Steven Jahid

Steven Jahid Welcome to the Local page of Stven Jahid.

https://youtu.be/FmHWsGJhzhs
08/09/2021

https://youtu.be/FmHWsGJhzhs

New Funny audio Voice callNew Funny audio Voice callNew Funny audio Voice callNew Funny audio Voice callNew Funny audio Voice callNew Funny audio Voice callN...

28/07/2021

Onlin Best beting site >>plays11.com>Star club

৫ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া তিনটির বদলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে ...
26/05/2021

৫ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

তিনটির বদলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রলিয়া। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করছেন। এছাড়া আগামী জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট কমানো হয়েছে। বাড়ানো হয়েছে টি-টোয়েন্টি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই যে এসব আয়োজন, তা আর বলে দিতে হয় না।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে আকরাম খান বলেছেন, 'অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা তিনটির বদলে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছে। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে ৮ থেকে ৯ দিনের মধ্যে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যাতে ভালো হয়, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের একটি কমিয়ে বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করা হয়েছে।'

বিশ্বকাপের আগে আর নতুন কোনো আন্তর্জাতিক সিরিজের ভাবনায় নেই বিসিবি। কারণ সময় সংকট। এফটিপি অনুযায়ী সিরিজগুলো খেলেই ব্যস্ত সময় কাটবে। ৩১ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। জিম্বাবুয়ে যাওয়ার আগে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ঘরোয়া লিগেই ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা জুন মাসের শেষদিকে। সেখানে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে বা আদৌ থাকতে হবে কিনা সেটা এখনও পরিস্কার নয়।

আকরাম খান আরও বলেন, 'এ বছর আমাদের খুব ব্যস্ত শিডিউল আছে। চলতি সিরিজের পর (শ্রীলঙ্কা সিরিজ) আমরা ক্লাব ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। এরপর আমরা জিম্বাবুয়ে সফরে যাবে। এরপর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। এসব কারণে ক্রিকেটারদেরকেও আমরা বায়ো বাবল এবং কোয়ারেন্টিনে রাখতে হবে। এত বেশি ক্রিকেট খেলা সবসময় ভালো নয়। তাই চলতি সিরিজের পর আমরা আমাদের পরবর্তী শিডিউল নিয়ে ভাবব।'
সূত্র: কালের কন্ঠ
২৫ মে, ২০২১ ২১:৪৬

নোবেলের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ .গান প্রচারের আগে বারবার একই কৌশল অবলম্বন করছেন ভারতের একটি রিয়েলিটি মিউজি...
19/05/2021

নোবেলের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ .

গান প্রচারের আগে বারবার একই কৌশল অবলম্বন করছেন ভারতের একটি রিয়েলিটি মিউজিক শো থেকে উঠে আসা সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। গত বছর গান প্রকাশের আগে নিজের ফেসবুকে পেজে বিতর্কিত পোস্ট দিয়ে বিতর্কের জন্ম দেন নোবেল। সে বছর এমন কৌশলের জন্য র‍্যাব কার্যালয়ে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল নোবেলকে। এ বছরও সে পথেই হাটলেন।

এবারও ঈদের আগে নিজের ‘মেহেরবান’ গান প্রকাশের আগে জেমসসহ (ফারুক মাহফুজ আনাম) একাধিক সংগীত তারকাকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন। এরপর দাবি করেন তার ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

এখানে শেষ নয়, এই প্রসঙ্গে মন্তব্য জানতে চাওয়া হলে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অপহরণের হুমকি দেন এই সমালোচিত গায়ক। এই কান্ডে সময় টিভি সাধারণ ডায়েরি করলে সাংবাদিকদের নিয়ে বিতর্কিত পোস্ট দিয়ে পরে অবশ্য ক্ষমা চান নোবেল। এছাড়া ব্যান্ডতারকা জেমসের কাছে ফেসবুকে ক্ষমা চেয়েছেন।

তবে নোবেল বিতর্কিত পোস্ট দিয়ে পরে ক্ষমা চাওয়ার এমন ঘটনা আগেও ঘটানোয় এবার বিশ্বাসযোগ্য ও স্থায়ী সামধানের জন্য আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের (সিটিটিসি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটসে জানিয়েছে, ‘গায়ক নোবেল ও তার ভেরিফাইড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যেই অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ (Aggrieved) ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সামধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।’

যদিও এরই মধ্যে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মঈনুল আহসান নোবেলের এসব আচারণে তাঁর সঙ্গে হওয়া ২২ গানের চুক্তি বাতিল করেছে। এছাড়া নোবেল বাদ পড়েছেন একাধিক সিনেমার প্লেব্যাক থেকে।
সূত্র : সমকাল
20 মে ,2021
প্রকাশ: ১২ ঘণ্টা আগে
আপডেট: ১২ ঘণ্টা আগে

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান পুতিনের.ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদি...
19/05/2021

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান পুতিনের.

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানিতে উদ্বেগ জানান তিনি।

পুতিন বলেন, দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে চলছে। ইসরায়েল ফিলিস্তিনির চলমান সংঘাতে এরই মধ্যে বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অনেকেই শিশু। আমার বিশ্বাস, সংঘর্ষ বন্ধ করে উভয় পক্ষই জাতিসংঘের নীতি মেনে কার্যকর সমাধানের পথ খুঁজবে।

সূত্র :যমুনা টিভি
19 মে, 2021 8:44 PM

[এবার জেমসের কাছে ক্ষমা চাইলেন নোবেল]>>বিতর্কিত হতেই যেন ভালোবাসেন তিনি। নিজেই অনেক সময় দাবি করেন, প্রচারণা পেতেই নাকি ...
19/05/2021

[এবার জেমসের কাছে ক্ষমা চাইলেন নোবেল]

>>বিতর্কিত হতেই যেন ভালোবাসেন তিনি। নিজেই অনেক সময় দাবি করেন, প্রচারণা পেতেই নাকি এমন বিতর্ক সৃষ্টি করা। অগ্রজ সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য তো করেছেনই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছেন। এর জের ধরে তার বিরুদ্ধে করা হয়েছে সাধারণ ডায়েরিও। এই ঘটনার পরপরই নিজের ফেসবুক পেজে সাংবাদিক মহলসহ সকলের কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন নোবেল। সবশেষ ক্ষমা চেয়েছেন ‘নগরবাউল’ জেমসের কাছেও। এই কিংবদন্তির কাছে নোবেলের আকুল (!) আবেদন, ‘যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।’

মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে নোবেল লেখেন, জেমস্ ভাই। আমার তো মায়ের পেটের বড় ভাই নাই। যদি থাকতো, আমি তাঁকে আপনার মত করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।

ভারতের সা-রে-গা-মা রিয়েলিটি মিউজিক শোর মাধ্যমে পরিচিতি পাওয়া নোবেল তার ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্ক সৃষ্টি করে চলেছেন। এর আগে বাংলাদেশের জাতীয় সংগীত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন নোবেল। ঈদের দিনে তার ফেসবুক আইডি থেকে কিংবদন্তী সঙ্গীতজ্ঞ জেমস, সুরকার ইথুন বাবুসহ অনেককে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ স্ট্যাটাস শেয়ার করা হয়েছে। অবশ্য নোবেল দাবি করেছেন, তার ফেসবুক হ্যাক হয়েছিল এবং এসব স্ট্যাটাস হ্যাকার দিয়েছে। সেখানে অনেকেই মন্তব্য করেছেন. এর আগেও বিভিন্ন সময় জেমসকে নিয়ে বাজে মন্তব্য করেছেন নোবেল। এবার নাহয় হ্যাকের অজুহাত দেয়া হলো, সবসময়ই কী তাই হয়ে এসেছে! তার সাম্প্রতিক কর্মকাণ্ডে কেউ কেউ এই মন্তব্যও করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে ব্যবহার করতে হয় সেই প্রশিক্ষণ নেয়া উচিত নোবেলের।

জেমস্ ভাই। আমার তো মায়ের পেটের বড় ভাই নাই। যদি থাকতো, আমি তাঁকে আপনার মত করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।

সূত্র: যমুনা টিভি
18মে, 2021 ,11:09 পিএম

তিন ফরম্যাটে তিনজন নয়, এক অধিনায়কই সেরা অপশন : সাকিবআধুনিক ক্রিকেটে অনেক দলেই ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক রাখছে। ...
11/05/2021

তিন ফরম্যাটে তিনজন নয়, এক অধিনায়কই সেরা অপশন : সাকিব

আধুনিক ক্রিকেটে অনেক দলেই ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক রাখছে। বাংলাদেশও তাই। টেস্টে মুমিনুল হক, তামিম ইকবাল ওয়ানডেতে আর টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু বাংলাদেশের মত ক্রিকেট দলের জন্য কি তিন ফরম্যাটে তিন অধিনায়ক ফরম্যাট ফর্মূলা খাটে? যে দেশে কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা খুব কম, হাতে গোনা- সেখানে তিন ফরম্যাটে তিন অধিনায়ক কতটা যুক্তিযুক্ত? অনেকের মনেই সেই প্রশ্নটা আছে।
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করেন, তিন ফরম্যাটে তিন অধিনায়কের দরকার নেই। তার মতে, বাংলাদেশের জন্য সেরা অপশন হলো তিন ফরম্যাটে এক অধিনায়ক।

প্রসিদ্ধ ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমান’-এ দেয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘টিমের ভেতরে-বাইরে থেকে আমার যা মনে হয়, তিন ফরম্যাটে তিন অধিনায়ক আমাদের জন্য একটি ডিফিকাল্ট ব্যাপার। এমন হতে পারে যে, সাদা বলে একজন আর লাল বলে একজন অধিনায়ক। আর বেস্ট অপশন হলো তিন ফরম্যাটে এক ক্যাপ্টেন।’

তবে সাকিব খুব ভেঙেই বলেছেন, ‘এটা একান্তই আমার ব্যক্তিগত মত। সিদ্ধান্তটা আসলে বিসিবির। যারা বোর্ডের নীতি নির্ধারক আছেন, অধিনায়ক মনোয়ন করা যাদের কাজ এবং নির্বাচক আছেন তারা সবাই মিলে অধিনায়ক ঠিক করেন এবং ঠিক করবেন। তবে আমার কাছে মনে হয়, সব দিক থেকে বাংলাদেশের জন্য এক অধিনায়কই বেস্ট অপশন।’

এখন সেই অধিনায়ক হিসেবে আপনাকে বেছে নিলে কি রাজি হবেন? এমন প্রশ্নে সাকিবের জবাব, ‘এটা তো অবশ্যই নির্ভর করবে পরিবেশ-পরিস্থিতির ওপর। অবশ্যই যদি আমাকে বলা হয় এবং আমার মত যদি সব ঠিক থাকে; মানে আমি যেভাবে চাই, তা যদি হয়, তাহলে অবশ্যই আমি ইন্টারেস্টেড থাকব। তবে এগুলো অনেক পরের বিষয়। এখন যারা অধিনায়ক আছেন, তারা সবাই ভালো করছেন। তাদের আরও ভালো করার সুযোগ আছে। কাজেই ওই জায়গা থেকে কিছু নিয়ে নিচ্ছি না। তবে বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল ও কল্যাণের কথা চিন্তা করে বলছি, এক অধিনায়ক থাকাই উত্তম।’

সঙ্গে অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার এও যোগ করেন, ‘তবে আমি ওপেন মাইন্ডে আছি। ডিপেন্ড করবে যদি সব কিছু ঠিক হয়, মানে ব্যাটে বলে মিলে যায় আর কি! তাহলে অবশ্যই বিবেচনা করব।’

একটা সময় জাতীয় দলের অধিনায়ক ছিলেন। অনেকটা দিন সেই দায়িত্বের বাইরে। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি কি মিস করেন? সঞ্চালক নোমান মোহাম্মদের প্রশ্নে সাকিবের ছোট্ট জবাব, ‘নাহ, মিস করি না।’

সূত্র : Jagonews24.com
প্রকাশিত: ১১ মে ২০২১

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন তামিম.>>বর্তমান সময়ের দারুন ছন্দে ধরেছেন বাংলাদেশ ওয়ানডে...
10/05/2021

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন তামিম.

>>বর্তমান সময়ের দারুন ছন্দে ধরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে ৩ টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। সেই সাথে সেঞ্চুরি মিস করেছেন তিনটি। শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে দারুন একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছিলেন তামিম ইকবাল।
তবে মাত্র ৫৯ রানের কারণে সেই বিশ্বরেকর্ডটি ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই টপ অর্ডার ব্যাটসম্যানের। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন তামিম ইকবাল।

ক্রিকেটের তিন ফরম্যাটে মিলে ৪০৮ ইনিংসে ১৩৯৪১ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। এর মধ্যে তিনি সেঞ্চুরি করেছেন ২৩ টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৮৮ টি। তামিম ইকবালের এইক ইনিংসে সর্বোচ্চ ২০৬ রান।

আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে আর মাত্র ৫৯ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল।

তামিম ইকবালের পরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৪২৪ ইনিংসে ১২৩১১ রান করেছেন মুশফিকুর রহিম। তৃতীয় নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ৩৭৯ ইনিংসে সাকিব আল হাসান করেছেন ১১৯৩৩ রান।

NEWSCLUBBD
May 8, 2021

৩৬ বছর বয়সে অভিষেক তাবিশ খান, প্রথম ওভারেই বাজিমাত পাকিস্তানি বোলারের>>হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্...
10/05/2021

৩৬ বছর বয়সে অভিষেক তাবিশ খান, প্রথম ওভারেই বাজিমাত পাকিস্তানি বোলারের

>>হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ৩৬ বছর বয়সী পাক পেসার তাবিশ খানের। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই নিজের জাত চিনিয়েছেন এই পেসার।

ব্যক্তিগত প্রথম ওভারেই তাবিশ খান সাজঘরে পাঠিয়েছেন জিম্বাবুয়ের ওপেনার তারিসাই মুসাকান্দাকে (০)। শুরুর এই ধাক্কা সামলে উঠতে পারছে না জিম্বাবুয়ে। ৪ উইকেটে ৫২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। রেগিস চাকাভা ২৮ ও তেন্ডাই চিসোরো ১ রানে ব্যাট করেছেন।

তাবিশ খান ছাড়াও পাকিস্তানের পক্ষে উইকেট পেয়েছেন হাসান আলী, শাহীন আফ্রিদি ও সাজিদ খান। এর আগে ৮ উইকেটে ৫১০ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে পারফর্ম করার ফলেই ৩৬ বছর বয়সেও জাতীয় দলের জার্সি দেওয়া হয়েছে তাবিশ খানকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রয়েছে ৫৯৮ উইকেট। আর একটি উইকেট পেলেই প্রথম শ্রেণির ক্রিকেটে তাবিশের ৬০০ উইকেট পূরণ হয়ে যাবে।

সূত্র : কালের কণ্ঠ
১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২
অনলাইন ডেস্ক ৯ মে, ২০২১ ১১:৫২

Address

Digholkandi, Bonbaria Sirajganj
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Steven Jahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Steven Jahid:

Share

Category