চিত্রপ্রভা

চিত্রপ্রভা Luminance Of Lives

সাদিয়া আপুর শুট টা আমি যেদিন ক্যাম্পাসে প্রথম যখন এসেছিলাম,  তখনই তিনি বুক করে রেখেছিলেন "আমার বিয়ে যে বছরই হোক, ফটোগ্রা...
12/08/2026

সাদিয়া আপুর শুট টা আমি যেদিন ক্যাম্পাসে প্রথম যখন এসেছিলাম, তখনই তিনি বুক করে রেখেছিলেন
"আমার বিয়ে যে বছরই হোক, ফটোগ্রাফার হিসেবে তুই ফিক্সড"

একে তো আমার নিজের রিজিওন এর, তার উপর উনার কলেজেএ ছিলাম আমি,প্রচন্ড প্রাণবন্ত আপু, নিজের কলেজের ছোটভাই হয়ে শেষ নেই, ফ্যাকাল্টির সবচেয়ে কঠিন ডিপার্টমেন্ট জিআইএস এন্ড রিমোট সেন্সিং ল্যাবেই আপুর সাথে পরিচয়।

আপুর বিয়ের শুটটা আমি নিজের কাজের মতো করে দেখিনি, বড় বোনের বিয়ের দাওয়াতে গিয়েছি টাইপ একটা এম্বিয়েন্স হিসেবে পেয়েছি।

ফেরদৌস ভাই জিতসেন! নুসরাত জাহান সাদিয়া আপু এবং ফেরদৌস ভাই এর জন্য শুভকামনা

লেখা ও চিত্রগ্রহণ : ইভান শুভ্র
সম্পাদনা : চিত্রপ্রভা

"পড়েছে তোমার 'পরে প্রদীপ্ত বাসনা--অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা।"চরণ দুটি ভানুঠাকুরের মানষী কবিতার,  অন্তমিল যদি খুজত...
30/07/2026

"পড়েছে তোমার 'পরে প্রদীপ্ত বাসনা--
অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা।"

চরণ দুটি ভানুঠাকুরের মানষী কবিতার, অন্তমিল যদি খুজতে যাই, সন্ধার মেঘের ছায়া, বৃষ্টির আবছা ঝাপটা, মাঝে রোদের লুকোচুরি, প্রদীপে যেমন বাতাস বয়ে আলো আধারের খেলায় মেতে উঠে, সেই আলোগুলো এই যুগলবন্দী কে দিলো পূর্নমাত্রা, প্রিয় মানবকে তার প্রিয়তমা মানবীর পূর্ণ কল্পনা রুপে সাজিয়ে।

ছবি সম্পাদনা ও গ্রহণ : ইভান শুভ্র

At twilight’s end, my lens captured a moment of stillness, where silence spoke the language of  Vibrant love.Ivan Shuvro...
24/06/2026

At twilight’s end, my lens captured a moment of stillness, where silence spoke the language of Vibrant love.
Ivan Shuvro||Gazipur||2025

A day of happy tears, restless feet, glowing eyes, and unforgettable memories. Through every emotion, Shayla carried her...
17/06/2026

A day of happy tears, restless feet, glowing eyes, and unforgettable memories. Through every emotion, Shayla carried herself with grace and strength, making every moment of her wedding day truly extraordinary.

From the quiet anticipation of the morning to the heartfelt farewells at night, every chapter of the day was filled with love, laughter, and genuine emotion. The tears spoke of cherished bonds, the smiles reflected endless happiness, and even the exhaustion became a beautiful reminder of a day lived to its fullest.

Some moments are captured by the camera, but others are felt through a glance, a touch, or a smile. Shayla’s wedding was a celebration of all of them a story of love, resilience, and joy, written in every frame and reflected in her eyes.

A day to remember. A story to cherish. A spirit truly unbeaten. 🤍✨🌸

Photographer : Îvan Shuvro

বৈশাখের বিকাল একদিকে তীব্র তাপ, অপরদিকে আগুন ঝরা অপরাহ্ণযেন একটি ঝড়ের প্রতীক্ষা সুপর্ণার যুগলবন্দি  জীবনে শুভক্ষণের সূচন...
17/04/2026

বৈশাখের বিকাল
একদিকে তীব্র তাপ, অপরদিকে আগুন ঝরা অপরাহ্ণ
যেন একটি ঝড়ের প্রতীক্ষা

সুপর্ণার যুগলবন্দি জীবনে শুভক্ষণের সূচনায় ডাক পড়লো আমার
"তোমার ভাইয়া আসবে, ছবি তুলে দিবা না? "
একে তো চঞ্চল মেয়ে, সাথে ভীষণ ছবিপ্রিয় মানুষ, সাথে দাদার জেন্টলম্যান প্রকৃতি কে যেন একটু ধাক্কা মেরেই বললো "একটু সিরিয়াসনেস ছাড়ো আজকের জন্য"

ছবি তোলার সময় আমার মনে হচ্ছিলো আমি কোন রক্তিম বিকেলে এক নতুন যুগলবন্দীর বিকেলের সময়টাকে ছোট্ট আয়োজনে হাসি -খুশির প্লাবন দেখছি। সদ্য প্রস্ফুটিত প্রজাপতি যেন নতুন ফুলের গায়ে তার ডানা মেলে ধরেছে, বৈশাখেও বসন্তের সুবাস গায়ে জড়িয়ে একটি বিকেলের সমাপ্তি।
সুপর্ণার জন্য রইলো শুভকামনা

শুভ্র
১লা বৈশাখ || ১৪৩৩
ধন্যবাদ পৃ, ছবিগুলোর প্রতিবিম্বে অনুক্ত রংতুলি

Diving back into 2022, I stumble upon an old album, buried deep in a hard drive I barely remembered.All I’ve done since ...
27/03/2026

Diving back into 2022, I stumble upon an old album, buried deep in a hard drive I barely remembered.
All I’ve done since is refine my sense of color, yet I marvel at how I once captured such fleeting, stunning moments
through the imperfect glass of a broken Canon 50mm lens
as if the world itself bent its light to tell me its secrets.

Anyways
In Frame : Jennifer Akhand Mehbuba
Captured By : Îvan Shuvro

ছবির আড়ালে রঙতুলি ধরা হয়নি অনেক দিন।পরীক্ষার দৌড়ঝাঁপ, মাথার ভেতরের অস্থিরতা, সব মিলিয়ে জীবনটা যেন ফাঁকে ফাঁকে নিঃশ্বাস ন...
08/02/2026

ছবির আড়ালে রঙতুলি ধরা হয়নি অনেক দিন।
পরীক্ষার দৌড়ঝাঁপ, মাথার ভেতরের অস্থিরতা, সব মিলিয়ে জীবনটা যেন ফাঁকে ফাঁকে নিঃশ্বাস নিচ্ছিল। ইচ্ছে করেই কিছুটা দূরে ছিলাম, উদাসীন থাকার ভান করেছিলাম।

সমৃধা আপু অনেক আগেই বলে রেখেছিল,ক্যাম্পাসে একটা কাপল শুট করে দিতে হবে।
মন চাইছিল না। একদিকে পরীক্ষার চাপ, অন্যদিকে ভেতরের সেই বিষণ্ন নীরবতা। তবু মনের বিরুদ্ধেই রাজি হলাম। মনে হচ্ছিল,শিল্পীটা হয়তো মরে গেছে…
কিন্তু না, মরে গেছে শুধু আঁকিবুঁকির অভ্যাসটা, ভেতরের শিল্পটা নয়।
যেই ভাবা, সেই কাজ।

দুপুরের রোদ্দুরে জয় আর সমৃধা,এই সৌম্য, বন্ধুসুলভ যুগলটাকে শুধু একটাই প্রশ্ন করলাম,
“তৈরি তো?”
তারপর ক্যাম্পাসের আনাচে-কানাচে ঘোরা।
ক্যামেরার সেটিংস বদলাতে বদলাতে মনে হচ্ছিল,ভারতবর্ষ থেকে আন্টার্কটিকা, আলো-ছায়ার দূরত্বটা যেন লাইটইয়ারে মাপছি। ক্লান্ত শরীর, ভারী চোখ—তবু ভেতরে কোথাও একটা জেদ কাজ করছিল।
রাতে কম্পিউটারের সামনে বসলাম।
ভাবলাম,একটু কিছু করি। আবার রঙতুলি হাতে ধরি।
আমার ক্যানভাসটা চট বা কাগজ নয়, একদম খাঁটি ডিজিটাল,গেমিং সেটআপের আলো-অন্ধকারে ভাসা এক আধুনিক ক্যানভাস।

তারপর রঙ, তুলি আর ক্যানভাসে,১৮৭ একর জুড়ে এই যুগলবন্দির খুনসুটি। প্রতিটা ফ্রেমে একটু হাসি, একটু নীরবতা, একটু প্রাণ।

হয়তো আবার ফিরছি।
ভাল কথা না হোক,মন্দ কথার আঁচড় দিয়েও যদি সামনে এক পা এগোনো যায়, সেটাই আপাতত যথেষ্ট।

ইভান শুভ্র, ২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
চিত্রপ্রভা

Capturing the vibrant colors and timeless traditions of a beautiful Haldi Evening. From the intricate henna patterns to ...
31/12/2025

Capturing the vibrant colors and timeless traditions of a beautiful Haldi Evening. From the intricate henna patterns to the radiant smiles, every detail tells a story of love.

Book us to make your special moments eternal.

In Frame : Tahiat Frames by: Ivan Shuvro

Elevate your wedding album with captivating beauty and timeless moments that will last a lifetime.Ivan || Dhaka
29/12/2025

Elevate your wedding album with captivating beauty and timeless moments that will last a lifetime.
Ivan || Dhaka

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when চিত্রপ্রভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category