zaksif.aks

zaksif.aks ✨ Helping brands tell cinematic stories
🎥 Frame-by-frame storytelling that captivates
🏆 Trusted by brands | 5+ years experience
✉️ DM to create magic!

02/06/2026

When reality meets imagination. 🍊✨

A simple orange, transformed into a story that spills beyond the screen. Every drop is crafted to blur the line between digital art and reality.

Would you take a sip? 🧡

06/02/2026

𝐓𝐡𝐞 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 𝐰𝐞’𝐯𝐞 𝐚𝐥𝐥 𝐛𝐞𝐞𝐧 𝐰𝐚𝐢𝐭𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫…
𝐓𝐡𝐞 𝐥𝐢𝐠𝐡𝐭𝐬 𝐝𝐢𝐦. 𝐓𝐡𝐞 𝐬𝐢𝐥𝐞𝐧𝐜𝐞 𝐛𝐮𝐢𝐥𝐝𝐬.
𝐀𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐟𝐢𝐧𝐚𝐥𝐢𝐬𝐭𝐬 𝐬𝐭𝐞𝐩 𝐢𝐧. 🎬🔥

This is the Final Round of Hult Prize at KUET—where ideas stop being dreams and start becoming impact.

📍 𝗩𝗲𝗻𝘂𝗲: 𝗞𝗨𝗘𝗧 𝗔𝘂𝗱𝗶𝘁𝗼𝗿𝗶𝘂𝗺
📅 𝗗𝗮𝘁𝗲: 𝟳𝘁𝗵 𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆
⏰ 𝗧𝗶𝗺𝗲: 𝟰:𝟬𝟬 𝗣𝗠

Watch closely as the finalist teams enter the arena with one million reasons to win and the courage to change the world.

শিউলির প্রতীক্ষা‌ 🌺 | A Photo Story |© zaksif.aks Model: Epa Das Direction & photography: Asif Karim Sifat বিকেলের রোদে ...
24/01/2026

শিউলির প্রতীক্ষা‌ 🌺 | A Photo Story |
© zaksif.aks

Model: Epa Das
Direction & photography: Asif Karim Sifat

বিকেলের রোদে গ্রামের ধুলো সোনালি হয়ে ওঠে। নদীর ধারে এক সরু পথ, সেই পথ ধরে যায় শিউলি। বয়স আঠারো, কেশকালো চুল পিঠভরা, কপালে লাল টিপ। ওর সাজের মধ্যে কোনো অহংকার নেই—একটা মায়া আছে, যেমনটা নদীর জলে থাকে।

হাতে কলসি, গলার কাছে আলতার হালকা গন্ধ। প্রতিদিনের মতো আজও ও পুকুরে জল তুলতে এসেছে। এই সময়েই ওর চোখে ধরা পড়ে সে—পুকুরপাড়ের কৃষ্ণচূড়া গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা এক মানুষ। নামটা কেউ জানে না, হয়তো গ্রামও না। কিন্তু শিউলি জানে—সে প্রতিদিন আসে। একবারের জন্য, শুধু এক দৃষ্টি ফেলার জন্য।

শিউলি কখনো তাকায় না সরাসরি। পুকুরে জলের ঢেউয়ে নিজের মুখ দেখে নেয়, তারপর চোখের কোনা দিয়ে দেখে নেয় সেই ছায়াটাকে। মাটির কলসি ভরে ওঠে, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা জমে থাকে।

গ্রামের মেয়েরা হাসাহাসি করে, কেউ বলে—
“ও নাকি প্রেম করে।”
কেউ বলে—
“ওর চোখে কেমন জানি কথা আছে।”

শিউলি কিছু বলে না। কেবল প্রতিদিন সেই সময়টায় ওর সাজটা একটু বেশি নিখুঁত হয়—আলতা একটু গভীর লাল, চুল একটু বেশি খোলা।

দিন যায়, ঋতু বদলায়। একদিন হঠাৎ লোকটা আর আসে না। পুকুরের জল আগের মতোই নড়ে, কৃষ্ণচূড়া ফুল ঝরায়, বিকেল নামে ঠিকই—শুধু ওই এক জায়গাটা ফাঁকা থাকে।

শিউলি পরের দিন আসে।
তার পরের দিনও।
আরও অনেক দিন।

প্রতিবারই সে একটু দেরিতে কলসি ভরায়, একটু বেশি সময় জল দেখে থাকে—যেন ঢেউয়ের ভেতর থেকে কেউ উঠে আসবে। কিন্তু আসে না।

একদিন কলসি ভরে গেলে ও থামে। হাঁটে না সঙ্গে সঙ্গে। পুকুরের জলে শেষবারের মতো নিজের মুখ দেখে নেয়। সেই মুখে বয়স আছে, আছে লাল টিপ, আছে আলতা—কিন্তু চোখে আর অপেক্ষা নেই, শুধু বুঝে নেওয়া।

কলসি নামিয়ে রাখে পুকুরপাড়ে।
খালি হাতে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটে।

গ্রামের বিকেল তখনও সোনালি,
কিন্তু শিউলি জানে—
কিছু দৃষ্টি এমন হয়,
যা না পাওয়া যায়, না ভুলে যাওয়া যায়।

হাতে থাকা কাঁচের চুড়িটা ভেঙে যায়—
ঠিক যেমন স্বপ্ন ভাঙে,
নীরবে, কারও অজান্তে 💙

17/01/2026

After dreaming about it for so long, I finally performed Afreen Afreen at Onuronon Season- 8!!!

Vocal: Turjo Ghosh
Keys: Our GOAT Fardin Alif vai
Guitar: Maestro Siddiqui Noor vai
Tabla & Cajon: Multi-talented Ayon Maitry bondhu
Bass: Our Rising Star Ritovash Chanda

Special thanks to zaksif.aks for editing this one.

প্রতিধ্বনি (Musical Association of KUET) সেরা!

09/01/2026

ভেবেছিলাম তোমার জন্মদিনে উদ্ভট কিছু করে তোমাকে চমকে দেব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল, তবে গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট হবে। তারপর ভাবলাম সব কটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দিই। বিজ্ঞাপনে লেখা থাকবে শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে তাঁর চোয়াল ঝুলে পড়ল। তিনি হাঁ করে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। যেন আমার নিজের মাথার সুস্থতা নিয়ে তাঁর সন্দেহ উপস্থিত হয়েছে💙🌼

২০২৫ আজকে শেষ। ক্যালেন্ডারের পাতাগুলো বদলেছে, কিন্তু বদলেছে তার চেয়েও বেশি আমাদের জীবন। এই একটি বছরে কত মানুষ নীরবে জীব...
08/01/2026

২০২৫ আজকে শেষ। ক্যালেন্ডারের পাতাগুলো বদলেছে, কিন্তু বদলেছে তার চেয়েও বেশি আমাদের জীবন। এই একটি বছরে কত মানুষ নীরবে জীবন থেকে হারিয়ে গেল—কেউ বিদায় জানিয়ে চিরতরে, কেউ আবার থেকেও অচেনা হয়ে গেছে। আবার ঠিক এই পথ চলাতেই কত অচেনা মুখ হঠাৎ করে আপন হয়ে উঠেছে, যারা হয়তো একসময় কল্পনাতেও ছিল না।
এই বছরে আমরা শুধু দিন পার করিনি, আমরা শিখেছি। প্রতিটি ভুল আমাদের একটু বেশি বাস্তববাদী করেছে, প্রতিটি কষ্ট আমাদের ভিতরটা আরও শক্ত করেছে। সুখ এসেছে অল্প অল্প করে, আবার দুঃখ এসেছে ঝড়ের মতো—সবকিছু মিলিয়েই জীবন তার আসল রূপ দেখিয়েছে। কিছু স্বপ্ন ভেঙেছে, কিছু স্বপ্ন নতুন করে জন্ম নিয়েছে চোখের গভীরে।
এই এক বছরে আমরা বুঝেছি, সব সম্পর্ক চিরস্থায়ী নয়, আবার কিছু সম্পর্ক অল্প সময়েই গভীর হয়ে ওঠে। আমরা শিখেছি, সবাই পাশে থাকবে না—আর যারা থাকবে, তারাই আসল। জীবনের এই ওঠানামার মধ্যেই তৈরি হয়েছে অভিজ্ঞতার ভাণ্ডার, যা কোনো বইয়ে পাওয়া যায় না।
সুখে-দুঃখে, হাসিতে-কান্নায় আরেকটি বছর কেটে গেল। পিছনে তাকালে চোখ ভিজে আসে, সামনে তাকালে অনিশ্চয়তার ভয়—তবু মাঝখানে দাঁড়িয়ে আমরা এখন আরও পরিণত, আরও সচেতন। নতুন বছর আসবে নতুন আশার হাত ধরে, আর পুরোনো বছর রেখে যাবে কিছু স্মৃতি, কিছু শিক্ষা আর অনেক না-বলা অনুভূতি। জীবন এভাবেই চলতে থাকে—নীরবে, গভীরভাবে, আমাদের অজান্তেই।

In frame: Sabrina Akter

01/01/2026

This is my recent cinematic shoot with Sabrina. We had been planning this project for a month, but coordinating our schedules was challenging. She was an excellent model and extremely supportive throughout the shoot.

Saare from সারা ফ্যাশন

31/12/2025

শেষের শুরু নাকি শুরুর শেষ?

Credit: zaksif.aks

Lyrics: আরও একটা বছর শেষ। ডিসেম্বরের হাওয়ায় কিছু না বলা কথা, কিছু অপূর্ণ স্বপ্ন ভাসে। এই বছরটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। কে থাকবে, কে ছেড়ে যাবে; কোনটা ধরে রাখতে হয় আর কোনটা ছেড়ে দিতে হয়। ভুল করেছি, ভেঙেছি, আবার উঠে দাঁড়িয়েছি। হয়তো সব কিছু ঠিক হয়নি, কিন্তু মন থেকে চেষ্টা করেছি। নতুন বছর আসছে, তাই পুরনো প্রব্লেমগুলোকে নাহয় এখানেই রেখে দিই। আগামী বছরটা যেন আরও শান্ত হয়, আরও মনের মত হয়। ভালো থাকার দিকে একটা নতুন শুরু

03/12/2025

Editing looks great but not editor's life!
5120X1080 aspect ratio trend!

Address

Sahar Khilgaon

Alerts

Be the first to know and let us send you an email when zaksif.aks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category