Nadims photography

Directions Website Contact the business

Nadims photography Analyzing Beauty Pageants since 2009
◼ Photographer ◼ Pageant Coverage
◼ Pageant Judge ◼ Online video host
◼ Live streaming ◼ Beauty Talks
WWW.NADIMSBD.COM

International Beauty pageants analysts & Photographer. Content Creator-Broadcasting & media production. WWW.NADIMSBD.COM

"Nadims photography is Broadcasting & media production company. Specializing International Pageant Fashion Photography Cinematography Event management Online Broadcasting with International TV host. It was founded by Nadim Ahmed from 2009. Over the years the company has made a healthy history of working with major International Pageant-Fashion and covering Film festival as well from around the World!"

"Nadims photography" already covered some of the most popular international competitions below. LBMA BRAND AWARDS 2019 ( SABAH MALAYSIA )
MISS PLANET INTERNATIONAL 2019 ( CAMBODIA )
LBMA 2018 ( SOUTH KOREA )
FUTURE FASHION FACES WORLD 2018 ( TURKEY )
TOKYO FILM FESTIVAL 2018 / 2019 ( JAPAN )
FESTIVAL IN RUSSIA 2017 ( RUSSIA )
SUPERMODEL INTERNATIONAL 2017 ( INDIA )
MISS COSMOPOLITAN WORLD 2017 ( MALAYSIA )
MISTER TOURISM WORLD 2016 ( PHILIPPINES )
MISS COSMOPOLITAN WORLD 2016 ( MALAYSIA )
MISS COSMOPOLITAN WORLD 2015 ( MALAYSIA )
MUPHO 2015 ( DUBAI )
SUPER TALENT OF THE WORLD 2014 ( SOUTH KOREA )
INTERNATIONAL FILM FESTIVAL 2014 ( SOUTH KOREA )
MISS SOUTHEAST ASIAN INTERNATIONAL 2014 ( THAILAND )
SUPERMODEL INTERNATIONAL 2012 / 2013 ( THAILAND )
FACE OF BEAUTY INTERNATIONAL 2012 / 2013 ( NZ / THAILAND )
SUPERMODEL OF ASIA PACIFIC INTERNATIONAL 2011( THAILAND )

13/10/2026

💔

08/10/2026

১৯৫৭ সালের ৩ নভেম্বর। লাইকা—মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো এক ছোট্ট পথকুকুর—সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক-২ মহাকাশযানে চেপে পাড়ি...
08/10/2026

১৯৫৭ সালের ৩ নভেম্বর। লাইকা—মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো এক ছোট্ট পথকুকুর—সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক-২ মহাকাশযানে চেপে পাড়ি দিল মহাকাশে। পৃথিবীকে প্রদক্ষিণ করা প্রথম জীবিত প্রাণী হিসেবে সে ইতিহাসে অমর হয়ে রইল।

তাকে রাস্তা থেকে তুলে নিয়েছিল কিছু মানুষ। সে শুধু বিশ্বাস করেছিল তাদের—নির্ভর করেছিল, যেমন একটি অসহায় প্রাণী মানুষের ওপর বিশ্বাস করে। তারপর একদিন তাকে পাঠিয়ে দেওয়া হলো এমন এক পথে, যেখান থেকে আর কোনওদিন ফিরে আসা সম্ভব ছিল না...

লাইকার অভিযানের মাধ্যমে বিজ্ঞানীরা প্রথমবার জানতে পারলেন, মহাকাশের ভয়ংকর নীরবতা ও শূন্যতায় একটি জীবন্ত শরীর কীভাবে প্রতিক্রিয়া জানায়। পরবর্তী সময়ে মানুষের মহাকাশযাত্রার যে পথ তৈরি হয়েছিল, তার ভিত্তিতে মিশে ছিল লাইকার সেই নিঃশব্দ আত্মত্যাগ।

কিন্তু এই বৈজ্ঞানিক সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল এক নির্মম সত্য—শুরু থেকেই জানা ছিল, লাইকার ফিরে আসার কোনও পরিকল্পনা নেই।

পৃথিবী থেকে বহু দূরে, একা একা, অচেনা অন্ধকারে তার জীবন থেমে গিয়েছিল। শেষ মুহূর্তে সে হয়তো বুঝতেও পারেনি, যাদের বিশ্বাস করে তাদের সঙ্গে গিয়েছিল, তারাই তাকে এমন এক যাত্রায় পাঠিয়েছে যার শেষ ছিল মৃত্যু।

লাইকা শুধু বিজ্ঞানের ইতিহাসের একটি নাম নয়; সে আজও এক গভীর নৈতিক প্রশ্নের প্রতীক—

এই প্রশ্নের উত্তর আজও পৃথিবী খুঁজে চলেছে। তবে একটি কথা নিশ্চিত—লাইকা স্বেচ্ছায় মহাকাশে যায়নি, ফিরে আসতে পারেনি; কিন্তু মানুষের স্মৃতি ও ইতিহাস তাকে কোনওদিন ভুলবে না।

তার ছোট্ট হৃদয়ের সেই নিঃশব্দ স্পন্দন আজও আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ে।

Collected.

08/10/2026

Last match of Messi
Argentina - 3 Benin - 0

ফেসবুক বা ইউটিউবে অনেকেই প্রচার করছেন যে বাংলাদেশিদের জন্য সাউথ আফ্রিকার ETA বা e-Visa একদম উন্মুক্ত এবং আবেদন করলেই ১-২...
25/09/2026

ফেসবুক বা ইউটিউবে অনেকেই প্রচার করছেন যে বাংলাদেশিদের জন্য সাউথ আফ্রিকার ETA বা e-Visa একদম উন্মুক্ত এবং আবেদন করলেই ১-২ দিনে ভিসা পাওয়া যাচ্ছে।

কিন্তু এই সহজ প্রক্রিয়ার পেছনে একটি বড় আইনি এবং প্রযুক্তিগত মারপ্যাঁচ রয়েছে, যা- না জানলে আপনার টাকা ও সময় দুটোই নষ্ট হতে পারে।

প্রকৃত সত্য এবং আসল বিষয়টি নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

১. নতুন ETA সিস্টেম আসলে কী?

সাউথ আফ্রিকা সরকার সম্প্রতি একটি নতুন Electronic Travel Authorization (ETA) এবং অনলাইন পোর্টাল চালু করেছে। এর মূল উদ্দেশ্য হলো পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং অ্যাম্বাসিতে না গিয়ে অনলাইনে পাসপোর্ট স্ক্যান ও সেলফি বায়োমেট্রিক্সের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া।

২. বাংলাদেশিদের জন্য কি এটি উন্মুক্ত?

অফিসিয়াল নিয়ম: সাউথ আফ্রিকা সরকার যখন এই ETA সিস্টেমটি প্রথম পরীক্ষামূলকভাবে চালু করে, তখন নির্দিষ্ট কিছু দেশের জন্য (যেমন: চীন, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো ) এটি উন্মুক্ত ছিল। বর্তমানে সিস্টেমটি আপডেট করায় যে কেউ প্রোফাইল খুলে আবেদন সাবমিট করতে পারছে।

2, ভিসা পাওয়ার বাস্তবতা: পোর্টালটি সবার জন্য উন্মুক্ত হওয়ায় বাংলাদেশ থেকে অনেকেই আবেদন করছেন এবং আবেদনের পর একটি ডিজিটাল রিসিট বা প্রাথমিক ট্রাভেল অথরাইজেশন পাচ্ছেন। অনেকে এটাকে "ভিসা হয়ে গেছে" মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। কিন্তু প্রকৃতপক্ষে, বাংলাদেশ এখনও সাউথ আফ্রিকার অফিশিয়াল ভিসা-অব্যাহতি (Visa-Exempt) বা ই-ভিসার পূর্ণাঙ্গ তালিকায় সব শর্তে যুক্ত হয়নি। ফলে অনেকে সাবমিট করতে পারলেও পরবর্তীতে বর্ডারে বা সাউথ আফ্রিকান এয়ারপোর্টে পৌঁছানোর পর জটিলতায় পড়ার বড় ঝুঁকি থাকে, কিংবা আবেদন রিজেক্টও হয়ে যাচ্ছে।

৩. ওয়েবসাইট কি ফেক বা ভুয়া?

না, ওয়েবসাইটটি ফেক বা ভুয়া নয়। এটি সাউথ আফ্রিকার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স (DHA)- এর আসল ও অফিশিয়াল সরকারি ওয়েবসাইট। তবে অনলাইনে অনেক থার্ড-পার্টি ওয়েবসাইট রয়েছে (যেমন .io বা .org যুক্ত সাইট), যারা অতিরিক্ত টাকা নিয়ে আবেদন করে দেয়। ওইসব বাণিজ্যিক সাইট থেকে সতর্ক থাকবেন।

৪. তাহলে এত "ভিসা পাওয়ার" খবর ছড়াচ্ছে কেন?

• টেকনিক্যাল গ্লিচ : নতুন সরকারি ওয়েবসাইটে বাংলাদেশ সিলেক্ট করে পাসপোর্ট স্ক্যান করলে সিস্টেম কোনো কোনো ক্ষেত্রে আবেদন গ্রহণ করে নিচ্ছে এবং ফি (প্রায় R500 বা ৫০০ র‍্যান্ড) কেটে রাখছে।

আপনার এখন কী করা উচিত?

5. তাড়াহুড়ো করে আবেদন করবেন না: অফিশিয়ালি সাউথ আফ্রিকান হোম অ্যাফেয়ার্স বা ঢাকাস্থ কনস্যুলেট থেকে বাংলাদেশিদের জন্য শতভাগ ETA বা e-Visa চালুর স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই পোর্টালে টাকা দিয়ে আবেদন করা ঝুঁকিপূর্ণ।

6. নিরাপদ মাধ্যম ব্যবহার করুন: বর্তমানে বাংলাদেশিদের জন্য সাউথ আফ্রিকার ট্যুরিস্ট ভিসা পাওয়ার বৈধ ও নিরাপদ উপায় হলো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দিল্লিতে অবস্থিত সাউথ আফ্রিকান
হাই কমিশনের মাধ্যমে (অথবা অনুমোদিত ভিসার এজেন্টের সাহায্যে) স্টিকার ভিসার আবেদন করা।

থামুন!মুখে যে পণ্যের নাম বলেন, পরক্ষণেই কি ফেসবুকে তার বিজ্ঞাপন চলে আসে?ফোনকে এই স্পাইং ডিভাইস থেকে মুক্ত করার উপায় দেখ...
12/09/2026

থামুন!

মুখে যে পণ্যের নাম বলেন, পরক্ষণেই কি ফেসবুকে তার বিজ্ঞাপন চলে আসে?

ফোনকে এই স্পাইং ডিভাইস থেকে মুক্ত করার উপায় দেখেন:

১. ফেসবুকের মাইক্রোফোন এক্সেস চিরতরে বন্ধ করা

-ফোনের Settings-এ যান। সেখান থেকে Apps বা Manage Apps-এ গিয়ে Facebook সিলেক্ট করুন। Permissions অপশনে গিয়ে Microphone-এ ট্যাপ করুন। এটা কখনোই 'Always Allow' রাখবেন না। সরাসরি 'Don't Allow' বা খুব বেশি দরকার হলে 'Ask every time' করে দিন।

২. অফ-ফেসবুক অ্যাক্টিভিটি ট্র্যাকিং মুছে ফেলা

-ফেসবুক অ্যাপ ওপেন করে Settings & Privacy-তে যান। স্ক্রল করে নিচে 'Your Information'-এর ভেতর 'Off-Facebook Activity' অপশনটিতে ঢুকুন। এখানে দেখতে পাবেন ফেসবুকের বাইরে আপনি কোন কোন ওয়েবসাইটে যাচ্ছেন তার সব ডাটা জমা আছে। 'Clear Previous Activity' দিয়ে সব মুছে দিন এবং 'Disconnect Future Activity' অপশনটি অন করে দিন।

৩. গুগলের অডিও রেকর্ডিং ট্র্যাকার অফ করা

-ব্রাউজার থেকে myactivity.google.com-এ যান। 'Web & App Activity'-তে ক্লিক করে একটু নিচে নামলেই দেখতে পাবেন 'Include voice and audio recordings' নামের একটি ঘর টিক দেওয়া আছে।

এই টিক চিহ্নটি সাথে সাথে তুলে দিন (Off করুন) এবং নিচের Auto-delete অপশন দিয়ে আগের সব ভয়েস ডাটা ডিলিট করে দিন।

নিজের ফোনের অডিও লগ ঘাটতে গিয়ে যখন দেখলাম গুগল আর সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আমাদের কত প্রাইভেট কথা জমিয়ে রেখেছে, ভাই বিশ্বাস করেন, চোখ কপালে উঠে গিয়েছিল আমার!

এখনই সেভ করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে অবশ্যই।🙂

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ।  অবসর নিয়ে যা লিখলেন মেসি ফাইনালের পর থেকে কেটে যাওয়া এই সময়টাতে অনেক ভেবেচিন্...
31/08/2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি । অবসর নিয়ে যা লিখলেন মেসি

ফাইনালের পর থেকে কেটে যাওয়া এই সময়টাতে অনেক ভেবেচিন্তে, আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...

এটি এমন একটি সিদ্ধান্ত ছিল যা খুব কষ্ট দিয়েছে এবং এখনো অন্তরে কষ্ট দিচ্ছে, তবে আমি বুঝতে পারছি যে এটাই উপযুক্ত সময়। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সবটুকু উজাড় করে দিয়েছি।

শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়—যখন আমরা সবকিছু জিতেছি, তার আগেও আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সির জন্য সব উজাড় করে দিয়েছি, যেন ফুটবল দিয়ে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টিনার নাগরিক হিসেবে আপনাকে গর্বিত অনুভব করাতে পারি।

খুব কম সময়ই বাকি থাকে এবং একের পর এক অধ্যায় শেষ হয়ে আসে, আর এটি এমন একটি অধ্যায় যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলে থাকতে ভালোবাসি, বেসেছি এবং সবসময় ভালোবেসে যাব।

আমি নিজেকে পুরো উজাড় করে দিয়েছি, আমার দেওয়ার মতো আর কিছু বাকি নেই। তাছাড়া পেছনে অনেক চমৎকার তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা এই সুযোগটির যোগ্য।

গত ২০ বছরের সব ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। দলের ভেতর থেকে আপনাদের কণ্ঠস্বর শোনা আমি খুব মিস করব। এখন থেকে আমি হব আপনাদের মতোই একজন—বাইরে থেকে সবসময় সমর্থন দিয়ে যাব এবং পাশে থাকব (ভালো এবং খারাপ, সব সময়েই)।

সবসময় পাশে থাকার জন্য এবং এই এত সুন্দর কিন্তু কঠিন যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। আমার সাথে কাজ করা প্রত্যেক কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ। আমি অবিস্মরণীয় সব স্মৃতি ও মুহূর্ত সাথে করে নিয়ে যাচ্ছি।

27/08/2026

TikTok Lovers 😃😃

এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না।  আমরা কেবল মাধ‍্যম যাদের ভেতর দিয়ে ...
25/08/2026

এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ‍্যম যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।

Address

Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 15:00 - 19:30
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Nadims photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nadims photography:

Shortcuts

Share