18/08/2025
কক্সবাজার ফিসারি ঘাট। সকাল সকাল যাওয়া। সেখানকার,
রুপালী চকচকে মাছের রং সকালের আলোতে কেমন চোখ ধাঁধিয়ে দেয়। অন্যরা যখন পাইকারি দরদাম করে, সেরা মাছ বাছাই করে নিচ্ছে পেছন দাঁড়িয়ে তাদের কাছ থেকে দেখছিলাম । মাছের লাল কানকো, ঝকমকে গা কেমন নেশা ধরানো সুন্দর। ক্রেতা রা মনের মতো মাছ পেলে দরদাম করার আগে মাথায় মনে হয় হিসেব কষতে থাকে যে,বাসায় যে রাধুনি কে বলবে দই-রুইয়ে রাঁধ না টমেটো আলুতে পাতলা ঝোল? নাকি চিংড়ি মালাইকারি? অথবা কুঁচো চিংড়ি লাউয়ে পেট জুড়োবে?
#জীবন #জীবনেরকথা