14/02/2026
একাকীত্বের সঙ্গে বন্ধুত্ব
বন্ধু-বান্ধব চিরকাল পাশে থাকে না; সময়ের সঙ্গে দূরত্ব বাড়ে, প্রয়োজন বদলায়, পথ আলাদা হয়ে যায়।
আজ যারা খুব কাছের, কাল তারা নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ে; যোগাযোগ অজান্তেই কমে আসে।
শেষ পর্যন্ত মানুষকেই নিজের সঙ্গে মানিয়ে নিতে হয়, নিজের সঙ্গেই তৈরি করতে হয় বোঝাপড়া।
একাকীত্বকে ভয় পেও না; তার সঙ্গে বন্ধুত্ব করলে অন্যের অনুপস্থিতি ততটা কষ্ট দেয় না।
কারণ নিজের সঙ্গে সম্পর্ক সবচেয়ে স্থায়ী; সে সম্পর্ক বিশ্বাসঘাতকতা করে না।