04/09/2026
তারপর হঠাৎ করেই সবকিছু আবার সুন্দর হতে শুরু করলো, যে রীতগুলো একসময় নির্ঘুম কেটে যেত, এখন সেই রাতেই চোখে ঘুম নেমে আসে। যে অতীতটা একসময় বুক ভারী করে দিত, আজ সেটাকে ধীরে ধীরে মেনে নিয়ে ভুলে যেতে পারছি। এলোমেলো জীবনটাও আবার গুছিয়ে উঠছে, মনটাও ফিরে পাচ্ছে তার হারিয়ে যাওয়া শান্তিটক। একসময় ভাবতাম, এই কষ্ট বুঝি কোনোদিন শেষ হবে না। আজ বুঝি আল্লাহ কখনো কষ্ট দিয়ে ছেড়ে দেন না, সময় হলে সেই কষ্টের বিনিময়ে শান্তিও ফিরিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আবার ভালো আছি, আবার শান্তিতে ঘুমাই, আবার জীবনটাকে সুন্দর মনে হয়।💓🌸