22/09/2023
সারাবছর ফল দেয় এমন একটি ফল হলো পামেলো। এটি আমাদের দেশের জাম্বুরা বা বাতাবিলেবু থেকে প্রায় দুইগুন বড়। থাইল্যান্ডে সাধারণত দুই ধরনের পামেলো আছে, একটা ভিতরে সাদা অন্যটা কমলা লাল। বেশ বড় আকৃতির এই ফলটি অনেক সফট, জুসি ও সুস্বাধু। মিষ্টতা অসাধারণ। লাল পামেলোর জাতের নাম Thong Di আর সাদা পামেলোর জাতগুলো হলো Khao Namphung, Khao Yai, Khao Pan. সারাবছর পাওয়া গেলেও অক্টোবর থেকে ডিসেম্বর পিক সিজন। পামেলো একটি লাভজনক ক্যাশ ক্রপ। কম যত্ন আত্তি লাগে। রোগ বালাই কম। ফলের সেল্ফ লাইফ বেশী। পামেলোর সাথে মৌমাছি চাষ দু'টি ফসলের জন্যই লাভজনক।