধ্য দিয়ে চালানোর পর ব্রেক প্যাডে পানি লেগে গ্রিপ কমে যেতে পারে। নিরাপদ জায়গায় আস্তে ব্রেক করে চেক করে নিন, পুরো গতিতে ওঠার আগে।

মনে রাখবেন ভাই - একটা বন্ধ হয়ে যাওয়া বাইক জোর করে স্টার্ট দেওয়ার চেয়ে ঠেলে নেওয়া অনেক সস্তা। ইঞ্জিন একবার সিজ হলে সেই ধাক্কা পকেটে অনেক বেশি লাগে।

আপনার আশেপাশের রাস্তার অবস্থা কেমন?

কমেন্টে জানান, একে অপরকে সতর্ক রাখি।

12/07/2026

🛑🚨বন্যা নিয়ে আজকে থেকে সব জায়গায় হাইপ উঠবে। আলোচনা হবে। কারন ঢাকা ডুবে গেছে। ঢাকার পথঘাট অলিগলি সব পানির তলে।
অথচ অর্থনৈতিকভাবে চট্টগ্রামের উপর নির্ভরশীল এই দেশ।

🚨ইসিবি চত্বর এ মারাত্মক জ্যাম। খুব জরুরী না হলে আজকে বাসা থেকে বের হইয়েন না। বাসায় থাকেন সবাই।
12/07/2026

🚨ইসিবি চত্বর এ মারাত্মক জ্যাম। খুব জরুরী না হলে আজকে বাসা থেকে বের হইয়েন না। বাসায় থাকেন সবাই।

🚨বসুন্ধরার নতুন অফার:গাড়ি চালান, সঙ্গে ফ্রি ওয়াটার ওয়াশ🤭🌧️
12/07/2026

🚨বসুন্ধরার নতুন অফার:
গাড়ি চালান, সঙ্গে ফ্রি ওয়াটার ওয়াশ🤭🌧️

12/07/2026

🚨ঢাকা শহরের জন্য পাঠাওয়ের মত "ডুবাও" অ্যাপ বাহির করা দরকার 😂

যেটা নৌকা🚤,ও স্পীড বোটের সেবা দিবে!

12/07/2026

🚨 ট্রাফিক আপডেট

টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

সকল মোটরযান চালক ও পথচারীদের প্রতি অনুরোধ:

✔অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন।

✔জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

✔বিকল্প সড়ক ব্যবহার করা সম্ভব হলে তা অনুসরণ করুন।

✔ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন এবং ধৈর্য ধারণ করুন।

🛑🏍️😢ছয় মাসের মধ্যে এক লক্ষ টাকা বেড়ে গেছে এই বাইকের দাম ইন্দোনেশিয়ান বাইক আমাদের কাছে মনে হয় অনেক দুঃস্বপ্নের মত সাম...
12/07/2026

🛑🏍️😢ছয় মাসের মধ্যে এক লক্ষ টাকা বেড়ে গেছে এই বাইকের দাম ইন্দোনেশিয়ান বাইক আমাদের কাছে মনে হয় অনেক দুঃস্বপ্নের মত সামনে হতে যাচ্ছে. নাম্বার খরচ সহকারে মোটামুটি বলা যায় সাত লক্ষ তিরিশ হাজার টাকা মানে এক্স করলার দাম .

পুরাতন বাজারও এই বাইকের দাম ভালো ফ্রেশ কন্ডিশনের কিনলে এখন সাড়ে 5 থেকে 6 লাগবেই ইন্দোনেশিনের ক্ষেত্রে,

অলরেডি যারা এই বাইকটি ব্যবহার করতাছেন সময় থাকতে কদর করেন আর বেচা বিক্রির চিন্তা বাদ দেন ,ধরে রাখেন।।।

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Msk69 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Msk69:

Share