07/07/2026
তোমাকে ভালোবেসে আমি সুখ খুঁজতে আসিনি হয়তো অজান্তেই ধ্বংসের খাতায় নিজের নাম লিখে ফেলেছি। তবুও আফসোস নেই, কারণ ভালোবাসাটা ছিল সত্যি। তুমি হয়তো আজ অন্য কারও হাসির কারণ। আর আমি? আমি আজও তোমার রেখে যাওয়া স্মৃতির ভেতর নিজেকে খুঁজে বেড়াই। তুমি চলে গেছ, কিন্তু তোমার জন্য জেগে থাকা রাতগুলো, না বলা কথাগুলো আর বুকের ভেতরের শূন্যতা কোথাও যায়নি।
অনেকেই বলে সময় সব ঠিক করে দেয়। কিন্তু কিছু মানুষ থাকে, যাদের জন্য সময় শুধু কষ্টের হিসাবটাই আরও বড় করে দেয়। তোমাকে ভুলতে চেয়েছি বহুবার, কিন্তু প্রতিবারই বুঝেছি—ভালোবাসা ভুলে যাওয়ার নয়, শুধু বয়ে বেড়ানোর।
যদি কোনোদিন আমার কথা তোমার মনে পড়ে, তাহলে শুধু একবার ভেবো—একটা মানুষ ছিল, যে তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। বিনিময়ে কিছু চায়নি, শুধু তোমার একটু ভালোবাসা চেয়েছিল।
আজ আর কোনো অভিযোগ নেই। শুধু একটা দোয়া রইল—তুমি ভালো থেকো, সুখে থেকো। আর আমি... তোমাকে ভালোবেসে সুখ নয়, ধ্বংসের খাতায়ই নিজের নাম লিখে ফেলেছি...!! 😅💔
-𝘚𝘙-