ABDUR ROHIM

ABDUR ROHIM দুঃখ বিলাসি তুমি আমার পরাধীন রাজ্যের জাতীয় সংগীত

08/07/2026

অথচ দেখো, তুমি শুধু আমার চোখের আড়ালে থাকো! এমন তো নয়, তুমি পৃথিবীতে নেই। তুমি দিব্যি আছো, শুধু আমার চোখের সামনে নেই!
—তোমাকে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে মনে অভিমানের মেঘ জমে টইটুম্বুর। এমন যদি হতো, কেউ তোমায় দেখে না। দুঃখ ছিল না, অনুশোচনা নিয়ে তোমায় ভুলে যাওয়ার প্রয়াস নেওয়া যেত৷ তুমি সবার চোখের সামনেই থাকো, শুধু ভালোবেসে আমিই তোমায় দেখার অধিকার হারালাম!
এমন তো নয়, পৃথিবী তোমায় দেখে না।
নদীর ঐ ঘোলা পানি, বাড়ির পাশের ধানক্ষেত, পাড়াপ্রতিবেশি, সবাই তোমায় দেখে। শুধু ভালোবেসে আমিই তোমায় দেখতে পারি না! কাউকে এত ভালোবেসে তাকে দেখতে না পাওয়ার যন্ত্রণা, তুমি বুঝবে কিভাবে, বলো? একই আকাশের নিচে বসবাস। তোমাকে আকাশ দেখে, শুধু আমিই দেখতে পারি না!

29/06/2026

মানুষকে ঠকিয়ে হয়তো কিছু সময়ের জন্য জিতে যাওয়া যায়। মিথ্যা, প্রতারণা আর স্বার্থপরতা দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব। কিন্তু সেই জয় কখনো স্থায়ী হয় না।
জীবনে টাকা, সফলতা কিংবা নতুন মানুষ আবার পাওয়া যেতে পারে। কিন্তু যে মানুষটা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছিল, তোমার খারাপ সময়েও পাশে দাঁড়িয়েছিল-তাকে হারিয়ে ফেললে সেই শূন্যতা সহজে পূরণ হয় না। সত্যিকারের ভালোবাসার মূল্য অনেকেই বুঝতে পারে তখনই, যখন সেটি আর ফিরে পাওয়ার সুযোগ থাকে না। তখন অনুশোচনা থাকে, স্মৃতি থাকে, কিন্তু মানুষটা আর থাকে না।

সাময়িক লাভের জন্য এমন কোনো সিদ্ধান্ত নিও না, যার কারণে আজীবন আফসোস বয়ে বেড়াতে হয়। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো যায়, কিন্তু আগের মতো করা যায় না। আর একজন সত্যিকারের মানুষকে হারালে, তার বিকল্প খুঁজে পাওয়া যায় না।🩶

Abdur Rahim

Address

Rangpur
5460

Alerts

Be the first to know and let us send you an email when ABDUR ROHIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABDUR ROHIM:

Shortcuts

Share