Sabeha-সাবিহা

Sabeha-সাবিহা তুমি হও,ধ্বংসাবশেষ হৃদয়ের শেষ ফুল।

25/08/2026

🌼 কাঁটার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা 🤍

কাঁটা বেগুন (Solanum sisymbriifolium)
🌿 পরিবার: Solanaceae
🌼 ফুল: সাদা, তারার মতো; মাঝখানে উজ্জ্বল হলুদ পরাগধানী
🌵 বিশেষত্ব: গাছের কাণ্ড, পাতা ও ফুলের বৃতি—সবখানেই কাঁটা থাকে।

#কাঁটাবেগুন

🌿 রেড পাউডার পাফ🪻অন্যান্য নাম : পাউডার পাফ , ক্যালিয়ান্ড্রা , মনিকুন্তলা, তুলি ফুল, ভেলভেট ফুল ইংরেজি নাম : Powder Puff...
15/08/2026

🌿 রেড পাউডার পাফ🪻

অন্যান্য নাম : পাউডার পাফ , ক্যালিয়ান্ড্রা , মনিকুন্তলা, তুলি ফুল, ভেলভেট ফুল

ইংরেজি নাম : Powder Puff ,Calliandra, Monikuntala, Calliandra purpurea, Soldierwood

বৈজ্ঞানিক নাম: Calliandra haematocephala

পরিবার: ফ্যাবেসি (Fabaceae)

সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা মণিকুন্তলা যেন অচেনা কোনো রাজকন্যার রক্তিম মুকুট। অসংখ্য কোমল কেশরে সাজানো তার রূপ, ভোরের শিশিরে আরও মায়াবী হয়ে ওঠে। বাতাস যখন আলতো করে ছুঁয়ে যায়, মনে হয় প্রকৃতি বুঝি তার কানে কানে কোনো গোপন প্রেমের কথা বলে যায়। ❤️🍃

“কিছু ফুল শুধু ফোটে না, তারা নীরবে ভালোবাসার গল্প বলে যায়।”

📸 Redmi 10A

#মণিকুন্তলা #রেডপাউডারপাফ #পাউডারপাফ #তুলিফুল #ভেলভেটফুল #ফুলপ্রেমী #প্রকৃতি

সবুজের বুকে এক টুকরো আগুন কিংবা অভিমানী প্রেমের রক্তিম ঠিকানা🌺🍃❤️📸 Redmi 10A #লালজবা  #জবাফুল
04/08/2026

সবুজের বুকে এক টুকরো আগুন কিংবা অভিমানী প্রেমের রক্তিম ঠিকানা🌺🍃❤️

📸 Redmi 10A

#লালজবা #জবাফুল

🌼 বুনো ডেইজি 🌼🌿অন্যান্য নাম : সিঙ্গাপুর ডেইজি, বেদেলিয়া, ট্রেইলিং ডেইজি, উইডেলিয়াইংরেজি নাম: Wild Daisy, Singapore Dai...
31/07/2026

🌼 বুনো ডেইজি 🌼🌿

অন্যান্য নাম : সিঙ্গাপুর ডেইজি, বেদেলিয়া, ট্রেইলিং ডেইজি, উইডেলিয়া

ইংরেজি নাম: Wild Daisy, Singapore Daisy, Creeping Daisy, Yellow Dots, Creeping-oxeye

বৈজ্ঞানিক নাম: Sphagneticola trilobata (পুরাতন নাম: Wedelia trilobata)

পরিবার :Asteraceae (Sunflower family)

বুনো ডেইজির নরম হলুদ আলোয় খুঁজে পেয়েছি আমার এক টুকরো আকাশ।" 🌼💛

📸 Redmi 10A

গল্পের খসড়া তো কবেই হয়েছিল, আজ রূপ নিল উপন্যাসে; চিরদিনের চেনা ঠিকানায় মন ভিড়ল অবশেষে😌💞📸 Redmi 10A
30/07/2026

গল্পের খসড়া তো কবেই হয়েছিল, আজ রূপ নিল উপন্যাসে; চিরদিনের চেনা ঠিকানায় মন ভিড়ল অবশেষে😌💞

📸 Redmi 10A

🌿💜 নীল ঘণ্টা 💜🌿অন্যান্য নাম: নীল ঘণ্টালতা, নীলঝুঁটিইংরেজি নাম: Blue Trumpet Vine, Bengal Clock vine, Potato bush, King's...
29/07/2026

🌿💜 নীল ঘণ্টা 💜🌿

অন্যান্য নাম: নীল ঘণ্টালতা, নীলঝুঁটি

ইংরেজি নাম: Blue Trumpet Vine, Bengal Clock vine, Potato bush, King's Mantle

বৈজ্ঞানিক নাম: Thunbergia grandiflora

পরিবার: আকান্থেসি (Acanthaceae)

বৃষ্টিভেজা সবুজের বুক চিরে যখন নীল ঘণ্টা নীরবে ফোটে, তখন মনে হয় প্রকৃতি রঙে রঙে এক নিঃশব্দ প্রেমপত্র লিখেছে। প্রতিটি পাপড়িতে লুকিয়ে থাকে নীরব অপেক্ষা, আর সোনালি অন্তরে জ্বলে অনুচ্চারিত অনুভূতির আলো।

Blue Bell 🌿✨
Some flowers don't need fragrance to be unforgettable.

📸 Redmi 10A

#নীলঘন্টা #ফুল

🏰 দারুল আদালত  চট্টগ্রামের রহস্যে ঘেরা ৪০০ বছরের ইতিহাস..চট্টগ্রামের চকবাজারে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের পাহাড়চূ...
27/07/2026

🏰 দারুল আদালত চট্টগ্রামের রহস্যে ঘেরা ৪০০ বছরের ইতিহাস..

চট্টগ্রামের চকবাজারে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের পাহাড়চূড়ায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপনা দারুল আদালত, যা অনেকের কাছে পর্তুগিজ ভবন নামেই বেশি পরিচিত।

📜 এই ভবন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য

🔸 এটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত ভবন।

🔸 ইতিহাসবিদদের মতে, ভবনটির বয়স প্রায় ৪০০ বছর। এর নির্মাণকাল নিয়ে মতভেদ থাকলেও ২০০৯ সালের প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় এর স্থাপত্যশৈলী পর্তুগিজদের নির্মাণরীতির সঙ্গে মিল পাওয়া যায়।

🔸 ভবনটিতে রয়েছে মোট ২০টি কক্ষ। দোতলার প্রতিটি তলায় একটি কেন্দ্রীয় কক্ষ, চারপাশে সারিবদ্ধ অন্যান্য কক্ষ যা সে সময়ের পরিকল্পিত স্থাপত্যের এক অনন্য উদাহরণ।

🔸 ভবনের অন্যতম আকর্ষণ ছিল একটি পেঁচানো (Spiral) সিঁড়ি, যা মধ্যযুগীয় ইউরোপীয় স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করত।

🔸 ছাদের দুটি ছোট গম্বুজ থেকে একসময় পাহারাদাররা পুরো চট্টগ্রাম শহর নজরদারি করতেন।

🔸 সবচেয়ে রহস্যময় ষহলো এই ভবনের নিচ দিয়ে নাকি কর্ণফুলী নদী পর্যন্ত একটি গোপন সুড়ঙ্গপথ ছিল। প্রচলিত আছে, সেই পথ দিয়ে পর্তুগিজরা লুট করা সম্পদ আনা-নেওয়া করত এবং শহর ছাড়ার সময় সুড়ঙ্গটি সিলগালা করে যায়।

🔸 লোককথায় আরও শোনা যায়, ভবনের নিচে ছিল একটি গোপন কক্ষ, যেখানে অস্ত্র ও মূল্যবান সম্পদ সংরক্ষণ করা হতো। এমনকি পর্তুগিজ আমলে এখানে নাচ-গান ও নানা সামাজিক আয়োজনও অনুষ্ঠিত হতো।

🔸 ইতিহাসের বিভিন্ন সময়ে এই ভবনটি মাদ্রাসার কার্যালয়, মহসিন কলেজের ছাত্রাবাস এবং মুক্তিযুদ্ধের সময় আটক ও নির্যাতন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে বলে জানা যায়।

⚠️ বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও পাহাড়ের চূড়ায় নীরবে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি আজও চট্টগ্রামের ইতিহাস, রহস্য ও ঐতিহ্যের এক অমূল্য সাক্ষী।

ইতিহাসের সৌন্দর্য শুধু তার বয়সে নয়, তার বুকে লুকিয়ে থাকা অজানা গল্পগুলোর মধ্যেও। ❤️

#দারুল_আদালত #পর্তুগিজ_ভবন #চট্টগ্রাম #চট্টগ্রামের_ইতিহাস #ঐতিহাসিক_স্থাপনা #বাংলাদেশের_ঐতিহ্য

🌸 ক্র্যাপ মার্টল ফুল 🌿অন্যান্য নাম: ফুরুশ, ছোট জারুল, সাদা জারুলইংরেজি নাম: Crape myrtle, Crepe myrtle, Crepeflower, Sar...
25/07/2026

🌸 ক্র্যাপ মার্টল ফুল 🌿

অন্যান্য নাম: ফুরুশ, ছোট জারুল, সাদা জারুল

ইংরেজি নাম: Crape myrtle, Crepe myrtle, Crepeflower, Saru-South, Lilac of the South

বৈজ্ঞানিক নাম: Lagerstroemia indica

পরিবার: Lythraceae (লিথ্রেসি)

সাদা জারুলের মেঘের মতো কোমল পাপড়ি আর শান্ত সৌন্দর্য প্রকৃতিকে এনে দেয় এক অনন্য স্নিগ্ধতা। এর শুভ্র রূপ যেন নির্মলতা, প্রশান্তি আর নীরব ভালোবাসার এক অপূর্ব প্রতীক। প্রতিটি ফুল নিঃশব্দে মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি অনেক সময় সবচেয়ে শান্ত রঙেই ফুটে ওঠে।

📸 Redmi 10A

#প্রকৃতিরশান্তরূপ

24/07/2026

Kaash har mulaqat tumse baarish ki god mein ho… taaki duniya dhundhli ho jaaye, aur sirf tum nazar aao. 🌧️❤️

[ ‌


‌ ]

একগুচ্ছ সাদা ফুল যেন নীরব ভাষায় বলে, 'তুমি ছাড়া আমার এই প্রেম অসম্পূর্ণ'।🌸🤍📸 Redmi 10A
23/07/2026

একগুচ্ছ সাদা ফুল যেন নীরব ভাষায় বলে, 'তুমি ছাড়া আমার এই প্রেম অসম্পূর্ণ'।🌸🤍

📸 Redmi 10A

Address

Chittagong
Sitakund
4317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabeha-সাবিহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share