04/08/2024
আমি মোঃ কাওসার হোসেন পিতা আবুল হোসেন, জন্মস্থান সোনারগাঁ
এই মর্মে জানাচ্ছি যে আগামী কাল সকালে গাড়িতে বা পায়ে হেটে ঢাকার উদ্দেশে রওনা হলাম। আমি যেই দিকে রওনা সে দিকে আমার হয়তো মৃত্যু অপেক্ষা করেছে। অনেক বাধা থাকবে কিন্তু আর ঘরে থাকতে পারছি না।
যখনি আমি সেই ছেলেটিকে বলতে শুনি
" ভাই আমাকে ছেড়ে দেন আমার ছোট একটা বোন আছে "
তখন আমার ছোট বোন আলফার কথা মনে পরে।
যখনি যখনই আমি মুগদ্ধ কে বলতে শুনি
"পানি লাগবে পানি, কারো পানি লাগবে পানি?
আমার কিছু দিন আগে শুরু ফ্রীল্যান্কিং এর কথা মনে পরে
যখনি আমি যখনি আমার ছোট বোনের দিকে তাকাই
আমার সেই ছাদে খেলতে গিয়ে ও জালনা নিয়ে দেখতে গিয়ে গুলিতে মারা যাওয়া বোন-ভাইয়ের গুলার কথা মনে । আমরা কেউ এই দেশে নিজের ঘরে বাহিরে সুরক্ষিত না। আমরা ছোট একটা বোন এবং ভাই আছে তাদের জন্য আমি সুরক্ষিত একটি দেশ উপহার দিয়ে যেতে চাই।
৩-৪ দিনের মধ্যে কত ঘন্টা ঘুমিয়েছি জানি না। ঘুম আসবে কিভাবে এগুলা শুনলে দেখলে ঘুম আসে না। আজ আন্দোলনের গিয়েছিলাম সোনারগাঁ এ কিছু তা ভয় পেয়ে হয়তো সেখান থেকে চলে আসছি আওয়ামীলীগের কিছু মানুষ আমাদের তাড়িয়ে দিয়েছে কারণ আমরা সংখ্যায় কম ছিলাম।
আমার বাবা ও ভাই প্রবাসী, আমিও একসময় প্রবাসী ছিলাম। আমার অনেক ভালো একটি জব ছিল। যেটা আজ কাল একজন এসএসসি পাস ছাত্রদের পক্ষে পড়া সম্ভব না। সেখানে আমি দেখেছি তারা ধক্ষতার খুব মূল্য দেয়। চাকরি ছেড়ে চলে আসি পড়া - শোনা করার জন্য বর্তমান আমি একজন ছাত্র। আমি মেধাবী না হলেও আমি সব সময় চাইতাম যেন এমন কিছু একটা করি যাতে মানুষের সাহায্য বা বাঙ্গালি জাতি আমাকে ভালো চোখে দেখে। আমার মা - বাবা কখনই আমার রেজাল্ট দেখে কিছু বলে নাই। শুধু তারা আমাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য শাসন করতো। আমার প্রিয় শিক্ষক জসিম স্যার আমাকে সেই ভাবেই মানুষের মতো মানুষ বানানোর জন্য কাজ করে গেছেন। যৌবনের রক্ত গরম টায় একটু খারাপ হয়ে গেছি। আমার এই শিক্ষকের মূল্য আমি সুদ করতে পারবো না। আমার যদি দেশের জন্য জীবন যায় আমার পরিবার জন্য রাষ্ট্র থেকে কিছু চাই না, শুধু আমার শিক্ষক কে তোমরা শ্রেষ্ঠ সম্মানটি দিও।
আমিও ও আমার পরিবার কখনই কোনো দলের বা কোনো রাজনীতির সাথে যোক্ত ছিলাম না।
আমি অনেক পাপ করেছি, অনেকের সাথে খারাপ আচরণ করেছি। ছোট - বড় অনেকের সাথে জেনে - না জেনে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার মৃত্যু হলে হয়তো আল্লাহ তালা আমাকে জাহান্নামে দিবে আমার অপকর্মের জন্য। আর তেমন কোনো আলম ও নেই আমার। তাও আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে হয়তো শেষ ব্যক্তি হিসাবে ও জান্নাত নসিব করেন।
What is La Ilaha Illallah Muhammadur Rasulullah (SAW)
- Md Kawsar Hossen