Our Binyadair

Our Binyadair Welcome to our Village. It is located at Shahjadpur in sirajganj. It is very beautiful village.

৪নং রুপবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী Montu Kobir সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী আপনার রাজনৈতিক পরিচয়ট...
18/06/2026

৪নং রুপবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী Montu Kobir সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী

আপনার রাজনৈতিক পরিচয়টা সমাজের মানুষের কাছে গর্বের হোক, যেন আপনাকে দেখলে উচ্চাসিত আনন্দিত হয়।

15/12/2025

মাটির গন্ধ, পতাকার রঙ,ডিসেম্বর আমাদের বিজয়ের স্মারক.! বিজয়ের মাস ডিসেম্বর.! 🇧🇩

09/09/2025

ভিটাপাড়া গ্রাম,সাথিয়া, পাবনা
"ভিটিপাড়া গ্রামে নৌকা বাইচ কেন্দ্র করে আজম গোষ্ঠী ও পরামানিক গোষ্ঠীর মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা সত্যিই দুঃখজনক। নৌকা বাইচ আমাদের গ্রামের ঐতিহ্য, আনন্দ আর মিলনের উৎসব। আসুন, আমরা সবাই মিলে আবারও সেই বন্ধন ফিরিয়ে আনি, মারামারি নয়—ভালোবাসা আর ভ্রাতৃত্ব হোক আমাদের পরিচয়। সবাই দোয়া করবেন এই মারামারি যেনো স্বাভাবিকভাবে ফিরে আসে

06/09/2025

বড় বিন্যাদাইর গ্রামের মৃত আতাহার মোল্লার স্ত্রী অর্থাৎ আনিজল উজ্জ্বল এর মা আজ রাতে ইন্তেকাল করেছেন সবাই বলি ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ সকাল দশ টায় অনুষ্ঠিত হবে।

আমাদের জেলার আসন গুলো।
04/09/2025

আমাদের জেলার আসন গুলো।

সিরাজগঞ্জের ঐতিহাসিক বাঘাবাড়ী ঘাট নৌ-বন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় পর্যায়ে সবচেয়ে বড় নৌকা বাইচ প্রতিযো...
13/08/2025

সিরাজগঞ্জের ঐতিহাসিক বাঘাবাড়ী ঘাট নৌ-বন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় পর্যায়ে সবচেয়ে বড় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশের জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক বাঘাবাড়ী নৌ-বন্দরে। দীর্ঘ যুগের ঐতিহ্য ধরে রাখা এ প্রতিযোগিতা চলবে আগামী ২২ ও ২৩ আগস্ট ২০২৫, দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে।

প্রতিযোগিতা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত বড়াল নদীর বড়াল ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, এবার এই ঐতিহাসিক ইভেন্টে প্রায় ৩ থেকে ৪ লাখ দর্শক উপস্থিত থাকবেন, যার মধ্যে ৮০ শতাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

এবারের নৌকা বাইচে দেশের বিভিন্ন এলাকার মোট ২৪টি প্রশিক্ষিত দল অংশ নিচ্ছে। ইতিমধ্যেই যেসব নৌকা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য—

1. নিউ উড়ন্ত বলাকা (বনগ্রাম, শাহজাদপুর)
2. আল মদিনা এক্সপ্রেস (চিনা ধুকুরিয়া)
3. পদ্মা এক্সপ্রেস (চিনা ধুকুরিয়া)
4. বাংলার বাঘ (রেশমবাড়ী)
5. নিউ বাংলার বাঘ (রাউতারা)
6. নিউ শারীর ভিটা এক্সপ্রেস
7. শেরে বাংলা ভিটাপাড়া আজম ব্রাদার্স
8. শেরে বাংলা ভিটাপাড়া প্রামানিক
9. নিউ দেওভোগ একতা এক্সপ্রেস
10. নিউ একতা চ্যালেঞ্জার (বায়া)
11. নিউ নাসির এক্সপ্রেস (দত্তখারুয়া)
12. করম আলী এক্সপ্রেস (চাকসা)
13. নিউ একতা এক্সপ্রেস
14. দুরন্ত গোহালা সোনাইগাতী
15. সোনাইগাতী একতা এক্সপ্রেস
16. এলংজানী এক্সপ্রেস
17. মায়ের দোয়া এক্সপ্রেস (চাকসা)
18. নলুয়া একতা চ্যালেঞ্জার
19. বাগিনী এক্সপ্রেস
20. শাপলা এক্সপ্রেস (হরিপুর)
21. স্বপ্নের তরী
22. সোনার তরী
23. সৈয়দ এক্সপ্রেস
24. সুলতান এক্সপ্রেস

এ আয়োজনে দেশের নদীপাড়ের মানুষের উৎসবমুখর অংশগ্রহণের পাশাপাশি পর্যটক ও নৌকা বাইচপ্রেমীদের ভিড়ে বাঘাবাড়ী ঘাট সরগরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

FL তোওকির, সেই পাইলট তিনি আর আমাদের মাঝে নেই।চাইলেই প্যারাসুট খুলে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে একটি স্কু...
21/07/2025

FL তোওকির, সেই পাইলট তিনি আর আমাদের মাঝে নেই।

চাইলেই প্যারাসুট খুলে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে একটি স্কুল এবং শত শত শিশু।
শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন…

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন,
আর তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

Address

Shahzadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Binyadair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category